Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 2 July 2026, 07:05: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » পিএসজিকে গুঁড়িয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি
    খেলাধুলা

    পিএসজিকে গুঁড়িয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 14, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ফুটবলের বিশ্বমঞ্চে ইউরোপ সেরা প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)-কে ধুয়ে-মুছে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে নিল ইংলিশ ক্লাব চেলসি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার দিবাগত রাতে অনুষ্ঠিত ফাইনালে কোল পালমারের জোড়া গোল ও একটি অ্যাসিস্টে ৩-০ ব্যবধানে দাপুটে জয় পায় প্রিমিয়ার লিগ ক্লাবটি।

    ৮২ হাজারেরও বেশি দর্শকের সামনে প্রথমার্ধেই সবকটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চেলসি। গোলদাতাদের তালিকায় পালমার ছাড়াও নাম লেখান জোয়াও পেদ্রো, যিনি সেমিফাইনালেও জোড়া গোল করেছিলেন।

    নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপের ফাইনালে, যেখানে ফেভারিট ধরা হচ্ছিল পিএসজিকেই—তাদের মৌসুমে ৪টি ট্রফি জেতা, চ্যাম্পিয়নস লিগে প্রথমবার শিরোপা অর্জন, এবং সেমিফাইনালে রেয়াল মাদ্রিদকে ৪-০ ব্যবধানে হারানো যেন সবই ম্লান হয়ে গেল এন্টসো মারেস্কার চেলসির সামনে।

    তবে মাঠের উত্তেজনা পেছনে ফেলে চ্যাম্পিয়ন চেলসির খেলোয়াড়রা বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন। ফাইনালের পারফরম্যান্সে নতুন কোচ এন্টসো মারেস্কার অধীনে এটি ছিল তাদের মৌসুমের দ্বিতীয় শিরোপা—এর আগে কনফারেন্স লিগ জিতেছিল রেয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়ে।

    পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের হাত থেকেই ট্রফি গ্রহণ করেন চেলসির অধিনায়ক, উদযাপনে শামিল হন কোচ থেকে শুরু করে পুরো দল।

    এভাবেই ইউরোপিয়ান মহারথী পিএসজিকে হারিয়ে বিশ্বসেরা ক্লাবের মুকুট নিজেদের মাথায় পরল স্ট্যামফোর্ড ব্রিজের দল চেলসি।

    পিএসজিকে গুঁড়িয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি
    পূর্ববর্তী খবরদ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে: ম্যাক্রোঁ
    পরবর্তী খবর শেষ মুহূর্তের গোলে নেপালকে হারালো বাংলাদেশ

    আরো সংবাদ পড়ুন

    যে কারণে নরওয়ের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল!

    ইকুয়েডরের জালে দুই গোল দিয়ে শেষ ষোলোতে মেক্সিকো

    অবিশ্বাস্য! টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারাল মরক্কো

    জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

    ব্রাজিলের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে জাপান

    ব্রাজিলের জালে জাপানের গোল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

    July 2, 2026

    খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

    July 2, 2026

    এলপি গ্যাসের দাম কমলো

    July 2, 2026

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    July 2, 2026

    পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    July 2, 2026

    মোজতবাকে হত্যার ইসরায়েলি হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’; জাতিসংঘে ইরানের অভিযোগ

    July 2, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.