Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 1 August 2026, 02:40: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » ফুটবল জাদুকর ম্যারাডোনার জন্মদিন আজ
    খেলাধুলা

    ফুটবল জাদুকর ম্যারাডোনার জন্মদিন আজ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 30, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার বুয়েন্স আইরেসের ভিয়া ফায়োরিতা এলাকায় জন্ম হয়েছিলো ডিয়েগো ম্যারাডোনা নামে এক বালকের। ছোটবেলা থেকেই ফুটবল নিয়ে স্বপ্ন দেখতেন ছোট্ট সেই বালকটি। ভাবতেন একদিন হবেন বড় তারকা, হয়েছেনও তাই। ফুটবলের জাদুকর হিসেবে সকলের মনে চির অমর হয়ে আছেন ম্যারাডোনা।

    মাত্র ১৬ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পাওয়ার মধ্য দিয়ে ডিয়েগোর মহাকাব্যিক ইতিহাস রচনার শুরুটা হয়। ১৯৭৯ সালে জাপানের মাটিতে ১৯ বছরের ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা যুব বিশ্বকাপ জিতে। তখনই দেশ বুঝে যায়, ফুটবলের এক কিংবদন্তি পেতে যাচ্ছে বিশ্ব।

    তবে, ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ইতিহাস রচনা করেন ম্যারাডোনা। দুর্দান্ত নৈপুণ্য ও নেতৃত্বে তাক লাগিয়ে নিজ দেশকে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন করেন তিনি। সেই বিশ্বকাপে তার ‘হ্যান্ড অফ গড’ ও ‘গোল অফ দ্য সেঞ্চুরি’র মতো গোল চিরদিনের মতো ফুটবল ডিকশনারিতে জায়গা করে নেয়। এরপর আর পেছনে ফিরে তাকাননি ফুটবল জাদুকর। নিজেকে ফুটবল বিশ্বে বিলিয়ে দিয়েছেন একে একে গড়েছেন নয়া বিস্ময়। ২০ বছরের আন্তর্জাতিক ও ক্লাব ক্যারিয়ারে ৩৪৬টি গোল করেছেন আর্জেন্টাইন এ মহাতারকা।

    তবে ফুটবলে বিস্ময় জাগানো এ মহাতারকার জীবনে সমালোচিত কাণ্ডও ছিল অনেক। ১৯৯০ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে তুললেও সেই আসরে ডোপ টেস্টে পজিটিভ হন ম্যারাডোনা। ফলে ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটাতে হয় তাকে। এরপর ১৯৯১ সালে নেপলসে ড্রাগসহ ধরা পড়া, ডোপ টেস্টে পজিটিভ হয়ে ১৯৯৪ সালের বিশ্বকাপ থেকে বহিষ্কার। সব কিছু মিলিয়ে আর স্বাভাবিক ছন্দে দেখা যায়নি এ ফুটবল কিংবদন্তিকে।

    ২০২০ সালে বুয়েন্স আইরেসের হাসপাতালে আইসোলেশনে থেকে ৬০তম জন্মদিন পালন করেন ম্যারাডোনা। তার এক মাসেরও কম সময়ের মধ্যে ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে না-ফেরার দেশে পাড়ি জমান ফুটবলের এ জাদুকর।

    তবে, ম্যারাডোনা এখনও বেঁছে আছেন সকল ফুটবল প্রেমীদের হৃদয়ে। আজ ৬৫তম জন্মদিনেও ম্যারাডোনা জীবন্ত! মাঠে ডিয়েগোর লড়াই, বলে স্বপ্ন ছোঁয়া এখনও অনুপ্রেরণা জোগায় তার অনুসারীদের। তার দেখানো পথেই মেসিদের মতো শিষ্যদের পায়ে রচিত হচ্ছে একের পর এক মহাকাব্য।

    ফুটবল জাদুকর ম্যারাডোনার জন্মদিন আজ
    পূর্ববর্তী খবরএখনো হাসপাতালে হাসান মাসুদ
    পরবর্তী খবর হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

    আরো সংবাদ পড়ুন

    ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল শান্তরা

    ব্রাজিল অধ্যায়ের ইতি টানলেন নেইমার

    আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী

    পর্তুগালের জার্সিতে কি শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন রোনালদো?

    ২২ বছরের রঙিন পথচলার ইতি টানলেন মেক্সিকান গ্রেট ওচোয়া

    আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা: তথ্যমন্ত্রী

    August 1, 2026

    সাম্প্রতিক সংঘাতে ইরান জয়ী হয়েছে: গালিবাফ

    August 1, 2026

    শিক্ষিত মায়েরা বাচ্চাদের প্রতি আগের মতো সেই যত্নটা নিচ্ছেন না: স্বাস্থ্যমন্ত্রী

    August 1, 2026

    বগুড়ায় পিকআপ ভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026

    বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে শিগগির আসছেন মার্কিন বিনিয়োগকারীরা: সার্জিও গর

    August 1, 2026

    মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে ইরানের হামলা

    August 1, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.