Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 16 July 2026, 07:32: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » ব্রাজিল দলে জায়গা না পাওয়া নিয়ে রহস্যময় বার্তা নেইমারের
    খেলাধুলা

    ব্রাজিল দলে জায়গা না পাওয়া নিয়ে রহস্যময় বার্তা নেইমারের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 2, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ব্রাজিলের জার্সিতে একটা সময় পেলে, রোনালদো নাজারিও, রোনালদিনহোর মত কিংবদন্তিরা আলো ছড়িয়েছেন। তাদের পর ধরা হতো হলুদ জার্সিতে হয়তো আলো ছড়াবেন নেইমার জুনিয়র। তবে ইনজুরি, ফর্মহীনতা আর নতুনদের উত্থানে যেন ব্রাজিল দলের মূল ছবি থেকে হারিয়ে যাচ্ছেন ৩৩ বছর বয়সী এ ফরোয়ার্ড।

    গত কয়েক বছর ধরে সেলেসাও তারকাকে মাঠে কম, হাসপাতালে বেশি দেখা যায়। কখনো হাঁটুর অস্ত্রোপচার বা কখনো গোড়ালির চোট নিয়ে প্রায়ই তাকে হাসপাতালে বিছানায় কাতরাতে হয়েছে। এসব চোট তার ফিটনেসে প্রভাব ফেলে ক্যারিয়ারে বড় প্রশ্নবোধক চিহ্ন টেনে দিয়েছে। এমনকি সবশেষ সেলেসাওদের বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডেও জায়গা হয়নি হতভাগা নেইমারের। যা তার ভক্তদেরও হতাশ করেছে।

    এদিকে, গত ৩১ আগস্ট রাতে, বেলমিরোতে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ২২তম রাউন্ডে ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নামেন ব্রাজিলের পোস্টার বয়। যে ম্যাচটি গোলশূন্য ড্র হলেও আলোচনার কেন্দ্রে ছিলেন নেইমার। তবে সেটা পারফরম্যান্সের জন্য নয়। গোটা ম্যাচে সান্তোস তারকা ছিলেন বিবর্ণ। এমনকি শেষদিকে রেফারির সঙ্গে তর্ক করে দেখেছেন হলুদ কার্ডও।

    পরে, ম্যাচ শেষে ব্রাজিল দলে ফেরা নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন নেইমার। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি এটি আমার শারীরিক অবস্থার কারণে নয়, বরং এটি কোচের সিদ্ধান্ত। আর আমি এ সিদ্ধান্তকে সম্মান করি।

    তবে নেইমারের এমন বিস্ফোরক মন্তব্যের পর ব্রাজিল কোচ আনচেলত্তি এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি। সাবেক এ রিয়াল কোচ এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে ব্রাজিলের আক্রমণভাগ সাজাচ্ছেন। আর তার এই দলে জায়গা পেয়েছেন ভিনিসিয়ুস, রদ্রিগো, মার্তিনেল্লি এবং এন্দ্রিকদের মতো তরুণ ও তুখোড় প্রতিভাবানরা। আর তাদের ভিড়েই হারিয়ে গিয়েছেন একসময়ের ব্রাজিলের পোস্টার বয় খ্যাত তারকা নেইমার জুনিয়র।

    ব্রাজিল দলে জায়গা না পাওয়া নিয়ে রহস্যময় বার্তা নেইমারের
    পূর্ববর্তী খবরহত্যার উদ্দেশ্যেই নুরকে আঘাত করা হয় : মির্জা ফখরুল
    পরবর্তী খবর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম

    আরো সংবাদ পড়ুন

    ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা

    উত্তেজনাপূর্ণ ম্যাচে গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা–ইংল্যান্ড

    সেমিফাইনালের মহারণে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড

    ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

    ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে স্পেন

    ফ্রান্সের বিপক্ষে এগিয়ে থেকে খেলা শুরু স্পেনের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা

    July 16, 2026

    উত্তেজনাপূর্ণ ম্যাচে গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা–ইংল্যান্ড

    July 16, 2026

    সেমিফাইনালের মহারণে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড

    July 16, 2026

    চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে আরও ২ মৃত্যু

    July 15, 2026

    বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী

    July 15, 2026

    মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

    July 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.