Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 13 November 2026, 12:44: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » মায়োর্কাকে হারিয়ে রিয়ালের থেকে ব্যবধান বাড়ল বার্সেলোনা
    খেলাধুলা

    মায়োর্কাকে হারিয়ে রিয়ালের থেকে ব্যবধান বাড়ল বার্সেলোনা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কFebruary 8, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মায়োর্কাকে হারিয়ে রিয়ালের থেকে ব্যবধান বাড়ল বার্সেলোনা

    লা লিগায় পয়েন্ট টেবিলে কঠিন লড়াই করছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তাই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এবার মায়োর্কার বিপক্ষে সহজ তুলে নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে কাতালানরা।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) কাম্প ন্যুতে ৩-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। রবের্ত লেভানদোভস্কির গোলে এগিয়ে গিয়েছিল তারা। বদলি নেমে শেষ দিকে তৃতীয় গোলটি করেন মার্ক বের্নাল।

    এদিন শুরুতে বার্সেলোনার রক্ষণে কয়েক দফায় ভীতি ছড়ায় মায়োর্কা। দ্বাদশ মিনিটে সফরকারীদের মিডফিল্ডার ভার্গিলের হেড যায় হোয়ান গার্সিয়া বরাবর। ২১তম মিনিটে ভার্গিলের একটি শটও আটকে দেন এই স্প্যানিশ গোলরক্ষক। ২৯তম মিনিটে লক্ষ্যে নিজেদের প্রথম শটে গোলের দেখা পায় বার্সেলোনা।

    বক্সের বাইরে থেকে মার্কাস র্যাশফোর্ডের জোরাল শট প্রতিহত হওয়ার পর, ছয় গজ বক্সের বাইরে বল পেয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডান পায়ের শটে জালে পাঠান লেভানদোভস্কি। এবারের লা লিগায় ৩৭ বছর বয়সী পোলিশ তারকার গোল হলো ১০টি, ১৮ ম্যাচে।

    প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়তে পারত। র্যাশফোর্ডের চমৎকার ফ্রি-কিক লাফিয়ে উঠে এক হাতে ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক। ফিরতি বলে জুল কুন্দের কোনাকুনি শট পোস্টের বাইরে দিয়ে যায়।

    প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধের শুরু থেকে বেশ ভালো খেলে বার্সেলোনা। ৪৮তম মিনিটে বল নিয়ে বক্সে ঢুকে পড়া ইয়ামালকে মায়োর্কার একজন ফেলে দিলে পেনাল্টির আবেদন করে স্বাগতিকরা, তবে রেফারির সাড়া মেলেনি।

    ৫৩তম মিনিটে বক্সের বাইরে থেকে মার্ক কাসাদোর জোরাল ভলি প্রতিপক্ষের একজনের মাথা ছুঁয়ে ক্রসবারে লাগে। ৬১তম মিনিটে দর্শনীয় গোলে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ামাল। দানি ওলমোর পাস বক্সের বেশ বাইরে পেয়ে বাঁ পায়ের বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন তরুণ স্প্যানিশ তারকা, নড়ার সুযোগ পাননি গোলরক্ষক।

    চলতি লা লিগায় ইয়ামালের গোলও হলো ১০টি, সঙ্গে তার অ্যাসিস্ট আছে ৮টি। ৭৫তম মিনিটে বক্সের ভেতর থেকে ইয়ামালের বাঁ পায়ের আরেকটি চমৎকার শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। তিন মিনিট পর ইয়ামাল ও লেভানদোভস্কির বদলি হিসেবে রুনি বার্দগি ও জোয়াও কান্সেলোকে নামান ফ্লিক।

    ৮৩তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন বের্নাল। মাঝমাঠ থেকে ফের্মিন লোপেসের পাস ধরে এগিয়ে যান ৬৭তম মিনিটে বদলি নামা ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার, বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠান তিনি। বার্সেলোনার জার্সিতে এটিই তার প্রথম গোল।

    টানা তৃতীয় জয়ের পর ২৩ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৫৮। ৪ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ, একটি ম্যাচ কম খেলেছে তারা। ২৩ ম্যাচে ১১তম হারের স্বাদ পাওয়া মায়োর্কা ২৪ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে।

    মায়োর্কাকে হারিয়ে রিয়ালের থেকে ব্যবধান বাড়ল বার্সেলোনা
    পূর্ববর্তী খবরআইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে পাকিস্তানে বুলবুল
    পরবর্তী খবর থাইল্যান্ডে চলছে ভোটগ্রহণ, হচ্ছে সংবিধান বদলের প্রশ্নে গণভোটও

    আরো সংবাদ পড়ুন

    বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

    গাজার শিশুদের জরুরি চিকিৎসায় ১ লাখ পাউন্ডেরও বেশি তহবিল সংগ্রহ হামজার

    এমবাপ্পে, ইয়ামালের হৃদয় ভেঙে এবারের ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন!

    এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হারাল রিয়াল

    ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

    November 12, 2026

    জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

    November 12, 2026

    রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

    November 12, 2026

    নিউজ পোর্টালগুলোকে মানের দিকে লক্ষ্য রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

    November 12, 2026

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    November 12, 2026

    ইরানে হামলা হলে এশিয়া- ইউরোপ কোথাও আশ্রয় পাবে না যুক্তরাষ্ট্র

    November 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.