Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 25 September 2026, 03:12: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » মেসির মায়ামিকে টপকে কোয়ার্টার ফাইনালে পিএসজি
    খেলাধুলা

    মেসির মায়ামিকে টপকে কোয়ার্টার ফাইনালে পিএসজি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 30, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এর প্রায় দুই বছর পর পুরনো ক্লাবের বিপক্ষে মাঠে নামলেও, যুক্তরাষ্ট্রের মাটিতে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি মেসির জন্য সুখকর হয়নি। ইউরোপিয়ান জায়ান্ট পিএসজির দাপুটে ফুটবলের সামনে দাঁড়াতে পারেনি মেসির ইন্টার মায়ামি।

    রোববার যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মায়ামিকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি। এদিন, ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকেই নিজেদের হাতে রেখেছিল ফরাসি ক্লাবটি।

    ম্যাচের ৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় ফরাসি জায়ান্টরা। ম্যাচের প্রথম ৪৫ মিনিট পিএসজির আক্রমণভাগের খেলোয়াড়দের গতি ও স্কিলের সামনে অসহায় দেখাচ্ছিল ইন্টার মায়ামির রক্ষণভাগকে।

    প্রথম গোলের পর আক্রমনের ধার আরও বাড়ায় পিএসজি। তবে দ্বিতীয় গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় বেশ কিছুক্ষণ। ম্যাচের ৩৯ মিনিটে অবশেষে ব্যবধান দ্বিগুণ হয়।

    এদিকে, দুই গোলে পিছিয়ে পড়ে কিছুটা গুটিয়ে যায় মায়ামি। তবে পিএসজির আক্রমণের ধার তাতেও কমেনি। ম্যাচের ৪৪ মিনিটে স্কোরলাইন ৩-০ হয়ে যায় আত্মঘাতি গোলে। অন্যদিকে, প্রথমার্ধের শেষ মিনিটে ফিরতি বল টোকা মেরে পিএসজির হয়ে চতুর্থ গোলটি করেন আশরাফ হাকিমি।

    তবে বিরতির পর মাঝমাঠে লিওনেল মেসি কিছুটা সক্রিয় হলেও পিএসজির জমাট রক্ষণ ভেদ করতে ব্যর্থ হন তিনি ও তার সতীর্থরা। অবশেষে মেসির মায়ামিকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইউরোপিয়ান জায়ান্টরা।

    মেসির মায়ামিকে টপকে কোয়ার্টার ফাইনালে পিএসজি
    পূর্ববর্তী খবরভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্ক
    পরবর্তী খবর দুই দিনের অচলাবস্থার পর পুরোদমে সচল চট্টগ্রাম বন্দর

    আরো সংবাদ পড়ুন

    মেসি ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে আলো ছড়ানো ফুটবলার: ইয়ামাল

    আবারও সেমিফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

    ব্যালন ডি’অরের দৌড়ে রদ্রি-ইয়ামাল-কেইনের ত্রিমুখী লড়াই

    মালয়েশিয়াকে হারিয়ে হকি বিশ্বকাপে চোখ বাংলাদেশের

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    নারী এশিয়া কাপে রাতে মাঠে নামছে বাংলাদেশ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৮২ জন

    September 24, 2026

    নিরাপত্তা হুমকির মুখে নিউইয়র্ক সফর কয়েক ঘণ্টায় নামিয়ে আনলেন নেতানিয়াহু

    September 24, 2026

    স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

    September 24, 2026

    ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

    September 24, 2026

    জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

    September 24, 2026

    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে ভারতকে ৪ দেশের সমর্থন

    September 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.