Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 17 July 2026, 01:08: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » রোনালদোর কাছে ব্যালন ডি’অর মনগড়া!
    খেলাধুলা

    রোনালদোর কাছে ব্যালন ডি’অর মনগড়া!

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 10, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    টানা দ্বিতীয় বছর ব্যালন ডি’অরের জন্য মনোনীত ৩০ জনের তালিকায় জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। পাঁচবার এই মর্যাদাপূর্ণ পুরস্কার বিজয়ী রোনালদো ২০১৭ সালে শেষবার এটি জিতেছিলেন। সে জন্য কি ব্যালন ডি’অর পুরস্কার যারা আয়োজন করেন, তাদের ওপর সিআরসেভেন কিছুটা ক্ষিপ্ত? সম্প্রতি রোনালদোর তীর্যক মন্তব্যে এমনটা মনে হতেই পারে।

    গত ৮ আগস্ট, পর্তুগালে প্রীতি ম্যাচে রিও আভেকে ৪-০ গোলে হারায় রোনালদোর দল আল নাসর। সেদিন সৌদি ক্লাবটির হয়ে হ্যাটট্রিক করেন রোনালদো। এ ম্যাচের পর ‘স্পোর্ট টিভি পর্তুগাল’ পর্তুগিজ যুবরাজের কাছে জানতে চেয়েছিল, এবার ব্যালন ডি’অর কে জিততে পারেন? এ প্রশ্নের জবাবে ব্যালন ডি’অরের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকীকে লক্ষ্যবস্তু বানিয়ে রোনালদো এককথায় বলেন, ‘এটা আমার কাছে মনগড়া লাগে।’ অর্থাৎ ব্যালন ডি’অরের ওপর নিজের আস্থা হারানোর বিষয়টি বুঝিয়ে দেন ৪০ বছর বয়সী এ ফরোয়ার্ড।

    ব্যালন ডি’অর নিয়ে আস্থাহীনতার কথা এর আগেও বলেছেন পাঁচবারের পুরস্কারজয়ী এ তারকা। গত বছর ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রির হাতে পুরস্কার ওঠায় অসন্তোষ ও বিস্ময় প্রকাশ করেছিলেন তিনি। ফেবারিট হয়েও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র পুরস্কারটি জিততে না পারায় রোনালদো বলেছিলেন, ‘কোনো বিশ্বাসযোগ্যতা নেই। পুরস্কারটি ভিনিসিয়ুসের জেতা উচিত ছিল। অনেকবার আমার এটাই মনে হয়েছে এবং রাগ লেগেছে।’ 

    এবার ব্যালন ডি’অরে মনোনয়ন না পেলেও ২০২৪-২৫ মৌসুম কিন্তু খারাপ কাটেনি পর্তুগিজ কিংবদন্তির। ক্লাবের হয়ে ৩৫ গোলের পাশাপাশি দেশের হয়ে করেছেন ৮ গোল। জিতেছেন নেশনস লিগ শিরোপা।

    এদিকে, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তার একসময়ের চিরপ্রতিদ্বন্দ্বী ও আটবার ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসিও এবার মনোনীতদের তালিকায় দ্বিতীয়বারের মতো ঠাঁই পাননি। তবে, মেসির পক্ষ থেকে এ নিয়ে এখনো কিছু শোনা যায়নি।

    রোনালদোর কাছে ব্যালন ডি’অর মনগড়া!
    পূর্ববর্তী খবরনির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা
    পরবর্তী খবর পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলেই মিলবে পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

    আরো সংবাদ পড়ুন

    ৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা

    গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

    ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা

    উত্তেজনাপূর্ণ ম্যাচে গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা–ইংল্যান্ড

    সেমিফাইনালের মহারণে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড

    ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

    July 16, 2026

    অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত: প্রধানমন্ত্রী

    July 16, 2026

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যায় অভিযুক্ত মোজাফফর হোসেন আটক

    July 16, 2026

    আগামী সপ্তাহে ইরানে হামলা আরও তীব্র হবে: ট্রাম্প

    July 16, 2026

    মিয়ানমারের উপকূলে নৌকাডুবে ৫০০ জনের বেশি প্রাণহানির আশঙ্কা

    July 16, 2026

    একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে চাই: সুলতান সালাউদ্দিন টুকু

    July 16, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.