Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 21 June 2026, 11:45: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে দুর্দান্ত শুরু বাংলাদেশের
    খেলাধুলা

    শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে দুর্দান্ত শুরু বাংলাদেশের

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কSeptember 21, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে দুর্দান্ত শুরু বাংলাদেশের

    এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেলো বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২০ সেপ্টেম্বর) টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারে উইকেট হারালেও সাইফ হাসানের ব্যাটে দ্রুতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুর্দান্ত ফিফটির পর সাইফ ফিরলেও এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে রাখেন তাওহীদ হৃদয়। চামিরার বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে হৃদয় বিদায় নেয়ার কিছুক্ষণ পর দ্রুতই বিদায় নেন জাকের ও মেহেদী। এরপর এক রান নিয়ে দলকে জয়ের আনন্দে ভাসান নাসুম আহমেদ। শেষ পর্যন্ত ৪ উইকেটের জয়ে সুপার ফোরে শুভ সূচনা করলো বাংলাদেশ।

    খাল কেটে কুমির ডেকে আনা বোধহয় একেই বলে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে যদি শ্রীলঙ্কা না জিততে পারতো, তাহলে সুপার ফোরে ‍খেলা হতো না বাংলাদেশের। আর সেই শ্রীলঙ্কাকেই সুপার ফোরের প্রথম ম্যাচে হারিয়ে দিলো টাইগাররা।

    গ্রুপ পর্বের শুরুটা ভালো হলেও পরের ম্যাচেই এই শ্রীলঙ্কার বিপক্ষেই বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। যদিও গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮ রানের জয় পায় লাল-সবুজ বাহিনী। সেই জয়ের পর স্বস্তি ছিল না টাইগার শিবিরে, কারণ নেট রানরেটে পিছিয়ে থাকার কারণে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল লিটন-তাসকিনদের। তবে সে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে কোনো হিসেব-নিকেশ ছাড়াই সুপার ফোরে ওঠে বাংলাদেশ।

    দুবাই স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক লিটন দাস। আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় শ্রীলঙ্কা। উদ্বোধনী ‍জুটিতে ৪৪ রান যোগ করেন দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে দুর্দান্ত এক ফিফটি তুলে নেন দাসুন শানাকা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে লঙ্কানরা।

    এর আগে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। পঞ্চম ওভারের শেষ বলে নিসাঙ্কাকে সাইফ হাসানের ক্যাচ বানান তাসকিন আহমেদ। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৫ বলে ২২ রান।

    এর কিছুক্ষণ পরই কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরত পাঠান শেখ মেহেদী হাসান। সাইফের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৪ রান। কামিল মিশারাকে উইকেটে থিতু হতে দেননি মেহেদী। ১১ বলে ৫ রান করা এই ব্যাটারকে সরাসরি বোল্ড আউট করেন ডানহাতি এই স্পিনার।

    দারুণ শুরু করা শ্রীলঙ্কা ৬৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে কুশল পেরেরাকে নিয়ে ছোট একটি জুটি গড়ে তোলেন দাসুন শানাকা। মোস্তাফিজের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে থাকা লিটনের হাতে ক্যাচ দিয়ে কুশল ফিরলে ভাঙে তাদের ২৭ বলে ৩২ রানের জুটি।

    এরপর আসালাঙ্কাকে নিয়ে এগোতে থাকেন শানাকা। মোস্তাফিজের করা ১৭তম ওভারের চতুর্থ বলে ক্যাচ তুলে দিয়েছিলেন এই ব্যাটার। পেছন দিকে কিছুটা দৌড়ে গিয়ে ক্যাচ তালুবন্দি করতে পারেননি শামীম। তার ক্যাচ মিসের মাসুল অবশ্য ভালোভাবেই দিতে হয়েছে টাইগারদের। শেষ পর্যন্ত ৩৭ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন শানাকা।

    ১২ বলে ২১ রান করা আসালাঙ্কা কাটা পড়েন রানআউটে। এরপর ১৯তম ওভারে কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফেরান মোস্তাফিজুর রহমান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর নিয়েছেন ৩ উইকেট। এছাড়া মেহেদী হাসান ২টি ও তাসকিন আহমেদ নেন ১টি উইকেট।

    শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে দুর্দান্ত শুরু বাংলাদেশের
    পূর্ববর্তী খবরচট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক ১ মাসের জন্য স্থগিত
    পরবর্তী খবর শুভ মহালয়া আজ

    আরো সংবাদ পড়ুন

    বিরতি থেকে ফিরে সৌদির আত্মঘাতী গোল, ৪-০ গোলে এগিয়ে স্পেন

    অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

    নকআউট পর্বের পথে বড় অগ্রগতি জাপানের, বিদায় তিউনিসিয়ার

    তিউনিশিয়ার বিপক্ষে ৩ গোলে এগিয়ে জাপান

    তিউনিশিয়ার বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে জাপান

    ২৯ মিনিটেই তিউনিশিয়ার জালে জাপানের ২য় গোল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিরতি থেকে ফিরে সৌদির আত্মঘাতী গোল, ৪-০ গোলে এগিয়ে স্পেন

    June 21, 2026

    মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    June 21, 2026

    মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

    June 21, 2026

    অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

    June 21, 2026

    হরমুজে টোল নেবে না ইরান, তবে তা নিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    June 21, 2026

    নকআউট পর্বের পথে বড় অগ্রগতি জাপানের, বিদায় তিউনিসিয়ার

    June 21, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.