Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 1 July 2026, 02:16: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » লাইফ স্টাইল » পানির ৯৮ শতাংশ দূষণ দূর করবে সজনে গাছ, বলছে গবেষণা  
    লাইফ স্টাইল

    পানির ৯৮ শতাংশ দূষণ দূর করবে সজনে গাছ, বলছে গবেষণা  

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 30, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সজনে গাছ

    পানির ভেতরে থাকা অদৃশ্য দূষণ মাইক্রোপ্লাস্টিক। এখন বিশ্বজুড়ে বড় এক হুমকি। নদী, সমুদ্র থেকে শুরু করে ট্যাপের পানিতেও পাওয়া যাচ্ছে এই ক্ষুদ্র প্লাস্টিক কণা। তবে নতুন এক গবেষণা বলছে, এর সমাধান লুকিয়ে থাকতে পারে এক পরিচিত প্রাকৃতিক গাছেই।

    ব্রাজিল ও যুক্তরাজ্যের একদল গবেষক জানিয়েছেন, একটি দ্রুতবর্ধনশীল গাছের বীজ ব্যবহার করে পানির প্রায় ৯৮ দশমিক ৫ শতাংশ মাইক্রোপ্লাস্টিক দূর করা সম্ভব। এই গাছকে অনেকেই সজনে গাছ বা মরিঙ্গা গাছ বা অলৌকিক গাছ নামে চেনেন। কারণ এটি শুধু পুষ্টিগুণেই নয়, চিকিৎসা ও পানি বিশুদ্ধকরণেও কার্যকর। গবেষণাটি মূলত প্রকাশিত হয় চলতি বছরের এপ্রিল মাসে।

    গবেষণাটি পরিচালনা করেন ব্রাজিলের সাও পাওলো স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক আদ্রিয়ানো গনসালভেস দস রেইস এবং তার সহগবেষকরা। তারা দীর্ঘ এক দশক ধরে সজনে গাছের বীজ নিয়ে গবেষণা করছেন।

    গবেষকদের মতে, সজনে গাছের বীজে প্রাকৃতিকভাবে এমন উপাদান রয়েছে যা পানির ভেতরের ক্ষুদ্র কণাগুলোকে একত্র করে বড় কণায় পরিণত করে। এই প্রক্রিয়ায় পানির ভেতরের মাইক্রোপ্লাস্টিক সহজেই আলাদা করে ফেলা যায়।

    গবেষণায় বিশেষভাবে ক্ষতিকর পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করা হয়, যা পানিতে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। দেখা যায়, সজনে গাছের বীজের নির্যাস ব্যবহার করে এই কণাগুলোর প্রায় সম্পূর্ণ অংশই অপসারণ করা সম্ভব হয়েছে।

    গবেষকরা জানান, সজনে বীজ অনেক সময় প্রচলিত রাসায়নিকের মতোই কার্যকর। এমনকি কিছু ক্ষেত্রে আরও ভালো ফল দিয়েছে। বিশেষ করে পানির ক্ষারীয় অবস্থায় এর কার্যকারিতা বেশি দেখা গেছে।

    তবে এই পদ্ধতির একটি সীমাবদ্ধতাও রয়েছে। একটি মরিঙ্গা বীজ দিয়ে প্রায় ১০ লিটার পানি বিশুদ্ধ করা সম্ভব। তাই বড় শহরের বিশাল পানি পরিশোধন ব্যবস্থায় এটি ব্যবহার করা কিছুটা কঠিন হতে পারে।

    বিশেষজ্ঞরা বলছেন, এটি ছোট সম্প্রদায়, গ্রামীণ এলাকা বা সীমিত সম্পদের জায়গাগুলোর জন্য খুবই কার্যকর সমাধান হতে পারে। পাশাপাশি এটি পরিবেশবান্ধব, সহজে পচনশীল এবং ক্ষতিকর বর্জ্যও তৈরি করে না।

    গবেষণায় অংশ না নেওয়া যুক্তরাষ্ট্রের এক বিশেষজ্ঞও জানান, সজনে গাছের এই ব্যবহার ভবিষ্যতে কম খরচে এবং টেকসই পানি পরিশোধনের নতুন দিগন্ত খুলে দিতে পারে। তবে এখনো গবেষণা চলছে—সজনে বীজ অন্য ধরনের মাইক্রোপ্লাস্টিক ও আরও সূক্ষ্ম কণার ক্ষেত্রে কতটা কার্যকর, তা নিয়ে আরও পরীক্ষা প্রয়োজন। তাই সজনে গাছ এখন শুধু পুষ্টির উৎস নয়, বরং বিশুদ্ধ পানির ভবিষ্যৎ সমাধানের এক সম্ভাবনাময় নাম হিসেবে সামনে আসছে।

    পানির ৯৮ শতাংশ দূষণ দূর করবে সজনে গাছ
    পূর্ববর্তী খবরজাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলামে সংশোধন আনা হচ্ছে: ভিসি
    পরবর্তী খবর তুরস্কে বাংলাদেশি ক্বারীর বিশ্বজয়

    আরো সংবাদ পড়ুন

    দীর্ঘ জীবনের রহস্য কী? গোপন যে তিনটি অভ্যাসের কথা জানালেন ১১১ বছর বয়সী এই প্রবীণ

    প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে যা করবেন

    হাম হলে কী করবেন?

    আখের রস কি হিট স্ট্রোক প্রতিরোধ করে?

    চল্লিশের পর প্রোটিন জরুরি কেন?

    প্লাস্টিক ব্যবহার না করে যেভাবে খাবার সংরক্ষণ করবেন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

    June 30, 2026

    দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন অর্থবছরের বাজেট পাস

    June 30, 2026

    বেকার যুবকদের কর্মসংস্থানে ১০ প্রকল্প বাস্তবায়ন: ক্রীড়া প্রতিমন্ত্রী

    June 30, 2026

    জুলাই মাসের জন্য অপরিবর্তিত রইলো জ্বালানি তেলের দাম

    June 30, 2026

    আসামির আর্জেন্টিনার জার্সি এআই দিয়ে ব্রাজিলের বানাল পুলিশ

    June 30, 2026

    মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

    June 30, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.