Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 12 October 2026, 12:02: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » স্বাস্থ্য বাজেট ব্যবহারে অদক্ষতা দূর ও ‘স্বাস্থ্য সুরক্ষা কার্ড’ চালুর দাবি বিশেষজ্ঞদের
    জাতীয়

    স্বাস্থ্য বাজেট ব্যবহারে অদক্ষতা দূর ও ‘স্বাস্থ্য সুরক্ষা কার্ড’ চালুর দাবি বিশেষজ্ঞদের

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কMay 19, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    স্বাস্থ্য বাজেট ব্যবহারে অদক্ষতা দূর ও ‘স্বাস্থ্য সুরক্ষা কার্ড’ চালুর দাবি বিশেষজ্ঞদের

    বাংলাদেশে শুধু স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়ালেই স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন হবে না; বরং বরাদ্দ করা অর্থের কার্যকর ব্যবহার, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং নাগরিকদের জন্য শক্তিশালী আর্থিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে স্বাস্থ্য খাতের বিপর্যয়কর ব্যয় থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে বিদ্যমান ‘পরিবার কার্ড’কে ‘স্বাস্থ্য সুরক্ষা কার্ড’-এ রূপান্তরের দাবি জানিয়েছেন স্বাস্থ্য অর্থনীতি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

    আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘পাইনেট’ আয়োজিত ‘স্বাস্থ্য বাজেট: অধিক বরাদ্দ ও সঠিক বাস্তবায়নের প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।

    গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ। তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য বাজেট দীর্ঘদিন ধরেই জিডিপির তুলনায় অত্যন্ত কম এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে রয়েছে। একই সঙ্গে বরাদ্দ করা অর্থের একটি বড় অংশ, বিশেষ করে উন্নয়ন বাজেট, যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

    স্বাস্থ্য খাতের এই অদক্ষতার পেছনে খণ্ডিত প্রাথমিক স্বাস্থ্যসেবা, সেবার পুনরাবৃত্তি, ক্রয় ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতা, দুর্নীতি, দক্ষ জনবলের ঘাটতি, ওষুধ সরবরাহে সীমাবদ্ধতা এবং সমন্বিত স্বাস্থ্য প্রশাসনের অভাবকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন ড. হামিদ। তিনি উল্লেখ করেন, ‘উল্লেখযোগ্যভাবে বাজেট বৃদ্ধির দাবি করার আগে স্বাস্থ্য খাতকে বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার, বরাদ্দকৃত অর্থের পূর্ণ ব্যবহার এবং উন্নত সেবাদান সক্ষমতা প্রদর্শন করতে হবে।’

    বৈঠকে চিকিৎসায় আর্থিক সুরক্ষা দিতে বিদ্যমান ‘পরিবার কার্ড’কে ‘স্বাস্থ্য সুরক্ষা কার্ড’-এ রূপান্তরের প্রস্তাবকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই কার্ডের মাধ্যমে হাসপাতালে ভর্তি, মাতৃস্বাস্থ্যসেবা, দুর্ঘটনা ও জটিল রোগের চিকিৎসায় আর্থিক সুরক্ষার কথা বলা হয়।

    প্রস্তাবিত স্বাস্থ্য কভারেজের রূপরেখায় মধ্যম স্তরের স্বাস্থ্যসেবায় প্রতি পরিবারের জন্য বছরে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত কভারেজ। এবং জটিল ও বিশেষায়িত চিকিৎসায় প্রতি পরিবারের জন্য বছরে ৩ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত কভারেজ।

    এ ছাড়া কৌশলগত ক্রয় ও টেকসই অর্থায়নের লক্ষ্যে একটি ‘জাতীয় স্বাস্থ্য তহবিল’ (এনএইচএফ) গঠনের প্রস্তাব দেওয়া হয়। সরকারি রাজস্ব, বিশেষ স্বাস্থ্য কর, মোবাইল গ্রাহক অবদান, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর), উন্নয়ন সহযোগী ও দাতাদের সহায়তায় এই তহবিল পরিচালনার সুপারিশ করা হয়।

    আলোচনায় বক্তারা বলেন, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা (ইউএইচসি) অর্জনের জন্য শুধু ব্যয় বৃদ্ধি যথেষ্ট নয়; বরং দক্ষতা, জবাবদিহিতা, কৌশলগত ক্রয় এবং জনগণকে বিপর্যয়কর স্বাস্থ্য ব্যয় থেকে সুরক্ষা দেওয়ার মতো কাঠামোগত সংস্কার জরুরি। তারা আসন্ন জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি বাজেটকে জনগণের বাস্তব চাহিদাভিত্তিক ও ফলাফলমুখী করার ওপর জোর দেন।

    পাইনেট–এর কো-অর্ডিনেটর নাজমুল হাসানের সঞ্চালনায় আলোচনায় আরও অংশ নেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোশতাক হোসেন, ডা. মোসলেহউদ্দিন ফরিদ এমপি, সুলতানা জেসমিন জুঁই এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সাবেক সদস্য ড. আবু মুহাম্মদ জাকির হোসাইন, অধ্যাপক ডা. মোহাম্মদ শাদরুল আলম, সারোয়ার তুষার, দিদার ভূইয়াসহ বিভিন্ন বিশেষজ্ঞ ও স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা।

    স্বাস্থ্য বাজেট ব্যবহারে অদক্ষতা দূর ও ‘স্বাস্থ্য সুরক্ষা কার্ড’ চালুর দাবি বিশেষজ্ঞদের
    পূর্ববর্তী খবরবাজারে এলো ৫ টাকার নতুন নোট
    পরবর্তী খবর শুটিংয়ে বসেই ১৫ মিলিয়নের খবর পান শাকিব খান

    আরো সংবাদ পড়ুন

    প্রশাসনিক ভবনের তালা ভেঙে চুয়েট ক্যাম্পাসে প্রবেশ নতুন উপাচার্যের

    রোগী কেন হাসপাতাল বদলান? 

    হাসিনার আমলে ইঞ্চি খানেকও গণতন্ত্র অবশিষ্ট ছিল না: রিজভী

    নতুন ডিও স্কুটার নিয়ে বাংলাদেশের বাজারে হোন্ডা

    শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ হতে হবে: খাদ্যমন্ত্রী

    মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার ক্ষণগণনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

    October 12, 2026

    সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

    October 12, 2026

    প্রশাসনিক ভবনের তালা ভেঙে চুয়েট ক্যাম্পাসে প্রবেশ নতুন উপাচার্যের

    October 12, 2026

    দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক-শেয়ারবাজার

    October 12, 2026

    সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি

    October 12, 2026

    অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেফতার

    October 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.