Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 22 August 2026, 04:04: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী
    শীর্ষ সংবাদ ২

    দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কFebruary 19, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

    শিক্ষাখাতে প্রশাসনিকভাবে কোনো ধরনের দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেছেন নবনির্বাচিত শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

    নবনির্বাচিত শিক্ষামন্ত্রী বলেন, মব করে পরীক্ষা বন্ধ করা বা অটোপাসের মতো পরিস্থিতি থেকে বেরিয়ে এসে শিক্ষাকে যুগোপযোগী করে গড়ে তোলা হবে। বিগত সময়ে বিভিন্ন প্রকল্পের নামে যারা অর্থ অপচয় করেছেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে।

    এসময় দাবি আদায়ের জন্য শিক্ষকদেরকে আর রাজপথ দখল করে আন্দোলন করতে হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। এহসানুল হক মিলন বলেন, শিক্ষাখাতে প্রশাসনিকভাবে কোনো ধরনের দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না।

    এরপর ভর্তি বাণিজ্য বন্ধে মন্ত্রণালয়ের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা তদবিরবিহীন কীভাবে ও কে কোথায় ভর্তি হবে, তার জন্য একটি অ্যাপস করার প্ল্যান আছে। এতে ভর্তি নিয়ে আর কোনো বাণিজ্য হবে না।

    স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে শিক্ষামন্ত্রী বলেন, যথাযথ অনুমতি নিয়ে এবং শিক্ষার্থীরা নিরাপদ কি না ও ফায়ার এক্সিট আছে কি না—এসব সম্পন্ন করেই স্কুল করতে হবে। কোনো বাসা কিংবা গ্যারেজে স্কুল গড়ে তুলতে দেওয়া হবে না। এছাড়া ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান এহসানুল হক মিলন।

    প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে প্রায় দেড় বছর এই অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ পরিচালনার পর গত ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনে বিপুল ব্যবধানে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। এর মধ্যে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করেন ড. আ ন ম এহছানুল হক মিলন। আসনটির ১১০টি ভোটকেন্দ্র মিলিয়ে তিনি পান ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু নসর আশরাফী দাঁড়িপাল্লা প্রতীকে পান ৬৭ হাজার ৭৭ ভোট।

    ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ মন্ত্রীসভায় এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী
    পূর্ববর্তী খবরনতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার আহ্বান জামায়াত আমিরের 
    পরবর্তী খবর ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ পাচ্ছে একুশে পদক

    আরো সংবাদ পড়ুন

    জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

    নারীদের এগিয়ে নিতে দলগুলোর মনস্তাত্ত্বিক-পলিসিগত পরিবর্তন আনা জরুরি: শামা ওবায়েদ

    দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা

    ওয়াশিংটন নতুন কোনো হুমকি দিলে তার জবাব হবে বিধ্বংসী: ইরান

    মার্কিন বিমানবাহিনীর ঘাঁটিতে বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

    মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামাল লুট করতে চায় শত্রুরা: গালিবাফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

    August 22, 2026

    জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

    August 22, 2026

    নারীদের এগিয়ে নিতে দলগুলোর মনস্তাত্ত্বিক-পলিসিগত পরিবর্তন আনা জরুরি: শামা ওবায়েদ

    August 22, 2026

    মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন

    August 22, 2026

    অবশেষে প্রতিরোধ ভাঙলেন শরিফুল

    August 22, 2026

    কলকাতার হোটেলে আগুন, আজ দেশে আসছে ৬ মরদেহ

    August 22, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.