Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 11 July 2026, 08:39: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ
    খেলাধুলা

    ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 4, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

    সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুললো বাংলাদেশ। যে-কোনো ফাইনালে ভারতকে এবারই প্রথমবার হারের স্বাদ দিলো লাল-সবুজের দল। শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ।

    ভারতীয়দের নাটক আর নতুন কি, আজ সাফের ফাইনালেও হলো এমনই এক নাটক। টাইব্রেকারের চতুর্থ শট নিতে এগিয়ে এলেন বাংলাদেশের স্যামুয়েল রাকসাম। ঠিক সেই মুহূর্তে নাটকীয় দৃশ্য— ভারতের গোলরক্ষক সুরজ সিং হঠাৎই ব্যথায় মাটিতে লুটিয়ে পড়লেন। তাতে অবশ্য খেলার ছন্দে খানিকটা বিঘ্ন ঘটল, বাংলাদেশের খেলোয়াড়দের মনোযোগেও পড়ল প্রভাব। চিকিৎসা শেষে আবার পোস্টে দাঁড়ালেন সুরজ।

    এরপর শট নিতে গিয়ে দুর্ভাগ্য— স্যামুয়েল রাকসামের জোরালো প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে এলো। সুযোগটা কাজে লাগিয়ে ভারত সমতায় ফেরে, স্কোরলাইন দাঁড়ায় ৩-৩।

    তবে নাটক এখানেই শেষ নয়। ভারতের পঞ্চম শটে ওমং দুদু বল পাঠালেন বাইরে। তখন জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। সবার চোখ রোনান সুলিভানের দিকে। চাপের সেই মুহূর্তে অসাধারণ দক্ষতায় বল জালে জড়িয়ে দেন তিনি। আর তাতেই চ্যাম্পিয়নের আনন্দ ফেটে পড়ে গোটা স্টেডিয়ামে।

    দুই দলের নির্ধারিত সময়ের ৯০ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য ড্রয়ে। এরপর সরাসরি চলে যায় টাইব্রেকারে। সেখানেই ভারতকে হারায় বাংলাদেশ।

    টাইব্রেকারে বাংলাদেশের হয়ে সফলভাবে লক্ষ্যভেদ করেন মুর্শেদ আলি, চন্দন রায়, আব্দুল রিয়াদ ফাহিম ও রোনান সুলিভান। একমাত্র শটটি মিস করেন স্যামুয়েল রাকসাম।

    অন্যদিকে ভারতের শুরুটা ছিল হতাশার। ঋষি সিংয়ের নেওয়া প্রথম শটটি ডানদিকে ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। এরপর অবশ্য ঘুরে দাঁড়ায় ভারত— মোহাম্মদ আরবাস, স্যামসন ও বিশাল যাদব সফল হন নিজেদের শটে। তবে শেষ সুযোগে ওমং দুদুর শট বাইরে চলে যায়। এরপর রোনান সুলিভান গোল করলে জয়ের আনন্দে ভাসে বাংলাদেশ।

    বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০— এই তিন ক্যাটাগরিতে এখন পর্যন্ত মোট সাতবার অনুষ্ঠিত হয়েছে আসরটি। এর মধ্যে চারবার শিরোপা জিতেছে ভারত, নেপাল দুইবার এবং বাংলাদেশ এবারসহ দুবার সেরার মুকুট পরেছে। এর আগে ২০২৪ সালে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

    সব বয়সভিত্তিক ক্যাটাগরি মিলিয়ে এবার চতুর্থবারের মতো ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। এর আগে ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮, ২০২২ সালে অনূর্ধ্ব-২০ এবং ২০২৫ সালে অনূর্ধ্ব-১৯ ফাইনালে প্রতিবারই হারের হতাশা সঙ্গী হয়েছিল বাংলাদেশের। তবে এবার সেই আক্ষেপ ঘুচল— প্রথমবারের মতো বয়সভিত্তিক আসরের ফাইনালে ভারতকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল লাল-সবুজের প্রতিনিধিরা।

    এর আগে একাদশে একটি পরিবর্তন আনেন কোচ মার্ক কক্স। সানি দাসের জায়গায় শুরুর একাদশে সুযোগ পান আব্দুল রিয়াদ ফাহিম। সেমিফাইনালে নেপালের বিপক্ষে বদলি হিসেবে নেমে দারুণ ছাপ রাখা ডেকলান সুলিভানকে তবে এই ম্যাচে বেঞ্চে রাখা হয়। অন্যদিকে তার ভাই রোনান সুলিভান শুরু থেকেই আক্রমণে ছিলেন বেশ সক্রিয়।

    ম্যাচের শুরুতেই আক্রমণের ঝলক দেখায় বাংলাদেশ। সপ্তম মিনিটে বাম দিক থেকে রোনানের নেওয়া শটটি ছিল দুর্বল, যা সহজেই সামাল দেন ভারতীয় গোলরক্ষক। পাল্টা আক্রমণে ভারতের রোহেন সিং ডান প্রান্ত ধরে কয়েকটি বিপজ্জনক ক্রস তুললেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল দৃঢ়।

    ১৩তম মিনিটে রোনানের দারুণ ক্রসে মিঠু চৌধুরীর হেড লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর অল্প সময়ের ব্যবধানে আরেকটি সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেননি রোনান। প্রথমার্ধের শেষ দিকে কর্নার থেকে পাওয়া সুযোগেও গোলের দেখা মেলেনি। ইনজুরি সময়ে রোনানের সাইড ভলিটিও লক্ষ্যভ্রষ্ট হলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

    দ্বিতীয়ার্ধে জয়ের খোঁজে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দুই দলই, কিন্তু শেষ পর্যন্ত রক্ষণভাগের দৃঢ়তায় কেউই গোল আদায় করতে পারেনি। বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন আত্মবিশ্বাসের সঙ্গে সামাল দেন ভারতের দূরপাল্লার প্রচেষ্টা।

    ৬৫তম মিনিটে বদলি হিসেবে নামেন ডেকলান সুলিভান। ম্যাচের শেষ দিকে ভারতের একটি প্রচেষ্টা উপরের জালে আঘাত হানে, আরেকটি সুযোগেও গোল করতে ব্যর্থ হয় তারা। ফলে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

    সেখানে অসাধারণ নৈপুণ্য দেখান ইসমাইল ও রোনানরা। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে জয় নিশ্চিত করে উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশ।

    ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ
    পূর্ববর্তী খবরমেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী
    পরবর্তী খবর যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, পড়েছে হরমুজ প্রণালির কাছে

    আরো সংবাদ পড়ুন

    আমাদের ক্ষমা করবেন, আবারও দলকে বিশ্বসেরা বানাতে লড়াই করব: ভিনিসিয়ুস

    বেলজিয়ামকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালে স্পেন

    বেলজিয়ামের বিপক্ষে সমতায় থেকে বিরতিতে গেল স্পেন

    স্পেনের বিপক্ষে সমতায় ফিরল বেলজিয়াম

    বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেল স্পেন

    বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি বেলজিয়াম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রতিশোধ নেওয়ার কঠিন হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি

    July 11, 2026

    দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না: রিজভী

    July 11, 2026

    নিজের নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

    July 11, 2026

    হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

    July 11, 2026

    ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    July 11, 2026

    ন্যাটো সম্মেলনের নিন্দা উত্তর কোরিয়ার

    July 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.