Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 23 August 2026, 05:03: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলায় নিহত শতাধিক
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলায় নিহত শতাধিক

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 13, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামের সদস্যদের লক্ষ্যবস্তু বানাতে গিয়ে দেশটির যুদ্ধবিমান ভুলবশত একটি গ্রামীণ বাজারে হামলা চালিয়েছে। এতে শতাধিক মানুষ নিহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এবং একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

    রোববার (১২ এপ্রিল) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, ওই হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। স্থানীয় চিফ লাওয়ান জান্না নুর গেইদাম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘মোট হতাহতের সংখ্যা প্রায় ২০০ জন।’

    বোকো হারামের ঘাঁটি বর্নো রাজ্যের সীমান্ত এলাকায় অবস্থিত ইয়োবি রাজ্যের জিল্লি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নাইজেরিয়ার বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, বর্নো রাজ্যের জিল্লি অক্ষ বরাবর চালানো এক বিমান হামলায় বোকো হারামের যোদ্ধাদের হত্যা করা হয়েছে। তবে বাজারে হামলার বিষয়ে তারা কিছু উল্লেখ করেনি। পরে ইয়োবি রাজ্য সরকার এক বিবৃতিতে জানায়, তাদের রাজ্যে একটি বাজারের কাছাকাছি বিমান হামলা চালানো হয়েছিল। সেখানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল।

    ইয়োবি রাজ্য সরকারের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল দাহিরু আবদুলসালাম বলেন, ‘বর্নো রাজ্য থেকে যারা জিল্লির সাপ্তাহিক বাজারে গিয়েছিলেন, তাদের মধ্যে কিছু লোক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।’ তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

    জান্না নুর জানান, আহতদের নিকটবর্তী গেইদাম ও মাইদুগুরির হাসপাতালে নেওয়া হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ‘কোনোভাবেই আকাশপথে হামলা চালানো আইন প্রয়োগের বৈধ পদ্ধতি নয়। এ ধরনের বেপরোয়া প্রাণঘাতী শক্তির ব্যবহার অবৈধ এবং নিন্দনীয়।’

    নাইজেরিয়ার কর্তৃপক্ষকে ‘অবিলম্বে এবং নিরপেক্ষভাবে ঘটনাটির তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার’ আহ্বান জানিয়েছে সংস্থাটি।

    পূর্ববর্তী খবরহাঙ্গেরিতে অরবানের ১৬ বছরের শাসনের অবসান
    পরবর্তী খবর সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈনসহ গ্রেফতার ৭

    আরো সংবাদ পড়ুন

    জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

    নারীদের এগিয়ে নিতে দলগুলোর মনস্তাত্ত্বিক-পলিসিগত পরিবর্তন আনা জরুরি: শামা ওবায়েদ

    কলকাতার হোটেলে আগুন, আজ দেশে আসছে ৬ মরদেহ

    দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা

    ওয়াশিংটন নতুন কোনো হুমকি দিলে তার জবাব হবে বিধ্বংসী: ইরান

    মার্কিন বিমানবাহিনীর ঘাঁটিতে বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: দেশে ফিরল নিহত ৬ বাংলাদেশির মরদেহ

    August 22, 2026

    সিলেটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

    August 22, 2026

    ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন

    August 22, 2026

    জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

    August 22, 2026

    জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

    August 22, 2026

    নারীদের এগিয়ে নিতে দলগুলোর মনস্তাত্ত্বিক-পলিসিগত পরিবর্তন আনা জরুরি: শামা ওবায়েদ

    August 22, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.