Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 24 August 2026, 02:30: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ » উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ
    জাতীয়

    উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কFebruary 12, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

    অপেক্ষার প্রহর শেষ। শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ৭টা থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটাররা আসতে শুরু করেন ৭টার আগে থেকেই৷

    সারা দেশ থেকে সময় সংবাদের প্রতিনিধিরা জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

    ভোটের আগে তরুণদের মধ্যে সব চেয়ে বেশি উন্মাদনা কাজ করলেও সকালের দিকে সব চেয়ে বেশি উপস্থিতি লক্ষ্য করা গেছে মধ্যবয়সি এবং বয়স্কদের। অনেকেই আবার পরিবারসহ সকালেই চলে এসেছেন ভোট দিতে। নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।

    প্রতিটি কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বের মধ্যে বসেছে প্রার্থীদের নিজস্ব বুথ। তবে কোনো ধরনের দ্বন্দ্বের খবর পাওয়া যায়নি৷ কেন্দ্রের বাইরে এবং ভেতরে কড়া নিরাপত্তায় আছেন সেনাবাহিনী, পুলিশ, আনসার এবং বিজিবির যৌথ বাহিনী।

    বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা কর্মকর্তাদের সঙ্গে সময় সংবাদের প্রতিনিধিদের কথা হয়েছে। তারা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে আসতে আশ্বস্ত করেছেন তারা।

    জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

    ফলে এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।

    ইসি সূত্রে জানা যায়, দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। তাদের প্রার্থী সংখ্যা ২৯১ জন। এই নির্বাচনে নিবন্ধিত ১০টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি।

    উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ সকাল থেকেই লাইনে ভোটাররা
    পূর্ববর্তী খবরমোহাম্মদপুরে ভোট দিলেন মামুনুল হক
    পরবর্তী খবর ভোট দিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার

    আরো সংবাদ পড়ুন

    ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে আসছেন রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগর লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বহুল আলোচিত নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

    আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

    August 24, 2026

    ফারাক্কার সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী

    August 24, 2026

    নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী

    August 24, 2026

    ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে আসছেন রাষ্ট্রপতি

    August 24, 2026

    নুসরাত হত্যা: অধ্যক্ষসহ ২ আসামির মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

    August 24, 2026

    ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক অধিনায়কদের

    August 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.