Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 19 October 2026, 11:04: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » হুতিদের হামলার শঙ্কায় রিয়াদের ৯৯ তলাবিশিষ্ট ‘কিংডম সেন্টার’ বন্ধ ঘোষণা
    আন্তর্জাতিক

    হুতিদের হামলার শঙ্কায় রিয়াদের ৯৯ তলাবিশিষ্ট ‘কিংডম সেন্টার’ বন্ধ ঘোষণা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 18, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    হুতিদের হামলার শঙ্কায় রিয়াদের ৯৯ তলাবিশিষ্ট ‘কিংডম সেন্টার’ বন্ধ ঘোষণা

    ইয়েমেনের হুতি গোষ্ঠীর লাগাতার হামলার মুখে রাজধানী রিয়াদের একটি বহুতল ভবন বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। ৯৯ তলাবিশিষ্ট আইকনিক কিংডম সেন্টারের কর্মীদের আপাতত বাসা থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। খবর নিউ স্ট্রেইটস টাইমসের।

    তবে আদেশের ক্ষেত্রে কোনও সুনির্দিষ্ট কারণ দর্শানো হয়নি। রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ভয়াবহ হামলায় ১৩ জন নিহত হওয়ার সপ্তাহখানেক পর এই নির্দেশ এলো। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যেই সৌদি জোট ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যকার এক দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ নতুন করে ছড়িয়ে পড়েছে। দুই পক্ষই নিয়মিত হামলা-পাল্টা হামলার তথ্য দিচ্ছে।

    জানা গেছে, রিয়াদের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা এই কিংডম সেন্টারে আর্থিক সেবা সংস্থা মেরিল লিঞ্চ, ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কার্যালয় রয়েছে।

    বার্তা সংস্থা এএফপির হাতে আসা এক ইমেইলে ভবনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কিংডম সেন্টারের সব কার্যালয়ের কর্মচারীদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাসা থেকে কাজ করার নির্দেশ দেয়া হচ্ছে।’ এতে আরও বলা হয়, ‘দয়া করে এই সময়ে অফিসে আসা থেকে বিরত থাকুন।’ তবে ভবনের নিচের অংশে অবস্থিত শপিং মলটি যথারীতি খোলা রয়েছে।

    সম্প্রতি সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ভার্চুয়াল ক্লাসের মেয়াদ বাড়ানো হয়েছে। গত সপ্তাহের হামলার পর থেকে রিয়াদের বিমানবন্দরটি এখনও বন্ধ রয়েছে। তার মাঝেই বহুতল এই ভবনটি নিয়ে নতুন এই নির্দেশনা এলো।

    এর আগে সৌদি আরবে একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের দাবি করে হুতিরা। তবে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, ইয়েমেন সীমান্তবর্তী নাজরানে ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে তাদের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

    পূর্ববর্তী খবরলভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত
    পরবর্তী খবর ডেঙ্গু প্রতিরোধে ঢাকা মহানগরীর ২০টি জোনে গঠিত হচ্ছে বিশেষ কমিটি

    আরো সংবাদ পড়ুন

    জেলেনস্কি যুদ্ধের অবসান চান না, কখনোই চাননি: ট্রাম্প

    রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের কারণ জানালেন রুবিও

    ইউক্রেন সংকট সমাধোনে ট্রাম্প ও শি’র সঙ্গে বৈঠকের প্রস্তাব পুতিনের

    মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

    উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০

    ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট-অগ্নিসংযোগ, গ্রেপ্তার অন্তত ১২০০

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত আসতে পারে অক্টোবরেই: বাণিজ্যমন্ত্রী

    October 19, 2026

    জেলেনস্কি যুদ্ধের অবসান চান না, কখনোই চাননি: ট্রাম্প

    October 19, 2026

    ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪২

    October 19, 2026

    সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিকে দ্রুতই দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

    October 19, 2026

    প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

    October 19, 2026

    বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে: দিনেশ ত্রিবেদী

    October 19, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.