1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
৪ বছর পর কারাবাও কাপের ফাইনালে ম্যান সিটি - বিজয় টিভি
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

৪ বছর পর কারাবাও কাপের ফাইনালে ম্যান সিটি

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয় লেগেও নিউক্যাসল ইউনাইটেডকে বড় ব্যবধানে হারাল ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে গেছে সিটিজেনরা।

গতকাল রাতে, ইতিহাদ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন নিউক্যাসলের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ম্যান সিটি। ৬৩ শতাংশ বল দখলের পাশাপাশি ১৮টি শট নিয়েছে তারা। প্রথম হাফেই জোড়া গোল করে দলকে চালকের আসনে বসান ওমর মারমুশ। দলের হয়ে অন্য গোলটি করেন তিজানি রেইনডার্স।

দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলে নিউক্যাসল। ৬২তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান কমান এলাঙ্গা। তবে তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে হার নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বর্তমান চ্যাম্পিয়ন নিউক্যাসল। এ ম্যাচের মধ্য দিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যান সিটির মাঠে টানা ১২টি ম্যাচ হারল তারা। এক প্রতিপক্ষের মাঠে এত দীর্ঘ হারার ধারা নিউক্যাসলের ইতিহাসে আর নেই।

অন্যদিকে, এ জয়ের ফলে ২০২১ সালের পর প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছাতে পারল ম্যানচেস্টার সিটি। আগামী ২২ মার্চ ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে সিটির প্রতিপক্ষ আর্সেনাল। সর্বশেষ ২০১৮ সালে এফএ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল সিটি-আর্সেনাল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
ক্ষমা চাইলেন বিল গেটস

ক্ষমা চাইলেন বিল গেটস

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

৪ বছর পর কারাবাও কাপের ফাইনালে ম্যান সিটি

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.