Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 3 September 2026, 05:55: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » ফ্যাসিস্টরা মিডিয়ায় নগ্ন হস্তক্ষেপ করেও রক্ষা পায়নি: তথ্যমন্ত্রী
    জাতীয়

    ফ্যাসিস্টরা মিডিয়ায় নগ্ন হস্তক্ষেপ করেও রক্ষা পায়নি: তথ্যমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 3, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ফ্যাসিস্টরা মিডিয়ায় নগ্ন হস্তক্ষেপ করেও রক্ষা পায়নি তথ্যমন্ত্রী

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ, সাংবাদিকদের ওপর নির্যাতন ও মামলা দিয়েও ফ্যাসিস্টরা শেষ পর্যন্ত রক্ষা পায়নি। আল্লাহ যাদের পছন্দ করেন না, তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করেও নিজেদের রক্ষা করতে পারে না। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘অনেক সাংবাদিকের ওপর অত্যাচার-নির্যাতন হয়েছে, মামলা দেয়া হয়েছে। অনেক মিডিয়া কেড়ে নেয়া হয়েছে। এত কিছু করার পরেও তারা কি রক্ষা পেয়েছে? ফ্যাসিস্টরা রক্ষা পায়নি।’

    সাংবাদিকদের উদ্দেশে পার্থ বলেন, ‘আমি সাংবাদিক ও সংবাদপত্রের বিষয়ে সবসময় উন্মুক্ত। কাউকে জোর করে প্রেসার দিয়ে ভালো বানানো যায় না। যে ভালো, সে নিজের থেকেই ভালো হবে। সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা পাশে থাকবেন—এটাই প্রত্যাশা করি।’

    তিনি বলেন, ‘সরকারের বিভিন্ন বরাদ্দ জনগণের উন্নয়নের জন্য আসে। এসব বরাদ্দ সঠিকভাবে বিতরণ হচ্ছে কি না এবং টেকসই উন্নয়নে কাজে লাগছে কি না, সাংবাদিকদের সেদিকে নজর রাখতে হবে। একই সঙ্গে তিনি সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।’ পার্থ বলেন, ‘অযথা বা অহেতুক আপনার কলমের মাধ্যমে যেন কারও সম্মান নষ্ট না হয়, সেটিও মনে রাখতে হবে।’

    তরুণ সমাজকে রক্ষায় মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে হবে। তা না হলে আগামী প্রজন্মকে রক্ষা করা সম্ভব হবে না।’

    ভোলার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলি—আমি আপনাদের সন্তান হিসেবে বেড়ে উঠেছি। আপনারাই বলেন, আমার বাবা মরহুম নাজির রহমান মঞ্জু ভোলার উন্নয়নের রূপকার। আমি তারই সন্তান।’

    তিনি আরও বলেন, ‘ভোলার উন্নয়নে সবাইকে নিয়েই কাজ করব। আমার কাছে কোনো দল-মত নেই। আমি সবার, সবাই আমার। ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, রাস্তাঘাটসহ সব উন্নয়নই হবে। তবে এসব উন্নয়ন একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে করা হবে।’ ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির লিটনের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু।

    এ সময় জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, দৈনিক আজকের গলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, সাংবাদিক আবু তাহের, বিজেপির জেলা সভাপতি আমিনুল ইসলাম রতন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি জিয়াউল মোর্শেদ চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা উত্তরের সভাপতি আতাউর রহমান মমতাজিসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

    ফ্যাসিস্টরা মিডিয়ায় নগ্ন হস্তক্ষেপ করেও রক্ষা পায়নি: তথ্যমন্ত্রী
    পূর্ববর্তী খবরগাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই ‘একমাত্র সমাধান’: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
    পরবর্তী খবর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির

    আরো সংবাদ পড়ুন

    ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

    ২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির অগ্রগতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

    সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন

    দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    শাপলা চত্বরে গণহত্যা: ইনু-লতিফ সিদ্দিকীসহ ট্রাইব্যুনালে ১১ আসামি

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

    September 3, 2026

    আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির

    September 3, 2026

    ফ্যাসিস্টরা মিডিয়ায় নগ্ন হস্তক্ষেপ করেও রক্ষা পায়নি: তথ্যমন্ত্রী

    September 3, 2026

    গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই ‘একমাত্র সমাধান’: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

    September 3, 2026

    যেকোনো সময় ইরানের উপর হামলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    September 3, 2026

    ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

    September 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.