Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 8 September 2026, 04:33: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প
    আন্তর্জাতিক

    ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 8, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় হলে তেলের দাম দ্রুত কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন ৩ ডলারে নেমে আসবে এবং পরে ২ ডলারের নিচেও চলে যেতে পারে।

    সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে পাম্পে প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম কমে ৩ ডলারে নেমে আসবে। পরে তা আরও কমে ২ ডলারের নিচে চলে যাবে। এক গ্যালনে প্রায় ৩ দশমিক ৮ লিটার।

    ট্রাম্প বলেন, তেলের দাম দ্রুতই কমে যাবে। একই সঙ্গে তিনি আবারও দাবি করেন, ইরান ‘কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না’। প্রসঙ্গত, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে মার্কিন নাগরিকদের ওপর বড় ধরনের অর্থনৈতিক প্রভাব পড়ছে। দেশটির পাম্পগুলোয় সম্প্রতি ডিজেলের দাম এযাবৎকালের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

    যুক্তরাষ্ট্রে মূলত বাণিজ্যিক যানবাহন যেমন ট্রাক, ট্রেন, নৌযান ও বাস এবং কৃষি ও নির্মাণকাজে ব্যবহৃত যানবাহনে ডিজেল ব্যবহার করা হয়। ফলে এই মূল্যবৃদ্ধিতে পরিবহন ও উৎপাদন খাতে ব্যয় অনেক বেড়ে গেছে।

    সংবাদমাধ্যম বিবিসি বলছে, চলতি সপ্তাহের শুরুতে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে এক গ্যালন (৩ দশমিক ৭৮৫ লিটার) ডিজেলের গড় দাম ৫ দশমিক ৮৫ ডলারে পৌঁছেছে। অথচ এক বছর আগে এই সময়ে প্রতি গ্যালন ডিজেলের দাম ছিল মাত্র ৩ দশমিক ৭১ ডলার।

    এমনকি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর জ্বালানির দাম যতটা বেড়েছিল, বর্তমান দাম সেটাকেও ছাড়িয়ে গেছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই পাইকারি বাজারে তেলের দাম হু হু করে বেড়ে যায়।

    এ পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের ভোগান্তি কমাতে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংকটের সমাধান হিসেবে সম্প্রতি তিনি ভেনেজুয়েলার সঙ্গে একটি বড় তেল চুক্তির ঘোষণাও দিয়েছেন।

    ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, গত শনিবার দুই দেশের মধ্যে নতুন একটি চুক্তি সই হয়েছে। এ চুক্তির আওতায় ১৭টি কৌশলগত তেলক্ষেত্রের উন্নয়ন করা হবে, যেখানে প্রায় ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের মজুত রয়েছে। এ প্রকল্পে ১০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করা হবে এবং ভেনেজুয়েলা কর বাবদ ২০৯ বিলিয়ন ডলারের বেশি পাবে।

    ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প
    পূর্ববর্তী খবরবাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে সুখবর
    পরবর্তী খবর মক্কা জোটে ইরানকে চায় রাশিয়া

    আরো সংবাদ পড়ুন

    মক্কা জোটে ইরানকে চায় রাশিয়া

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

    মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কায় ঊর্ধ্বমুখী তেলের দাম

    সান ডিয়েগোর এয়ারপোর্টে বিমান দুর্ঘটনায় নিহত ২

    লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলা, দুই শিশুসহ নিহত ১১

    পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদের নির্দেশ নেতানিয়াহুর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাষ্ট্রপতির স‌ঙ্গে দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ

    September 8, 2026

    ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    September 8, 2026

    মক্কা জোটে ইরানকে চায় রাশিয়া

    September 8, 2026

    ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    September 8, 2026

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে সুখবর

    September 8, 2026

    গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    September 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.