Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 18 September 2026, 06:08: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুক্তরাজ্য-ইসরায়েল সম্পর্ক তলানিতে, আন্তর্জাতিক চাপে নেতানিয়াহু
    আন্তর্জাতিক

    যুক্তরাজ্য-ইসরায়েল সম্পর্ক তলানিতে, আন্তর্জাতিক চাপে নেতানিয়াহু

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 17, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নেতানিয়াহু

    ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে বসতিগুলোর নির্মাণ, অবকাঠামো ও অর্থায়নের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা এবং দখলদারিত্বে সরাসরি ভূমিকা রাখছে এমন অস্ত্র বিক্রিতেও বিধিনিষেধ আরোপ করেছে দেশটি।

    যুক্তরাজ্যের এই কঠোর অবস্থানে ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে তথা তলানিতে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    সংবাদমাধ্যম বিবিসি বলছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার ব্রিটিশ সরকারের সিদ্ধান্তে ইসরায়েলের তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে দিচ্ছে, বর্তমান পরিস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। মূলত ব্রিটেনই ইসরায়েলের সবচেয়ে বেশি ক্ষোভের মুখে পড়েছে। তবে ফ্রান্স, স্পেন ও কানাডাসহ মোট ১২টি দেশ একই সঙ্গে এই পদক্ষেপ নেয়ায় ইসরায়েলের ক্ষোভ আরও বেড়েছে।

    লন্ডনের কর্মকর্তারা অবশ্য আগে থেকেই জানতেন যে ইসরায়েলের প্রতি নীতিতে এমন বড় পরিবর্তন হলে তেলআবিবের কাছ থেকে কঠোর প্রতিক্রিয়া আসবে। তবে ইসরায়েল যেভাবে দ্রুত ও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে, তাতে তারা কিছুটা বিস্মিত হয়েছেন বলে মনে হয়েছে।

    পশ্চিম তীরের সঙ্গে যোগাযোগ এবং রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কাজ করা পূর্ব জেরুজালেমের ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। একই সঙ্গে গত বছর গাজায় ত্রাণ ও স্থিতিশীলতা ফেরানোর কাজ সমন্বয়ের জন্য গঠিত আন্তর্জাতিক গাজা সহায়তা কেন্দ্র থেকে ব্রিটিশ প্রতিনিধিদেরও সরিয়ে দেয়া হয়েছে। ইসরায়েলের এসব পদক্ষেপ যুক্তরাজ্যের নেয়া সিদ্ধান্তের কঠোর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

    এসব পদক্ষেপ থেকে বোঝা যায়, ব্রিটেনসহ ১২টি দেশের নেয়া সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে ইসরায়েল গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাজ্য ছাড়া অন্য ১১টি দেশের মধ্যে ফ্রান্স, স্পেন ও কানাডার মতো দেশও রয়েছে।

    যুক্তরাজ্য-ইসরায়েল সম্পর্ক তলানিতে আন্তর্জাতিক চাপে নেতানিয়াহু
    পূর্ববর্তী খবরপররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    পরবর্তী খবর মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত হতে পারে: পাকিস্তানের সেনাবাহিনী

    আরো সংবাদ পড়ুন

    ফিলিপাইনে স্কুলে গুলি, অনেকে হতাহত

    ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

    ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতিদের তীব্র লড়াই, নিহত অন্তত ৬৩

    সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    তারেক রহমানের শুভেচ্ছাবার্তার জবাব দিলেন নরেন্দ্র মোদি

    নাইজেরিয়ায় বিষাক্ত মদপানে ৪৯ জনের মৃত্যু

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণ

    September 18, 2026

    ফিলিপাইনে স্কুলে গুলি, অনেকে হতাহত

    September 18, 2026

    ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

    September 18, 2026

    আবারও সেমিফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

    September 18, 2026

    দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

    September 18, 2026

    নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’

    September 18, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.