Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 24 June 2026, 12:48: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল সুপারকো
    আন্তর্জাতিক

    ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল সুপারকো

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 12, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল সুপারকো

    আসন্ন পবিত্র ঈদুল আজহা কবে হতে পারে, সে বিষয়ে পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো)। সংস্থাটি জানিয়েছে, আগামী ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেদিন চাঁদ দেখা গেলে আগামী ২৭ মে পাকিস্তানে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির কেন্দ্রীয় রুইয়াত-ই-হিলাল কমিটি।

    সংবাদমাধ্যম দ্য ডন বলছে, আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো মঙ্গলবার (১২ মে) পূর্বাভাস দিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ১৪৪৭ হিজরির জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ১৭ মে রাত ১টা ১ মিনিটে।

    সুপারকো জানায়, ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩০ মিনিট। এছাড়া পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে সূর্যাস্ত ও চাঁদ অস্ত যাওয়ার মধ্যে প্রায় ৬০ মিনিটের ব্যবধান থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসব জ্যোতির্বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে আগামী ১৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখার সম্ভাবনাকে অনুকূল বলে মনে করছে সংস্থাটি। তবে এটি আবহাওয়া পরিষ্কার থাকা এবং দিগন্তে দৃশ্যমানতার ওপর নির্ভর করবে বলেও উল্লেখ করা হয়েছে।

    সুপারকোর পূর্বাভাস অনুযায়ী, ১৮ মে সোমবার থেকে ১৪৪৭ হিজরির ১ জিলহজ শুরু হতে পারে। এর মাধ্যমে পবিত্র জিলকদ মাস শেষ হবে। সে হিসেবে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

    তবে বিবৃতিতে আরও বলা হয়, জিলহজের চাঁদ দেখা ও ইসলামী মাস শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে পাকিস্তানের কেন্দ্রীয় রুইয়াত-ই-হিলাল কমিটি। দেশজুড়ে নির্ভরযোগ্য সাক্ষ্য ও পর্যবেক্ষণের ভিত্তিতে ইসলামী মাস শুরুর ঘোষণা দেয়ার একমাত্র এখতিয়ার কেবল এই কমিটির হাতেই রয়েছে।

    ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো সৌদি আরব
    পূর্ববর্তী খবরঅটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা, বছরে কত?
    পরবর্তী খবর সীমান্তে বেড়া দিতে চাইলে ভারতের সঙ্গে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    প্রাণঘাতী ডেঙ্গু মোকাবিলায় সৈন্য মোতায়েন করছে শ্রীলঙ্কা

    ইরান ইস্যুতে মার্কিন জনগণের অসন্তোষে চাপে ট্রাম্পের রাজনীতি

    বিশ্ববাজারে কমল তেলের দাম

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিও পোস্ট

    তৃণমূল থেকে ‘অপসারিত’ মমতা, দলের নতুন চেয়ারম্যান অরূপ

    ইরানের জব্দ করা সম্পদ নিয়ে যে বার্তা দিলেন ভ্যান্স

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

    June 24, 2026

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    June 24, 2026

    তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট

    June 24, 2026

    দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা

    June 24, 2026

    চেনা রূপে রোনালদো, পর্তুগালের গোল উৎসবের রাতে আক্ষেপ শুধু হ্যাটট্রিকের

    June 24, 2026

    রোনালদোর জোড়া গোলে ৩–০ এগিয়ে পর্তুগাল

    June 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.