Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 27 November 2026, 11:08: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » নিউইয়র্কে ঝড় : ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক
    আন্তর্জাতিক

    নিউইয়র্কে ঝড় : ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 27, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নিউইয়র্কে ঝড় : ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক

    যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিশাল এলাকাজুড়ে আঘাত হানা শক্তিশালী ঝড়ে পণ্ড হয়ে গেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের থ্যাঙ্কসগিভিং ডে উৎসব। সেই সঙ্গে বাতিল হয়েছে ৪৫১টি ফ্লাইট এবং বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ৯ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান।

    প্রতি বছর নভেম্বরের শেষ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ‘থ্যাংকসগিভিং ডে’ উৎসব উদযাপন করা হয়। বছরের শেষ শস্য কাটাকে উপলক্ষ করে ১৬২১ সাল থেকে নিউইয়র্ক অঙ্গরাজ্যে শুরু হয় এই উৎসবের উদযাপন, পরে তা দেশটির অন্যান্য অংঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ১৮৬৩ সালে আব্রাহাম লিংকন ‘থ্যাংকসগিভিং ডে’-কে জাতীয় ছুটির দিন ঘোষণা করেন।

    যুক্তরাষ্ট্রজুড়ে থ্যাংকসগিভিং ডে উদযাপন হলেও এ উৎসবের প্রাণকেন্দ্র এখনও নিউইয়র্ক। থ্যাংকসগিভিং ডে’র দিন নিউইয়র্ক সিটিতে ‘মেসিস থ্যাংকসগিভিং প্যারেড’ অনুষ্ঠিত হয়; কিন্তু ঝড়ের কারনে গতকাল বৃহস্পতিবার এই পদযাত্রা হয়নি। গত ১০০ বছরের ইতিহাসে এবারই প্রথম এমন ঘটল।

    যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা এক শক্তিশালী ঝড় থ্যাঙ্কসগিভিং উদযাপনে বিঘ্ন ঘটিয়েছে। এর ফলে শত শত ফ্লাইট বাতিল বা স্থগিত করতে হয়েছে এবং নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী ‘মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড’ আয়োজকরা তাদের ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এই আয়োজন স্থগিত করতে বাধ্য হয়েছেন।

    থ্যাঙ্কসগিভিংয়ের দিন যুক্তরাষ্ট্রের বিশাল এলাকাজুড়ে আঘাত হানা এই শক্তিশালী ঝড় ছুটির ভ্রমণের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। উপকূলীয় অঞ্চলগুলোতে বন্যা দেখা দিয়েছে এবং প্রায় ১০ লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

    ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইট অ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮:৩০টা পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ, আগত ও বহির্গামী মিলিয়ে ২ হাজার ৩০০টিরও বেশি ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়েছে এবং ৪৫১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

    পাশাপাশি, এ ঝড়ের কারণে পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে দেখা দিয়েছে ব্যাপক ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট। মার্কিন বিদ্যুৎ পরিবিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা ‘পাওয়ারআউটেজ ডট ইউএস’-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের পাশাপাশি পেনসিলভানিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ৯ লাখ ৬০ হাজারেরও বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ছিল না।

    নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন। ভিডিওবার্তায় তিনি বলেছেন, “প্রিয় নিউইয়র্কের বাসিন্দারা, আমরা এখন ঝড়ের মুখে আছে। সবার নিরাপত্তার ব্যাপারটি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ১০০তম বার্ষিক ‘মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড’ আগামী ২৮ নভেম্বর, শনিবার অনুষ্ঠিত হবে।”

    ঝড় থেকে নিরাপদ থাকতে নিউইয়র্কবাসীদের ঘরে থাকা, জলাবদ্ধ এলাকা এড়িয়ে চলা এবং নিউইয়র্কের জরুরি সেবা দপ্তরের সঙ্গে সারাক্ষণ সংযুক্ত থাকার আহ্বানও জানিয়েছেন মামদানি।

    নিউইয়র্কে ঝড় : ৪৫১ ফ্লাইট বাতিল বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক
    পূর্ববর্তী খবরইরানে জয় এখন যুক্তরাষ্ট্রের ‘হাতের নাগালে’: ট্রাম্প
    পরবর্তী খবর দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী

    আরো সংবাদ পড়ুন

    ইরানে জয় এখন যুক্তরাষ্ট্রের ‘হাতের নাগালে’: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে বন্যা, ১৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

    উ. কোরিয়ায় কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বৃদ্ধির নির্দেশ কিমের

    রাসায়নিক অস্ত্র তৈরি করছে ইরান, দাবি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

    ইউক্রেনকে কড়া জবাব দেওয়ার ঘোষণা পুতিনের

    ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন আইজেনকোট

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী

    November 27, 2026

    নিউইয়র্কে ঝড় : ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক

    November 27, 2026

    ইরানে জয় এখন যুক্তরাষ্ট্রের ‘হাতের নাগালে’: ট্রাম্প

    November 27, 2026

    ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

    November 27, 2026

    দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় লাফ

    November 27, 2026

    সয়াবিন তেলের দাম বাড়ল

    November 26, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.