Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 24 September 2026, 05:54: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শিক্ষা » দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ডাস্ট্রি দূরবর্তী সম্পর্ক: শিক্ষামন্ত্রী
    শিক্ষা

    দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ডাস্ট্রি দূরবর্তী সম্পর্ক: শিক্ষামন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 23, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ডাস্ট্রি দূরবর্তী সম্পর্ক: শিক্ষামন্ত্রী

    শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সম্পর্ক ও নিবিড় সহযোগিতা গড়ে তুলতে পারলে দেশেই বিশ্বমানের দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক। তিনি বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিল্প খাতের সম্পর্কের ঘাটতি থাকার কারণেই বাংলাদেশ এখনো কাঙ্ক্ষিত মাত্রার দক্ষ মানবসম্পদ তৈরিতে পিছিয়ে রয়েছে।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য এই বৃত্তির অর্থায়ন করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই), যার মোট আর্থিক পরিমাণ এক কোটি টাকা।

    শিক্ষামন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যালামনাই ও বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো নানামুখী শিক্ষা ও গবেষণা কার্যক্রমে বড় পরিসরে অনুদান দিয়ে পাশে দাঁড়ায়। অথচ আমাদের দেশে শিল্পপ্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়গুলোর সহায়তায় সেভাবে এগিয়ে আসে না।

    তিনি আরও বলেন, শিল্পকারখানাগুলো যদি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে পাঠ্যক্রম নির্ধারণ এবং ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা নেয়, তবে বাজারের বর্তমান চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তোলা অনেক সহজ হবে।

    এই শিক্ষার্থীরাই পরবর্তীতে নিজ নিজ কর্মক্ষেত্রে যুক্ত হয়ে প্রতিষ্ঠানগুলোকে আরও লাভজনক ও কর্মক্ষম করে তুলতে পারবে। এই কার্যকর সমন্বয় বাস্তবায়ন করা গেলে আগামী দিনে দেশ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

    দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ডাস্ট্রি দূরবর্তী সম্পর্ক: শিক্ষামন্ত্রী
    পূর্ববর্তী খবরইউরোপের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা ইরানের
    পরবর্তী খবর চীনা শিল্পাঞ্চলের জন্য ৩ হাজার ৬৩০ কোটি টাকা ব্যয়ের অনুমোদন

    আরো সংবাদ পড়ুন

    ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

    বিদেশে উচ্চশিক্ষা শেষে শিক্ষার্থীদের দেশে ফিরতে শিক্ষামন্ত্রীর আহ্বান

    টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের

    চীনা শিল্পাঞ্চলের জন্য ৩ হাজার ৬৩০ কোটি টাকা ব্যয়ের অনুমোদন

    এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

    ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নিরাপত্তা হুমকির মুখে নিউইয়র্ক সফর কয়েক ঘণ্টায় নামিয়ে আনলেন নেতানিয়াহু

    September 24, 2026

    স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

    September 24, 2026

    ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

    September 24, 2026

    জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

    September 24, 2026

    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে ভারতকে ৪ দেশের সমর্থন

    September 24, 2026

    দক্ষিণ লেবাননের গ্রামে ইসরায়েলি হামলা, সৌর প্যানেলে বোমাবর্ষণ

    September 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.