Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 25 July 2026, 10:17: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলা, নিহত ১০০
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলা, নিহত ১০০

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 12, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলা, নিহত ১০০

    আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে একটি জনাকীর্ণ বাজারে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

    স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গত রোববার (১০ মে) জামফারার জুরমি জেলার দুর্গম তুমফা বাজারে এই ভয়াবহ বিমান হামলা চালানো হয়। এক মাসের ব্যবধানে উত্তর নাইজেরিয়ার জনাকীর্ণ বাজারে এটি দ্বিতীয় বড় প্রাণঘাতী হামলার ঘটনা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহতদের জুরমি ও নিকটবর্তী শিনকাফি শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    হামলার বিষয়ে নাইজেরিয়ার সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে এর আগে বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে দেশটির সেনাবাহিনী বলেছিল, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেবল জঙ্গি আস্তানা লক্ষ্য করেই তারা অভিযান চালায়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার দুপুরের দিকে ওই এলাকায় একাধিক সামরিক বিমানকে চক্কর দিতে দেখা যায়। এর প্রায় দুই ঘণ্টা পর বিমানগুলো পুনরায় ফিরে এসে জনাকীর্ণ বাজারে অতর্কিত বোমা হামলা শুরু করে। এর আগে গত এপ্রিলে উত্তর-পূর্ব নাইজেরিয়ার জিলি এলাকার একটি সাপ্তাহিক বাজারে একই ধরনের বিমান হামলায় অন্তত ২০০ জন নিহত হয়েছিলেন।

    নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান ও বিমান হামলায় বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনা বেড়ে চলায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। বর্তমানে দেশটির সেনাবাহিনী উত্তর-পশ্চিমাঞ্চলে সশস্ত্র দস্যু বাহিনী এবং উত্তর-পূর্বাঞ্চলে গত ১৭ বছর ধরে চলা ইসলামি বিদ্রোহ দমনে লড়াই করছে।

    উল্লেখ্য, গত বছর বড়দিনের সময় নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে উগ্রপন্থীদের ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ার বিরুদ্ধে খ্রিস্টানদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছিলেন।

    অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিমান হামলাকে ‘বেআইনি’ আখ্যা দিয়ে বলেছে, এ ধরনের ঘটনা বেসামরিক মানুষের জীবনের প্রতি চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ। মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির আওতায় আনতে নাইজেরীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

    নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলা
    পূর্ববর্তী খবরটাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
    পরবর্তী খবর ‘আঙুল ট্রিগারে আছে’, তবে লক্ষ্য ‘টেকসই শান্তি’: ফাতেমেহ মোহাজেরানি

    আরো সংবাদ পড়ুন

    সৌদি পরমাণু চুক্তি উল্টে দিলেন ট্রাম্প

    পশ্চিম তীরে ব্যাপক গোলাগুলি, ৪ ইসরায়েলি হতাহত

    সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে: সোনিয়া গান্ধী

    যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব, ফিরিয়ে দিল ইরান

    নয়াদিল্লিতে বিক্ষোভ: শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

    মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: গালিবাফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

    July 25, 2026

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন আহমদ

    July 24, 2026

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

    July 24, 2026

    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    July 24, 2026

    সৌদি পরমাণু চুক্তি উল্টে দিলেন ট্রাম্প

    July 24, 2026

    পশ্চিম তীরে ব্যাপক গোলাগুলি, ৪ ইসরায়েলি হতাহত

    July 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.