Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 23 August 2026, 09:29: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প চালু করছে ভারত
    আন্তর্জাতিক

    বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প চালু করছে ভারত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 23, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প চালু করছে ভারত

    অনুপ্রবেশ বন্ধ করতে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প শুরু করেছে ভারত। এই প্রকল্পের আওতায় দুই দেশের সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধ করতে ড্রোন, রাডার, স্মার্ট ক্যামেরাসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

    গতকাল রাজধানী নয়াদিল্লিতে বিএসএফের সদর দপ্তরে আয়োজিত বার্ষিক রুস্তমজী স্মারক বক্তৃতায় এ ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘোষণায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আমি বিএসএফকে এই মর্মে নিশ্চয়তা দিচ্ছি শিগগিরই আমরা বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে স্মার্ট বর্ডার প্রকল্প চালু করতে যাচ্ছি। ২০২৫ সালে বিএসএফের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সময় আমরা এ পরিকল্পনা নিয়েছিলাম। উন্নত ও বহুমুখী প্রযুক্তির সহায়তায় এ দু’দেশের সীমান্তে অনুপ্রবেশ শূন্যের কোঠায় নামিয়ে আনাই এ প্রকল্পের উদ্দেশ্য।”

    “স্মার্ট বর্ডার প্রকল্পের আওতায় ড্রোন, রাডার, স্মার্ট ক্যামেরাসহ বিভিন্ন আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে বিএসএফকে। সরকারের লক্ষ্য শুধু সীমান্তে অনুপ্রবেশ ঠেকানোই নয়, বরং প্রত্যেক অনুপ্রবেশকারীকে এই দেশ থেকে বিদায় করা।”

    বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সীমান্ত আছে ভারতের। বাংলাদেশের সঙ্গে ভারতের স্থলসীমান্তের দৈর্ঘ্য ৪ হাজার ৪২৭ কিলোমিটার এবং এবং পাকিস্তানের সঙ্গে স্থল সীমান্তের দৈর্ঘ্য ৩ হাজার ৩২৩ কিলোমিটার। এ দুই দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে আছে বিএসএফ। আর নেপাল-ভুটান-তিব্বত সীমান্ত রক্ষার দায়িত্বে আছে পৃথক আধা সামরিক বাহিনী সশস্ত্র সীমা বল (এসএসবি) এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)।

    ভারতীয় পুলিশ কর্মকর্তা কে. এফ. রুস্তমজী ১৯৬৫ সালে বিএসএফ গঠন করেছিলেন। বর্তমানে এটি বিশ্বের সর্ববৃহৎ সীমান্তরক্ষী বাহিনী, যেটির কর্মকর্তা ও সদস্যসংখ্যা ২ লাখ ৭০ হাজার। রুস্তমজীর সম্মানে প্রতি বছর ২২ মে রুস্তমজী স্মারক বক্তৃতার আয়োজন করে বিএসএফ।

    বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প চালু করছে ভারত
    পূর্ববর্তী খবরভেনেজুয়েলার তেলেই উঠে এসেছে ইরান যুদ্ধের ২৫ গুণ খরচ: ট্রাম্প
    পরবর্তী খবর ‘ধরার খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

    নারীদের এগিয়ে নিতে দলগুলোর মনস্তাত্ত্বিক-পলিসিগত পরিবর্তন আনা জরুরি: শামা ওবায়েদ

    কলকাতার হোটেলে আগুন, আজ দেশে আসছে ৬ মরদেহ

    দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা

    ওয়াশিংটন নতুন কোনো হুমকি দিলে তার জবাব হবে বিধ্বংসী: ইরান

    মার্কিন বিমানবাহিনীর ঘাঁটিতে বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: দেশে ফিরল নিহত ৬ বাংলাদেশির মরদেহ

    August 22, 2026

    সিলেটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

    August 22, 2026

    ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন

    August 22, 2026

    জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

    August 22, 2026

    জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

    August 22, 2026

    নারীদের এগিয়ে নিতে দলগুলোর মনস্তাত্ত্বিক-পলিসিগত পরিবর্তন আনা জরুরি: শামা ওবায়েদ

    August 22, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.