1. jonaid@gmail.com : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  5. rubel@bijoy.tv : support_admin :
জনগণের অর্পিত দায়িত্ব ৫ বছর সঠিকভাবে পালন করবে বিএনপি: ড. মঈন খান
ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

জনগণের অর্পিত দায়িত্ব ৫ বছর সঠিকভাবে পালন করবে বিএনপি: ড. মঈন খান

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
জনগণের অর্পিত দায়িত্ব ৫ বছর সঠিকভাবে পালন করবে বিএনপি: ড. মঈন খান

জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে, সেই অর্পিত দায়িত্ব বিএনপি আগামী পাঁচ বছর সঠিকভাবে পালন করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনে সঠিক ভোটটি দিয়েছে। তারা দেশ প্রেমিক ও জাতীয়তাবাদে বিশ্বাসী, বাংলাদেশের কল্যাণে ও উন্নয়নে যারা কাজ করেছে, অতীতে যারা প্রমাণ করেছে যে দলটি দেশের কল্যাণে কাজ করেছে। মানুষ সেই দলটিকে বিজয়ী করে দেশ চালনার দায়িত্ব দিয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী পলাশ উপজেলার চরনগরদী গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে আমরা উন্নয়নের দিকে নিয়ে যাবো, বিশ্বের কাছে সম্মানজনক জায়গায় প্রতিষ্ঠিত করবো। আমরা রাজনীতি করি জনগণের জন্য, ক্ষমতার জন্য নয়। গতকালের নির্বাচনে প্রমাণ হয়েছে, বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, যোগ করেন তিনি।

মঈন খান বলেন, এ নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কতকিছু বলা হয়েছিল, অনেক জরিপ হয়েছে- এ হবে, সেই হবে, কত গল্পগুজব সামাজিক মাধ্যমে দেখেছি। কিন্তু দেশের মানুষ কিন্তু সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। দেশে যতবার রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, প্রত্যেকবার দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা রাজনীতিকরা যখন ভুল করেছি, অর্থনীতিবিদরা যখন ভুল করেছি, আমাদের বুদ্ধিজীবীরা যখন ভুল করেছেন, শিক্ষক সমাজ যখন ভুল করেছে, এলিট শ্রেণি যখন ভুল করেছে, তখন বাংলাদেশের আপামর মানুষ ভুল করেনি।

পরে তিনি নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনের বিজয়ী শুভেচ্ছা ব্যক্ত করেন এবং পলাশের উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।

এসময় নরসিংদী জেলা বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা, পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপি প্রার্থী সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ৯২ হাজার ৩৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৫৫ হাজার ১৬১। তবে এ আসনে জামায়াত জোটের প্রার্থী মো. গোলাম সারোয়ার তুষার পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট।

ভোট কাস্ট হয়েছে ৫৫ শতাংশ। মোট ভোটার ২ লাখ ৮৩ হাজার ৭৭৯ এবং ভোট কেন্দ্র ৯১টি।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সংসদ নির্বাচনে ফলের সরকারি গেজেট আজই

সংসদ নির্বাচনে ফলের সরকারি গেজেট আজই

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সাতক্ষীরার ৪ আসনেই জামায়াতের জয়

সাতক্ষীরার ৪ আসনেই জামায়াতের জয়

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
নোয়াখালী-৬ আসনে জয়ী হান্নান মাসউদ

নোয়াখালী-৬ আসনে জয়ী হান্নান মাসউদ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.