ইরানের নতুন সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই ইসরায়েল-মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে মোজতবা খামেনি কঠোর সামরিক অবস্থানের ইঙ্গিত দিলেন। তার দায়িত্ব গ্রহণের পরপরই ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় এক নতুন অধ্যায়ের সূচনা করল। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে। বিবিসির লাইভ আপডেটে জানানো হয়, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অধীনে ইরান সোমবার (৯ মার্চ) প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ ছাড়া আইআরআইবি একটি ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে। এর গায়ে লেখা, ‘আপনার সেবায় প্রস্তুত, সাইয়্যিদ মোজতবা।’ বিশ্লেষকদের মতে, নতুন নেতার এই পদক্ষেপ তেহরানের পূর্ববর্তী…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
২৫শে মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সারাদেশে কঠোর আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। বিশ্বব্যাপী বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা নিষিদ্ধ থাকবে। পাশাপাশি ২৫ মার্চ রাত ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে এক মিনিটের জন্য প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সভায় এসব সিদ্ধান্তসহ আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সিদ্ধান্ত বাস্তবায়নে তৎপরতা সম্পর্কে কার্যপত্র থেকে জানা যায়, গত ২৭ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও…
যুক্তরাজ্য ও মেক্সিকোসহ মোট পাঁচ দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে সরকার। তাদেরকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত যথাক্রমে এম মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) ও মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এছাড়া, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে।
দেশের ৩ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা দেয়া হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, আবহাওয়া অফিসের অপর…
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবে নিজেদের দূতাবাসের নন-ইমার্জেন্সি কর্মকর্ত-কর্মী এবং সব কর্মকর্তা ও কর্মীদের পরিবারের সদস্যদের দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সৌদিতে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে। সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে যারা সৌদিতে ভ্রমণে যেতে ইচ্ছুক, তাদরও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে নোটিশে। বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক সৌদিতে ভ্রমন করতে ইচ্ছুক, তাদের ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা, সশস্ত্র…
নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করেছে ইরান। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায় নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করা হয়েছে। দেশটির ৮৮ ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সুপ্রিম লিডার নির্বাচন করে। তারা সর্বশেষ ভোটাভুটিতে মোজতবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেঁছে নিয়েছেন। অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন নেতার প্রতি সবাইকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্ত্রী, মেয়েসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই সময় তার সঙ্গে আরও উচ্চপদস্থ অন্যান্য সামরিক কর্মকর্তারাও প্রাণ…
সৌদি আরবে ইরানের ছোড়া মিসাইলের আঘাতে এক বাংলাদেশি ও এক ভারতীয়সহ দুজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের সবাই বাংলাদেশি। রোববার বার্তাসংস্থা রয়টার্স দেশটির সিভিল ডিফেন্সের বরাতে এ তথ্য জানিয়েছে। সূত্র জানিয়েছে, সৌদির আল-কারজ শহরে রোববার এ হামলার ঘটনা ঘটে। সেখানে একটি আবাসিক এলাকায় মিসাইল আছড়ে পড়ে। জানা গেছে, মিসাইলটি আঘাত হেনেছে একটি মেইনটেনেন্স এবং ক্লিনিং কোম্পানির ভবনে। সিভিল ডিফেন্স এক বিবৃতিতে বলেছে, নিহত দুজনের মধ্যে একজন বাংলাদেশি, অপরজন ভারতীয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। তারা সবাই বাংলাদেশের নাগরিক।
ইরানের সঙ্গে সংঘাতের পর দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম সুরক্ষায় প্রয়োজনে যুক্তরাষ্ট্র সেনা পাঠাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানে একটি গার্লস স্কুলে ভয়াবহ হামলার জন্য ইরানকেই দায়ী করেছেন তিনি। যদিও মার্কিন সামরিক তদন্তে এ হামলার জন্য মার্কিন বাহিনীকেই সম্ভাব্য দায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে। খবর দ্য টেলিগ্রাফ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ হলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ রাখতে প্রয়োজনে যুক্তরাষ্ট্র সেনা মোতায়েন করতে পারে। ইরানে স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা কতটা? এ সম্পর্কে এয়ার ফোর্স ওয়ানে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করলে জবাবে ট্রাম্প বলেন, ‘এর জন্য খুব ভালো কারণ থাকতে হবে। যদি আমরা কখনও এমন করি, তবে…
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক পদক্ষেপের কড়া জবাব দেয়া হবে এবং ওয়াশিংটনকে কোনোভাবেই ‘ছাড় দেয়া হবে না’। এমনটি জানিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি। শনিবার (৭ মার্চ) দেয়া এক বক্তব্যে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব লারিজানি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্প্রতি ইরানের বিরুদ্ধে যে নতুন সামরিক আগ্রাসন চালিয়েছে, তার পরিপ্রেক্ষিতে তেহরান দৃঢ় অবস্থান নিয়েছে। খবর প্রেস টিভি ইরানের। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে, ইরানের চূড়ান্ত রেড লাইন অতিক্রম করা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার কোনো ঘটনাই জবাবহীন থাকবে না।’ লারিজানি আরও বলেন, জাতীয় সাহস ও জনগণের দৃঢ়তার ওপর নির্ভর করে ইরান ‘আমেরিকার আগ্রাসন ও ঔদ্ধত্যের জবাব না…
সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৮ মার্চ) সচিবালয়ে নিজ দাপ্তরিক কাজে যোগ দেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকায় সফরে গিয়ে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় ফিরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। গত কয়েকদিন ধরে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। আজ রোববার তিনি আবার কর্মব্যস্ত হয়ে উঠেছেন। গত কয়েকদিন যে সমস্ত কাজ পড়েছিল, সেগুলো সম্পাদনের পাশাপাশি যাদের সঙ্গে সাক্ষাৎ বাতিল হয়েছিল, সেগুলোও আবার অনুষ্ঠিত হচ্ছে।
