Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ১৪তম দিনে এসে ইরানের প্রধান জ্বালানি কেন্দ্র এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘খারগ দ্বীপ’-এ এক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই অভিযানের কথা নিশ্চিত করেছেন। ইরানের জ্বালানি খাতের প্রাণকেন্দ্র এবং ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত এই দ্বীপে হামলার ঘটনায় বিশ্বব্যাপি জ্বালানি তেলের যে অস্তিরতা তা আরও প্রকট হতে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকরা। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হামলার সময় দ্বীপটির তেল অবকাঠামো লক্ষ্য করা হয়নি। তবে তার এই দাবি বাস্তবসম্মত নয় বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।  শনিবার (১৪ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের…

Read More

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার কিছু সময় আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে স্পিকার ও ডেপুটি স্পিকার পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মরণ করেন। এ সময় তারা শ্রদ্ধা জানানো শেষে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি। জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু ঢাকা পোস্টকে বলেন, সকালে স্পিকার ও ডেপুটি স্পিকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা সকাল…

Read More

দুপুরের মধ্যে দেশের আটটি জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টিরও আভাস রয়েছে। শুক্রবার (১৩ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে,  রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঝড়ের আশঙ্কা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার গতিবেগে এই ঝড় হতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ফলে, এই আট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর,…

Read More

ঈদের ছুটি শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।  শুক্রবার (১৩ মার্চ) বিক্রি করা হচ্ছে আগামী ২৩ মার্চের ট্রেনের টিকিট। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ২৩ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের একই দিনের টিকিট বিক্রি শুরু হবে। কোন দিন কোন তারিখের টিকিট ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ ১৩ মার্চ। সূচি অনুযায়ী—১৩ মার্চ বিক্রি হচ্ছে ২৩ মার্চের টিকিট, ১৪ মার্চ…

Read More

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। চিকিৎসকদের পরামর্শে আজ শুক্রবারই (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে। এদিন সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীররাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বৃহস্পতিবার রাতে মির্জা আব্বাসকে দেখতে সেখানে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…

Read More

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে ইরান আর আগের ইরান নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।   ইরান যুদ্ধ শুরুর পর বৃহস্পতিবার (১২ মার্চ) প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেন নেতানিয়াহু। সেখানেই ইরানের পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে দাবি করেছেন, তার দেশ আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠছে। কারণ, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। নেতানিয়াহু বলেন, প্রায় দুই সপ্তাহের আক্রমণে ইরান প্রচণ্ড আঘাতের মুখোমুখি হয়েছে। ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং বাসিজ বাহিনীর মারাত্মক ক্ষতি হয়েছে। তিনি আরও দাবি করেন, ইরান…

Read More

ইরান যুদ্ধের উত্তাপে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজার যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই এক নাটকীয় ও কৌশলগত সিদ্ধান্ত নিল ওয়াশিংটন। রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বহাল থাকলেও, আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে আনতে কিছুটা নমনীয় হয়েছে ট্রাম্প প্রশাসন। সাগরে আটকে থাকা রুশ তেল কেনার জন্য বিভিন্ন দেশকে ৩০ দিনের বিশেষ ‘উইন্ডো’ বা সময়সীমা বেঁধে দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। তবে এই নমনীয়তা নিঃশর্ত নয়; বরং নির্দিষ্ট তারিখের মধ্যে জাহাজীকরণ এবং নির্দিষ্ট মেয়াদের মধ্যে লেনদেন সম্পন্ন করার মতো কঠিন শর্ত জুড়ে দিয়েই বিশ্ববাজারের অস্থিরতা কমাতে চাইছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) স্কট বেসেন্ট বৃহস্পতিবার ঘোষণা দেন, সমুদ্রের…

Read More

মাঠ প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার। এর অংশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের আগেই দেশের বেশ কয়েকটি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে এ বিষয়ে প্রাথমিক কার্যক্রম শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কয়েকটি জেলার বর্তমান প্রশাসনিক পরিস্থিতি পর্যালোচনা করে নতুন ডিসি নিয়োগের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে ঈদের ছুটির আগেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর মাঠ প্রশাসনে গতি বাড়াতে ও সমন্বয় আনতে জেলা প্রশাসক (ডিসি) পর্যায়ে প্রথম বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আগেই দেশের বেশ কয়েকটি জেলায়…

Read More

ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন প্রযুক্তি জায়ান্টগুলোর কার্যালয়কে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করে তালিকা প্রকাশ করেছে ইরান।দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজন, গুগল, মাইক্রোসফট এবং এনভিডিয়ার ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা অফিসগুলোর নাম উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ‘আঞ্চলিক যুদ্ধ যখন অবকাঠামোগত যুদ্ধের দিকে বিস্তৃত হচ্ছে, তখন ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর পরিধিও ধীরে ধীরে বাড়ছে।’ তবে এই সম্ভাব্য লক্ষ্যবস্তুর বিষয়ে তারা কোনো নির্দিষ্ট সূত্র উল্লেখ করেনি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে উত্তেজনা দ্রুত বাড়ছে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি ও পরোক্ষ হামলা পাল্টা হামলার ঘটনা…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ (সদর–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলা-৩ আসনের সাতবারের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

Read More