দুর্নীতির অভিযোগ থাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। সোমবার (৩০ মার্চ) সুপ্রিম কোর্টে পাঠানো তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ করা হয়। দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক এ আবেদন করেন। আবেদনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বিষয়টি তদন্তের অনুরোধের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে সংবিধানের আওতায় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ারও সুপারিশ চাওয়া হয়। অভিযোগে বলা হয়, ‘বিচারপতি মো. রেজাউল হাসান ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
বাংলাদেশি হজ ও ওমরাহ যাত্রীদের সেবার মানকে আরও গতিশীল ও উন্নত করতে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (সৌদি স্থানীয় সময় সকাল ১১টা) মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ এবং বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে হজ ও ওমরাহ সংক্রান্ত সেবা, ব্যবস্থাপনা এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে দুই দেশই একমত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে বাংলাদেশি হাজিদের জন্য সেবায় নতুন গতি আসবে। বৈঠকে ধর্মমন্ত্রী সৌদি…
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার…
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অটোরিকশাচালকের পরিচয় পাওয়া গেছে। তিনি শ্রীমঙ্গল শহরতলীর ভাড়াউড়া এলাকার বাসিন্দা আব্দুল হান্নান (৫০)। নিহত বাকি দুই যাত্রী পুরুষ হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার আগে শ্রীমঙ্গল থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কালাপুর ইউনিয়নের সিরাজনগর সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাসের (হাইস) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ভেতরে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে…
নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দিবাগত রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক হয়। এর আগে রাত সাড়ে ৯টায় কার্যালয়ে আসেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১৫ মার্চ সরকার ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। নিয়োগের পর এটিই প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। বৈঠকে প্রধানমন্ত্রী জেলা পরিষদের প্রশাসকদের মাঠ পর্যায়ে কার্যকরভাবে কাজ করার নির্দেশনা দেন। বিশেষ করে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং জনসেবা নিশ্চিতের বিষয়ে নবনিযুক্ত প্রশাসকদের নির্দেশ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা…
ইরানজুড়ে চলমান সামরিক অভিযানের লক্ষ্যমাত্রা কয়েক মাসের মধ্যে নয়, বরং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অর্জিত হবে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে, যুদ্ধের ময়দানে ধ্বংসযজ্ঞ চললেও পর্দার আড়ালে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথও খোলা রেখেছে ওয়াশিংটন। আল-জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে রুবিও স্পষ্ট করেছেন, ইরানকে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি ত্যাগ করতে হবে। অন্যদিকে, যুদ্ধের এই সংকটময় মুহূর্তে স্পেনের মতো ন্যাটো মিত্রদের অসহযোগিতায় ক্ষোভ প্রকাশ করে সামরিক জোটের ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ইরান যুদ্ধ, নতুন সর্বোচ্চ নেতার রহস্যময় অবস্থান এবং হোয়াইট হাউসের পরবর্তী পরিকল্পনা নিয়ে কথা বলেন মার্কো রুবিও। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি যোগাযোগ…
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে আবারও জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। নিয়মিত মাসিক সমন্বয় নীতির ধারাবাহিকতায় মঙ্গলবার (৩১ মার্চ) নতুন দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে, যাতে দেশের বাজার বাস্তবতার সঙ্গে বৈশ্বিক প্রবণতার একটি ভারসাম্য বজায় থাকে। সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, চলমান পরিস্থিতি, আমদানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে আজই জ্বালানি তেলের নতুন মূল্য চূড়ান্ত করা হবে। সরকারের এই পদক্ষেপকে…
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৫টা থেকে দুপুর ১টার মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে আবহাওয়া পরিস্থিতির দিকে নজর…
মৌলভীবাজারের ভানুগাছ–শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় চালু হয়। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশনে টেনে আনা হয়। এরপর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এর আগে সকাল ৬টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রাম এলাকায় চলন্ত অবস্থায় উপবন এক্সপ্রেসের ইঞ্জিন থেকে অতিরিক্ত মবিল পড়ে এবং সামান্য আগুনের সূত্রপাত হয়। মূলত ইঞ্জিনে ত্রুটির কারণেই এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বলেন,…
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে প্রথম দিনের মত বৈঠক হয়েছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের মাঝে। রোববার (২৯ মার্চ) পাকিস্তানের রাজধানী ইসলামাদে আলোচনায় বসেন এই চার দেশের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে হরমুজ প্রণালি পুনরায় চালুর ব্যাপারটি। বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার জানিয়েছেন, চলমান যুদ্ধ দ্রুত ও স্থায়ীভাবে শেষ করার সম্ভাব্য উপায়গুলো আলোচনা করেছেন তারা। এছাড়া ইসলামাবাদে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার বিষয়েও কথা হয়েছে তাদের। চারপক্ষীয় এ বৈঠকের আগে আগত ৩ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পৃথকভাবেও মতবিনিময় করেন দার।
