Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত একাধিক ফ্রন্টে তীব্রতর হওয়ায় বৈশ্বিক তেলের বাজারে নতুন অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সোমবার (৩০ মার্চ) সকালে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার অতিক্রম করে। এর আগে ১৯ মার্চ সর্বশেষ ব্রেন্টের দাম সাময়িকভাবে ১১৯ ডলার ছুঁয়েছিল। দাম বৃদ্ধির এই প্রবণতা শুরু হয়, যখন ইরান জানায় তারা সম্ভাব্য মার্কিন স্থল আগ্রাসনের জন্য প্রস্তুত। দেশটির পার্লামেন্টের স্পিকার সতর্ক করে বলেন, মার্কিন সেনারা এলে তাদের ‘আগুনে পুড়িয়ে’ দেওয়া হবে এবং তাদের আঞ্চলিক মিত্রদেরও ‘শাস্তি’ দেওয়া হবে। সপ্তাহান্তে সংঘাত আরও বিস্তৃত হয়।…

Read More

ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে প্রথমবারের মতো সরকারি পর্যায়ে জাতীয় ক্রীড়াবিদদের বেতনের আওতায় এনেছে সরকার। সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেয়া হয়েছে। বেতনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাদের সম্মাননাও প্রদান করা হয়েছে। সরকারের লক্ষ্য পর্যায়ক্রমে ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনা। যেসব ক্রীড়াবিদদের বেতনের আওতায় আনা হয়েছে, তাদের প্রতি চার মাস পরপর পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। পারফরম্যান্স বজায় রাখতে পারলে তারা এই সুবিধা অব্যাহত রাখতে পারবেন, আর পারফরম্যান্সে ঘাটতি দেখা দিলে তালিকা থেকে বাদ পড়বেন। সবার জন্য…

Read More

বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) গত ২৯শে মার্চ রাউজান উপজেলা শাখা আংশিক কমিটি গঠন করা হয়েছে। গীতার উদার, মানবীয়, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও জাগরনী করার প্রত্যয় ব্যক্ত করে বাগীশিপ। উপজেলা শাখা আংশিক কমিটির নবনির্বাচিত সভাপতি শ্রীযুক্ত বাবু দিবাকর বোস, সি. সভাপতি শ্রীযুক্ত উল্লাস ধর, সাধারন সম্পাদক শ্রীযুক্ত বাবু সুব্রত দত্ত, সহ সম্পাদক শ্রী যুক্ত বাবু রুবেল দে, সাংগঠনিক সম্পাদক শ্রীযুক্ত বাবু তীর্ত্ত চৌধুরী, অর্থ সম্পাদক শ্রীযুক্ত বাবু টিপু দেবনাথ। বাগীশিপ জানায় এক মাসের মধ্য পূর্নাঙ্গ গঠন গঠন করা হবে।

Read More

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা সংকট, আকাশসীমা বন্ধ এবং আঞ্চলিক অস্থিরতার প্রভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত এক মাসে বড় ধরনের ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্যফেরত মোট ৮৫৮টি ফ্লাইট বাতিল হয়েছে। তবে একই সময়ে সীমিত পরিসরে মোট ১,১৯০টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রোববার (২৯ মার্চ) রাতে বিমানবন্দর সূত্র জানিয়েছে, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান- এই কয়েকটি দেশের আকাশসীমা আংশিক বা পূর্ণভাবে বন্ধ থাকা এবং সামগ্রিক নিরাপত্তা ঝুঁকির কারণেই এই বিপর্যয় তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে যাওয়া প্রবাসী কর্মী,…

Read More

ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে দেশটির খারগ দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণও চায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেছেন। একে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার জ্বালানি তেল নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে তুলনা করেছেন ট্রাম্প। গত জানুয়ারিতে দেশটির রাজধানী কারাকাসে প্রেসিডেন্টের বাসভবনে সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী। ওই সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে স্ত্রীসহ তুলে এনে নিউইয়র্কে আটক রাখা হয়েছে। এরপর থেকে অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা ভেনেজুয়েলার জ্বালানি তেলের ওপর নিয়ন্ত্রণ আরোপের ইচ্ছার কথা জানিয়ে আসছে ওয়াশিংটন। ইরান যুদ্ধ নিয়ে ফিনান্সিয়াল টাইমসকে ট্রাম্প সরাসরি বলেন, ‘সত্যি বলতে, আমার সবচেয়ে পছন্দের…

Read More

ঢাকা, সিলেট, রাজশাহীসহ পাঁচটি সিটি করপোরেশনে নিজেদের মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়। এছাড়া ঢাকা উত্তরে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, রাজশাহী সিটি করপোরেশনে মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী, সিলেট সিটি করপোরেশনে মহানগর আহ্বায়ক আব্দুর রহমান আফজাল ও কুমিল্লা সিটি করপোরেশনে যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, স্থানীয়…

Read More

অন্তর্বর্তী সরকারের জারিকৃত ১৩৩টি অধ্যাদেশের কোনোটিই একেবারে বাতিল হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আগামি ২ এপ্রিলের মধ্যে সংসদে প্রতিবেদন জমা দেবে সংসদের বিশেষ কমিটি। রোববার (২৯ মার্চ) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ৩০ দিনের মধ্যে সব অধ্যাদেশ আইনে পরিণত করা সম্ভব হবে না। এক্ষেত্রে যেসব অধ্যাদেশ সময়ের অভাবে বাতিল হবে, তা পরবর্তীতে আলোচনার মাধ্যমে বিল আকারে সংসদে উত্থাপন করা হবে। এ সময় গণভোট অধ্যাদেশ বিল নতুন আকারে আইনে পরিণত করার কোনো অর্থ নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে অনেক বিষয়েই দ্বিমত পোষণ করে নোট অব ডিসেন্ট দিয়েছে কমিটির বিরোধীদলীয় সংসদ…

Read More

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা এই বার উদ্ধার করেন। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৮ কেজি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোয়েন্দা সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে দুবাই থেকে বিমানের ফ্লাইটটি ঢাকায় এসেছিল৷ তল্লাশির পর মোট ১৭ কেজি ৯০১ গ্রাম ওজনের ১৫৩টি বার উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা। গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা ফ্লাইটটিকে অবতরণের পর থেকেই নজরদারিতে রাখেন।…

Read More

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (আজ) সকাল ৯টায় সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দপ্তরে কিছুক্ষণ অবস্থানের পর তিনি সচিবালয়ের কয়েকটি মন্ত্রণালয় ঘুরে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এদিন সকালে কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রমে বিশেষ জোর দেন সরকারপ্রধান। সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে প্রধানমন্ত্রী কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। এসময় সরকারের অন্যতম অগ্রাধিকার প্রাপ্ত ‘কৃষক কার্ড’ প্রকল্প নিয়ে দীর্ঘ আলোচনা হয়। কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকরা যেন সহজেই সরকারি প্রণোদনা, সার ও বীজসহ অন্যান্য কৃষি উপকরণ পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে রোববার (২৯ মার্চ) সকাল থেকেই…

Read More

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা বাড়ানো হলো স্বর্ণের দাম। এবার ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। শনিবার (২৮ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম রোববার (২৯ মার্চ) বিকেল থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২…

Read More