ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি ফেডারেল আদালতে হাজির করা হচ্ছে। মাদক পাচার ও অবৈধ অস্ত্র চোরাচালানের অভিযোগে তাকে এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সোমবার (৫ জানুয়ারি) ম্যানহাটনের ফেডারেল আদালতে তোলা হবে বলে জানিয়েছে আদালত সূত্র। বর্তমানে মাদুরো ও তার স্ত্রী নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন। যুক্তরাষ্ট্রের বাহিনী শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় একটি বিশেষ সামরিক অভিযানের মাধ্যমে তাদের আটক করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে শনিবার রাতেই তাদের নিউইয়র্কে আনা হয়। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, নিকোলাস মাদুরো দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মাদক পাচার ও অবৈধ অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন ভেনেজুয়েলার…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ এবং তার নেতৃত্বাধীন সরকারের সদস্যদের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি তারা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে ভেনেজুয়েলায় আবারও একটি হামলা চালানো হবে, যা আগের চেয়ে অনেক ভয়াবহ হতে পারে। রোববার মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যা করা উচিত তা যদি দেলসি রদ্রিগুয়েজ না করেন, তাহলে তাকে বড় মূল্য চুকাতে হবে, সম্ভবত নিকোলাস মাদুরোর চেয়েও বেশি কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, আমাদের কাছে ভেনেজুয়েলায় দ্বিতীয়বার অভিযান চালানোর জন্য সব প্রস্তুতি সম্পন্ন আছে। ট্রাম্প আশা প্রকাশ করেছেন, নতুন যারা দায়িত্ব নিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করবেন…
ইনজুরির কারণে দলের বাইরে রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। আর এতে মাঠে আক্রমণের দায়িত্ব নিয়ে দুশ্চিন্তা বেড়েছিলো রিয়াল ভক্তদের। তবে সব দুশ্চিন্তার অবসান ঘটিয়েছেন দলের তরুণ তারকা গঞ্জালো গার্সিয়া। স্প্যানিশ এ তরুণের হ্যাটট্রিকে রিয়াল বেতিসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। রোববার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দারুণ এ জয়ে শীর্ষস্থানে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ। এদিন ম্যাচের ২০ মিনিটে প্রথম গোল পায় রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়র ফাউলের শিকার হলে ফ্রি কিক নেন রদ্রিগো। সেই শটেই হেড দিয়ে দলকে এগিয়ে নেন গঞ্জালো গার্সিয়া। রিয়ালের জার্সিতে এদিনই প্রথম গোল করলেন গার্সিয়া, আর যার শুরু হলো হ্যাটট্রিক দিয়েই। প্রথম হাফে এই এক…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব। বর্তমানে নির্বাচন পরিবেশ-পরিস্থিতি সন্তোষজনক আছে। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় তিনি আপিলের বুথ পরিদর্শন করে এ কথা বলেন। এদিকে, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই আপিল আবেদনের ওপর পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে। ইসি জানায়, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আজ থেকে আপিল গ্রহণ করা হবে। আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে যাচাই-বাছাই শেষে ৩০০ আসনে মোট ১ হাজার ৮৪২ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এছাড়া তথ্যে গড়মিলসহ নানা কারণে মোট ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। তবে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল দায়েরের জন্য ইতোমধ্যে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে ১০টি বুথ স্থাপন করা হয়েছে। এ ক্ষেত্রে প্রার্থীদের অঞ্চল অনুযায়ী নির্দিষ্ট বুথে আপিল দায়ের করতে হবে। এজন্য পুরো দেশকে ভাগ করা…
দীর্ঘ প্রায় দুই দশক পর বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়া সফরে আসবেন। জেলা বিএনপির দায়িত্বশীল দুই নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। বগুড়া সফর শেষে তিনি রংপুরে যাবেন, যেখানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে। পাশাপাশি চলতি মাসের ২০ জানুয়ারির দিকে সিলেট সফরের পরিকল্পনাও রয়েছে তার। উল্লেখ্য, বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা অবস্থিত। সেই সূত্রে তারেক রহমানের সঙ্গে বগুড়ার রয়েছে পারিবারিক যোগসূত্র। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন,…
বিগত কয়েক মৌসুমের চেয়ে কাতালান ডার্বিতে এবারের লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে তা আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছিল। গতকাল রাতে, আরসিডিই স্টেডিয়ামে স্বাগতিক এস্পানিওলের বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করেছে শিরোপাপ্রত্যাশী বার্সেলোনা। এদিন, ম্যাচে বল পজিশনে বার্সেলোনা এগিয়ে থাকলেও গোলের জন্য নেয়া শটে এগিয়ে ছিল স্বাগতিক এস্পানিওল। সফরকারীরা ৬৯ শতাংশ বল পজিশন ধরে রেখে ১৩টি শটের ৬টি লক্ষ্যে রাখতে পারে। অন্যদিকে, ৩১ শতাংশ বল পজিশন ধরে রেখে সমান শট নিলেও ৭টি লক্ষ্যে রাখতে পেরেছে স্বাগতিকরা। ম্যাচের ৮৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সা। ফেরমিন লোপেজের পাস ডি-বক্সের বাইরে পেয়ে জোরাল শটে দূরের কোণা দিয়ে বল জালে পাঠান দানি ওলমো। আর নির্ধারিত সময়ের…
কণ্ঠ দিয়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন আগেই। তবে এবার গায়ক বা সংগীত পরিচালক নয়, অভিনেতা এবং নির্মাতা হিসেবে দর্শকদের সামনে এসে তাক লাগিয়ে দিয়েছেন হৃদয় খান। তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’ মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় বইছে প্রশংসার জোয়ার। ইউটিউবে ‘ট্র্যাপড’ প্রকাশের পর থেকেই কমেন্ট বক্সে ভক্তরা তাদের মুগ্ধতা প্রকাশ করছেন। হৃদয়ের অভিনয় দেখে একজন লিখেছেন, ‘হৃদয় খানের কাছ থেকে চমৎকার একটি কাজ পেলাম, দারুণ লেগেছে!’ অন্য এক ভক্তের মন্তব্য, ‘ব্রো, মাইন্ড ব্লোয়িং!’। আবার অনেকের মতে হৃদয়ের এই ভিন্ন অবতার ছিল একদম সাবলীল। এক অনুরাগী লিখেছেন, ‘সাধারণ হয়েছে ব্রো। আপনার থেকে আরও একটি নতুন শর্ট ফিল্ম দেখতে চাই।’ শুধু অভিনয়…
চলতি জানুয়ারিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা, তা জানা যাবে আজ। রোববার (৪ জানুয়ারি) চলতি মাসের জন্য এলপি গ্যাসের নতুন দর ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত জানুয়ারি, ২০২৬ মাসের সৌদি সিপি অনুযায়ী চলতি মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ রোববার ঘোষণা করা হবে। ওইদিন বিকেল ৩টায় রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (৬ষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দর ঘোষণা করা হবে। এছাড়াও এলপিজির দর ঘোষণা সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে…
ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে বলে মনে করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। বিবৃতিতে বলা হয়েছে, “ভেনেজুয়েলায় উত্তেজনা বৃদ্ধির জেরে মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন। সেই উত্তেজনার চূড়ান্ত বহিঃপ্রকাশ যুক্তরাষ্ট্রের শনিবারের সামরিক অভিযান এবং মহাসচিবের আশঙ্কা, এ অভিযানের জেরে অদূর ভবিষ্যতে দক্ষিণ আমেরিকা অঞ্চলে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হবে।” “নিরপেক্ষভাবে ভেনেজুয়েলার পরিস্থিতি বিচার-বিবেচনা করলে বলতে হয়, এ অভিযানের মাধ্যমে একটি বিপজ্জনক নজির স্থাপিত হয়েছে। আন্তর্জাতিক আইনের…
