ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর গতকাল প্রথমবারের মতো আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। তবে স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কের আদালতে মাদুরো বলেছেন, “আমি নির্দোষ, আমি দোষী নই। আমি একজন ভদ্র মানুষ এবং এখনো আমার দেশের প্রেসিডেন্ট।” এছাড়া নিজ দেশ থেকে তাকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গত শনিবার মধ্যরাতে মাদুরোর সঙ্গে তার স্ত্রীকেও আটক করে নিয়ে আসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ডেল্টা ফোর্সের সেনারা। তার স্ত্রীও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। মাদুরোর নিযুক্ত আইনজীবী আদালতকে জানান, তার ক্লায়েন্ট এখনই জামিন চাইছেন না। তবে ভবিষ্যতে চাইবেন। আদালত…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৫ জানুয়ারি) বিষয়টি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন, তিনি পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।’ কক্সবাজার সফরে তারেক রহমান যেন ২০২৩ সালের নভেম্বরে উখিয়ায় গুলিতে নিহত বিএনপি কর্মী জাগির হোসেনের পরিবারের খোঁজ নেন– এমনটা প্রত্যাশা করেছেন অনেক নেতাকর্মী। আগামী ১১ জানুয়ারি ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে, পরদিন ১২ জানুয়ারি রংপুরে তার শহীদ আবু সাঈদের…
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ নির্বাচন। সকাল থেকে ভোট দিতে ক্যাম্পাসে প্রবেশ করছে ভোটাররা। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে দেখা যায় সকাল ভোর থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে ভোট দিতে অপেক্ষা করছেন। সকাল ৮টায় বিভিন্ন প্যানেলের প্রার্থী ও পোলিং এজেন্টরা মূল ফটক দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। এরপর ৮.৩০ মিনিটে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার ও বক্স পাঠানো হয়। এরপর সকাল ৮.৩৫ মিনিটে ভোটারদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়। ভোট গ্রহণ শুরু হয় সকাল ৯টা…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে গণভোট। এর প্রচারণায় ইতোমধ্যে কাজ শুরু করছে অন্তর্বর্তী সরকার। শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড বসানোর নির্দেশ দেয়া হয়েছে। এবার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের গণভোটের লিফলেট প্রচারের নির্দেশ দেয়া হয়েছে। গণভোট নিয়ে ভোটারদের সচেতন করতে এই প্রচারণা চালাবেন শিক্ষকরা। সোমবার (৫ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। এ নির্দেশনা পাঠানো হয়েছে প্রাথমিক শিক্ষার সব আঞ্চলিক উপপরিচালক, জেলা ও উপজেলা-থানা শিক্ষা কর্মকর্তাদের। চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১ জানুয়ারির নির্দেশনা অনুযায়ী গণভোট ২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) থেকে পাওয়া লিফলেটগুলো ব্যাপকভাবে প্রচারের প্রয়োজনীয়…
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামায় উল্লেখিত সম্পদ ও আর্থিক তথ্য যাচাই করবে দুদক। সোমবার (৫ জানুয়ারি) রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র্যাক) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। সংস্থাটির চেয়ারম্যান বলেন, যেসব প্রার্থীর সম্পদে অসঙ্গতি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এরইমধ্যে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, কোনো প্রার্থীর সম্পদে অসঙ্গতি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে দুদককে জানাতে। তিনি আরও বলেন, দুদকের নতুন গেজেটে দুর্নীতিবাজরা ছাড় পাবে, এমন কোনো শঙ্কা থাকলে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। এর আগে, সংস্থাটি জানায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জমা…
ইরান, লেবানন এবং ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে ‘যুগপৎ’ যুদ্ধের জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) জোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে তেল আবিব। সোমবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল ১২। প্রতিবেদন অনুযায়ী, আইডিএফ নিয়ে ৪ বছর মেয়াদি একটি পরিকল্পনা হাতে নিয়েছেন চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়া’য়াল জামির। সেই পরিকল্পনারই একটি অংশ এই প্রস্তুতি। যুদ্ধের প্রস্তুতি হিসেবে স্যাটেলাইটে হামলা এবং মহাকাশ থেকে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে আঘাত করার মতো বিষয়বস্তুও অন্তর্ভুক্ত করা হয়েছে। চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, তিন দেশ ও ভূখণ্ডের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ইরানকে। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, অতিমাত্রায় মূল্যস্ফীতি, বেকারত্ব ও জীবনযাত্রার ব্যায় বৃদ্ধির…
২০২৫ সালের কর্মসূচিতে বাংলাদেশকে নতুন করে ২ দশমিক ৫৭ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার ১২২ টাকা ৫৫ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার ৪৯৫ কোটি টাকা। যা ২০২৪ সালের ১ দশমিক ১৮ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতির দ্বিগুণেরও বেশি। ওই কর্মসূচিতে কক্সবাজারে জ্বালানি, পরিবহন, ব্যাংকিং সংস্কার, নগর পরিষেবা, জলবায়ু স্থিতিস্থাপকতা, ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগ (এসএমই) এবং জীবিকা ও পরিষেবার উন্নয়নে অগ্রাধিকারমূলক বিনিয়োগের লক্ষ্য রয়েছে। এ বছরের সার্বভৌম ঋণদান পোর্টফোলিও বিভিন্ন খাত এবং অর্থায়ন পদ্ধতির ভারসাম্যপূর্ণ মিশ্রণকে প্রতিফলিত করে। সোমবার (৫ জানুয়ারি) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।…
দক্ষিণ কোরিয়ার প্রবীণ ও কিংবদন্তি অভিনেতা আন সাং-কি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। সোমবার (৫ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় সিউলের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘দ্য ডিভাইন ফিউরি’ খ্যাত এই অভিনেতা। আন সুং-কি প্রায় সাত দশক ধরে ১৭০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দ্য কোরিয়ান টাইমস সূত্রে জানা যায়, তিনি ব্লাড ক্যানসারে ভুগছিলেন এবং গত সপ্তাহে খাবার সময় শ্বাসরোধের কারণে নিবিড় পরিচর্যা কেন্দ্রে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৯৫৭ সালে মাত্র পাঁচ বছর বয়সে চলচ্চিত্র ভুবনে পা রেখে আন তার দীর্ঘ অভিনয় জীবন কেলেঙ্কারিমুক্ত থাকার জন্য চলচ্চিত্রপ্রেমী এবং সহকর্মীদের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। আনের মৃত্যুতে তার আর্টিস্ট কোম্পানির এক বিবৃতিতে…
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সের সেনারা আটকের পর থেকে তেলের দাম কমছে। আজ সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববাজারে তেলের দরপতন হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। গত শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে সেখান থেকে মাদুরোকে ধরে নিউইয়র্কে নিয়ে এসেছে মার্কিন সেনারা। বিশেষজ্ঞরা বলেছেন, ভেনেজুয়েলার তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার যে সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটি বিশ্বের অন্যান্য জায়গার সরবরাহ থেকে খুবই সহজেই কাটিয়ে তোলা যাবে। তেলের দাম কমলেও সোনা, রুপাসহ অন্যান্য দামি ধাতবের দাম বেড়েছে। কারণ বিনিয়োগকারীরা এখন এসব ধাতুর দিকে ঝুঁকছেন। তাদের কাছে সোনা হলো সবেচেয়ে নিরাপদ। যেখানে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা নেই। বিবিসি জানিয়েছে, সোনার দাম আজ…
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উঠিয়ে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এক বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, ভেনেজুয়েলাতে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। বাংলাদেশ বিশ্বাস করে কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমেই দেশগুলোর পরস্পরের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা উচিত। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ মনে করে, শান্তিপূর্ণ আলোচনা ছাড়া কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। একইসঙ্গে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার প্রতি বাংলাদেশের দৃঢ় ও অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। এর আগে, গত শুক্রবার রাতে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার…
