ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) চালু হলেও আগামী ৯০ দিন অবৈধ ও ক্লোন হ্যান্ডসেট বন্ধ হচ্ছে না— এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার (২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে গ্রাহকদের উদ্দেশে তিনি এ বার্তা জানান। পোস্টে ফয়েজ তৈয়্যব লেখেন, এনইআইআর চালুর পরেও আগামী ৯০ দিন কারো অবৈধ কিংবা ক্লোন করা হ্যান্ডসেট বন্ধ হবে না। সুতরাং বিনীতভাবে অনুরোধ করছি কেউ প্যানিকড হবেন না। এনআইডিতে অনেক ফোন সচল দেখানোর কারণ উল্লেখ করে তিনি বলেন, আমরা অপারেটরদের কাছ থেকে প্রায় তিন বিলিয়নের বেশি ডেটা সেট পেয়েছি। অর্থাৎ অপারেটররা হিস্টোরিক ডেটাসহ সবকিছুই সিস্টেমে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা লিওনেল মেসি ও রেকর্ড যেন সমার্থক। নতুন বছর ২০২৬ সালে পা রেখেই নিজের অবিশ্বাস্য ক্যারিয়ারে আরও একটি বিশাল মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। পেশাদার ফুটবলে আর মাত্র ৪টি গোল করলেই ইতিহাসের দ্বিতীয় সক্রিয় ফুটবলার হিসেবে ৯০০ গোলের ক্লাবে প্রবেশ করবেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই জাদুকর। বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দল, বার্সেলোনা, পিএসজি ও বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়ে মেসির মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৬টিতে। গত ৫ ডিসেম্বর ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে ইন্টার মায়ামির এমএলএস কাপ জয়ের দিনে তিনি এই উচ্চতায় পৌঁছান। মেসির এই সুদীর্ঘ গোলযাত্রার সিংহভাগই এসেছে বার্সেলোনায় থাকাকালীন। কাতালান ক্লাবটির হয়ে ১৭ মৌসুমে ৭৭৮…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন (ইসি)। এ কার্যক্রম চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। শুক্রবার (২ জানুয়ারি) ছুটির দিনেও বিভাগীয় কমিশনারের কার্যালয় ও নির্বাচন কমিশনে এ কার্যক্রম চলে। এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের মোট ২ হাজার ৫৬৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। রাজধানী ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পাশাপাশি সকাল থেকে জেলায় জেলায় শুরু হয় এই কার্যক্রম। প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র কার্যবিধি অনুযায়ী যাচাই-বাছাই করা হচ্ছে। আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল পাওয়া গেলে বাতিল হবে প্রার্থিতা। যাচাই-বাছাইয়ে যেসব মনোনয়নপত্র বাতিল…
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেকের ইমামতিতে সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা সম্পন্ন হয়। এরপর বিকেল পৌনে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে প্রয়াত স্বামী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর দেখা দেয়…
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ছাড়িয়েছে ১১ লাখ ৮৩ হাজার। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ইসির ওয়েবসাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, বাংলাদেশ ইত্যাদি।…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবু, এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় আমি গভীরভাবে আবেগাপ্লুত। লক্ষ-লক্ষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান জানিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে, তা আমাকে আবারও…
রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে অটোরিকশা চালক ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন অটোরিকশা চালক মো. নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল আরোহী মো. ইয়াসিন আরাফাত (২১)। নিহত নয়ন তালুকদার যাত্রাবাড়ী ধলপুর এলাকার রমেজ তালুকদারের সন্তান ও ইয়াসিন আরাফাতে দক্ষিণ মুগদার ১৪১ নম্বর বাশার জহিরুল ইসলামে সন্তান। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি…
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফন বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর সম্পন্ন হয়েছে। এই ঐতিহাসিক বিদায়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে, যেখানে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত জানাজায় মানুষের বিপুল উপস্থিতির বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় ব্যাপক জনসমাগম দেখা গেছে। প্রতিবেদনের শিরোনামে উল্লেখ করা হয়, ঢাকায় আয়োজিত রাষ্ট্রীয় জানাজায় লাখো মানুষ অংশ নিয়ে সাবেক এই নেত্রীকে শেষ বিদায় জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঢাকায় ছুটে আসেন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। প্রতিবেদনে বলা হয়, রাজধানীতে লাখ লাখ মানুষের…
২০২৬ সালে জানুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে। গতকাল বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। সংশোধিত মূল্যের বিবরণ প্রজ্ঞাপন অনুযায়ী, জানুয়ারি মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য প্রতি…
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে আমানতের অর্থ ফেরত পাবেন একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা। প্রথম পর্যায়ে মিলবে সর্বোচ্চ দুই লাখ টাকা। এরই মধ্যে এই পাঁচ ব্যাংকে দেয়া হয়েছে প্রয়োজনীয় অর্থ। এই উদ্দেশে গত সোমবার সম্মিলিত ইসলামী ব্যাংকের রেজুলেশন স্কিম অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে চুড়ান্ত হলো পাঁচ ব্যাংকের দায় সম্পদ নতুন ব্যাংকে স্থানান্তর ও গ্রাহকদের অর্থ ফেরত দেয়ার বিষয়টি। এখন একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের সব হিসাব সংক্রিয়ভাবে স্থানান্তর হবে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে। বিস্তারিত আসছে…
