Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে বুধবার (৩১ ডিসেম্বর) দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির জানান, রয়টার্সকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সংস্থাটির একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন— ‘ভারত যেহেতু প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ, কথাবার্তা বা বৈঠক হয় কি না।’ ডা. শফিকুর রহমান লেখেন, তিনি তখন সাংবাদিককে জানান, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতার কারণে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশ-বিদেশের অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি সে সময় ভারতের দুজন…

Read More

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ‘ইংরেজি নববর্ষ’ উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর) দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এই শুভেচ্ছা জানান। বাণীতে মহাম্মদ ইউনূস বলেন, নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে শুভ নববর্ষ। নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। নতুনের এ আগমনি বার্তা আমাদের উদ্বেলিত করে। সব গ্লানি ভুলে সুন্দর আগামীর পথচলার জন্য যোগায় নবোদ্যম ও অনুপ্রেরণা।’ ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, একটি গণতান্ত্রিক…

Read More

রাজশাহীর পুঠিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার বানেশ্বর কলাহাটে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা হাটের কলা ব্যবসায়ী। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল ইসলাম জানান, ঘটনাস্থলে তিনজন মারা গেছে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে, বিস্তারিত পরে জানানো হবে।

Read More

বিদায় ২০২৫, শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬। মহাকালের গর্ভে আশ্রয় নিল আরও একটি বছর। দুঃখ-বেদনা ভুলে নতুন আশায় স্বাগত ২০২৬ সালকে। পৃথিবীর নানা প্রান্তে ভিন্ন ভিন্ন আয়োজনের মাধ্যমে ১ জানুয়ারি রাত ১২টা ১ মিনিটে যাত্রা শুরু করে ইংরেজি নববর্ষ-২০২৬। বিদায় মানেই আনন্দ-বেদনার মহাকাব্য। বিদায়ের দিনে চোখের দৃশ্যপটে একটি বছর যেন এক মুহূর্ত। আজ ভোরের সূর্য আগামীর নতুন পৃথিবী। গেল বছর ঘটে গেছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানান ঘটনা। তবুও জীবন যাচ্ছে চলে জীবনের গতিতে। এগিয়ে যাচ্ছে মানুষ, নতুন আশায়, নতুন স্বপ্নের প্রত্যয়ে। বিদায়ী বছর ২০২৫ সালের সব দুঃখ বেদনা ভুলে গিয়ে এবং নতুন বছরের নতুন আশা-আকাঙ্ক্ষা ও উদ্দীপনা নিয়ে…

Read More

রাজশাহীতে বাড়ছে শীতের তীব্রতা। শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। মৌসুমি এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ায় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বেড়েছে রোগীর চাপ। রাজশাহী আবহাওয়া অফিস বলছে, বুধবার (৩১ ডিসেম্বর) রাজশাহীতে বেলা ১১টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টার ব্যবধানে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে চার ডিগ্রি। এছাড়া গতকাল মঙ্গলবার সেদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, গেল এক সপ্তাহে শুধু শিশু ওয়ার্ডেই ডায়রিয়া…

Read More

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা মানুষের ঢলে জাতীয় সংসদ প্লাজা ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তবে তার আগে সকাল থেকে সংসদ এলাকায় জনস্রোত নামে। দুপুর ১টা নাগাদ পুরো সংসদ এলাকা, মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে আশপাশ কানায় কানায় ভরে যায়। বেলা পৌনে ১২টায় গুলশান থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িবহর সংসদ ভবনে পৌঁছায়। সেখানে তার জানাজার প্রস্তুতির অংশ হিসেবে মরদেহ মঞ্চের সামনে রাখা হয়। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন দেশের ঊর্ধ্বতন প্রতিনিধি, কূটনৈতিক মিশনের প্রতিনিধি, বিএনপির নেতাকর্মী এবং…

Read More

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু দেশের জন্যই নয়, গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা মহা ভারাক্রান্ত হৃদয়ে। ইতোমধ্যে আপনারা শুনেছেন ডক্টর শাহাবুদ্দিনের ঘোষণা। আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক…

Read More

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। প্রফেসর ইউনূস বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অবদান, তার দীর্ঘ সংগ্রাম এবং তার প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা…

Read More

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানাচ্ছেন দেশের মানুষ। ফেসবুকে শোক জানিয়ে পোস্ট করছেন সবাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। চিকিৎসকদের মতে, খালেদা জিয়া লিভারের সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, পাশাপাশি বুক ও হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ২০২৫ সালের শুরুতে লন্ডনে যান এবং সেখানে প্রায় চার মাস অবস্থান করেন। পরে তিনি দেশে ফিরে আসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে দলটি জানায়, আমাদের প্রিয় জাতীয় নেত্রী…

Read More

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানাচ্ছেন দেশের মানুষ। ফেসবুকে শোক জানিয়ে পোস্ট করছেন সবাই। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মঙ্গলবার ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। আল-জাজিরার এক প্রতিবেদনে…

Read More