Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

আগামীকাল (বৃহস্পতিবার) হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ‍্যাটর্নি জেনারেল ব‍্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (১৯ আগস্ট) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজের পর এবার আপিল বিভাগে আবেদন করেছেন আইনজীবী। আজ এ তথ্য জানিয়েছেন আবেদনকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। এর আগে গতকাল সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ…

Read More

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সাম্প্রতিক যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে আরব দেশগুলোর চিন্তাভাবনায় বড় ধরনের পরিবর্তন এসেছে। এই যুদ্ধ তাদের বুঝিয়েছে যে, আঞ্চলিক নিরাপত্তা বিদেশি সামরিক ঘাঁটির ওপর নির্ভর করে নিশ্চিত করা সম্ভব নয়; বরং পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত আঞ্চলিক ব্যবস্থার মাধ্যমেই দীর্ঘমেয়াদি নিরাপত্তা গড়ে তুলতে হবে। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, যুদ্ধের অভিজ্ঞতা দেখিয়েছে-বাইরের শক্তি ও তাদের সামরিক ঘাঁটিগুলো শুধু নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থই হয়নি, অনেক ক্ষেত্রে সেগুলোই নতুন নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি দাবি করেন, যেসব দেশে বিদেশি সামরিক ঘাঁটি ছিল না, সেসব দেশ তুলনামূলকভাবে নিরাপদ ছিল এবং যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে,…

Read More

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ালে ইসরায়েল একপর্যায়ে রাষ্ট্র হিসেবে অস্তিত্ব বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। এমনটাই মন্তব্য করেছেন রাশিয়ার শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ। তার মতে, পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে এবং একপর্যায়ে নিজেদের শক্তি সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে রাষ্ট্র হিসেবে টিকে থাকার ক্ষমতাই হারাতে পারে ইসরায়েল। তার দাবি, যুদ্ধকে আরও তীব্র করে যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে সংঘাতে জড়ানোই ইসরায়েলের মূল লক্ষ্য। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসকে দেয়া সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ এসব কথা বলেন। আপতি আলাউদিনভ বর্তমানে রাশিয়ার সেনাবাহিনীর প্রধান সামরিক-রাজনৈতিক অধিদপ্তরের উপপ্রধান ও আখমাত বিশেষ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্বপালন করছেন। আলাউদিনভ বলেন,…

Read More

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ‌্য জানি‌য়ে‌ছে। দোহায় অনু‌ষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

Read More

কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, বিশ্বকাপ জেতানো সাবেক ক্রিকেটার ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল তার পরিবার৷ মঙ্গলবার (১৮ আগস্ট) চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট৷ ইমরান খানকে ২০২৩ সালে দুর্নীতির অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়৷ তবে ইমরান শুরু থেকেই দাবি করে আসছেন তার বিরুদ্ধে দুর্নীতির সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷ স্বাস্থ্যগত সমস্যার কারণ দেখিয়ে আইনজীবীরা তাকে হাসপাতালে স্থানান্তরের আবেদন করেছিলেন৷ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ পাকিস্তানের শীর্ষ আদালত জানায়, ৭৩ বছর বয়সো ইমরান খানকে আগামী দুই দিনের মধ্যে রাজধানী ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হবে৷ ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং তার পরিবার কারাগারে…

Read More

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। ভোট দেওয়ার পুরো প্রক্রিয়া— ১. সংসদ কক্ষে প্রবেশ ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ করে ভোট দিতে হবে। এ সময় বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ২. আইডি কার্ড সঙ্গে রাখতে হবে সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। ৩. ব্যালট সংগ্রহ নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নিজের নাম ও বিভক্তি নম্বর মুদ্রিত ব্যালট পেপার নিতে হবে।…

Read More

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট দেবেন সংসদ সদস্যরা। ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট হতে যাচ্ছে এবার। এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা কীভাবে ভোট দেবেন, ব্যালট কীভাবে গ্রহণ ও পূরণ করবেন এবং ভোট গণনা শেষে কীভাবে ফল ঘোষণা হবে, তা জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১৮ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত ছিল। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে আগামী ২০ আগস্টের নির্বাচনে বিএনপির…

Read More

কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহত সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। স্থানীয় সময় আজ বুধবার (১৯ আগস্ট) মাঝরাত ২টার দিকে কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) একটি হোটেলে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হোটেলের কয়েকজন অতিথি ভেতরে আটকা পড়েন। খবর এনডিটিভির। ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন। ঘন ধোঁয়ার কারণে দমকলকর্মীদের সিঁড়ি দিয়ে ওপরের তলায় পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এখন ভবনটিতে আগুন নির্বাপনের…

Read More

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পরিচালনা পর্ষদে আংশিক পরিবর্তন আনা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী নতুন পরিচালক মনোনয়নের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ আগস্ট ২০২৬ তারিখে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে জারি করা এক পত্রে এ বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হয়। পত্র অনুযায়ী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) পরিচালক হিসেবে মোঃ বদরুজ্জামান সেলিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি নীরু মঞ্জিল, ৫১ হাজারীবাগ আ/এ, শাহজী ইদগাহ, সিলেট ঠিকানায় বসবাস করেন। অন্যদিকে, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পরিচালক…

Read More

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সেখানে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের রাজস্বসহ অর্থনৈতিক পুরো বিষয়টার কী অবস্থা বা বিগত একযুগ কেমন ছিল, কী ছিল, কীভাবে হয়েছে? এটা আমরা যারা এনবিআরের সঙ্গে সম্পৃক্ত না, আপনারা আমাদের থেকে অনেক বেশি ভালো জানেন। আপনারা ডিপার্টমেন্টের কিছু ফ্যাসিলিটির কথা বলেছেন। অবশ্যই সেটা প্রয়োজন আছে। কারণ এফিশিয়েন্সি বাড়াতে হলে সাপোর্টিং কতগুলো বিষয় প্রয়োজন আছে। তবে একই সঙ্গে এটাও একটু বিবেচনা করতে হব— আপনারা নিশ্চয়ই দেখেছেন যে, আমরা চেষ্টা করছি সরকারের অনেক জায়গা থেকে অনেক খরচ কমিয়ে ফেলতে। যেগুলো…

Read More