Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 28 November 2026, 05:57: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » হামাসকে সন্ত্রাসী সংগঠন বলতে নারাজ ইসরায়েলের আরব নেতা আব্বাস
    আন্তর্জাতিক

    হামাসকে সন্ত্রাসী সংগঠন বলতে নারাজ ইসরায়েলের আরব নেতা আব্বাস

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 8, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    হামাসকে সন্ত্রাসী সংগঠন বলতে নারাজ ইসরায়েলের আরব নেতা আব্বাস

    ইসরায়েলের আরবপন্থি দল রা’আমের প্রধান মানসুর আব্বাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে বৈঠকে তিনি এর কারণ হিসেবে ফিলিস্তিনিদের সঙ্গে ‘সেতুবন্ধ’ হয়ে থাকার আকাঙ্ক্ষার কথা জানান। পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তার ঝুঁকির কথাও উল্লেখ করেন তিনি।

    টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের পর সরকার গঠনের দায়িত্ব কাকে দেয়া হবে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের মতামত জানতে হারজোগের ধারাবাহিক বৈঠকের দ্বিতীয় দিনে এ আলোচনা হয়। আব্বাস ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেয়ার সুপারিশ করেন।

    তবে আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে ইচ্ছুক দলগুলোকে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেয়ার শর্ত মানতে হবে। বৈঠকে হারজোগ আব্বাসের কাছে জানতে চান, তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করেন কি না। জবাবে আব্বাস বলেন, তার দল দীর্ঘদিন ধরে রাজনৈতিক সহিংসতার বিরোধিতা করে আসছে। তবে বারবার তাদের আনুগত্যের পরীক্ষা নেয়া ‘অসম্ভব’।

    তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার প্রতিও সমর্থন পুনর্ব্যক্ত করেন। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধানে তার ‘দৃষ্টিভঙ্গি’ হলো দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। এ ক্ষেত্রে হামাসসহ সব সামরিক ও সশস্ত্র সংগঠনকে নিরস্ত্র করার কথা বলেন তিনি।

    বৈঠকে প্রেসিডেন্টের কার্যালয়ের মহাপরিচালক আইয়াল শভিকি আব্বাসকে প্রশ্ন করেন, সংশয়বাদীদের সরাসরি হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে উত্তর দিচ্ছেন না কেন। জবাবে আব্বাস বলেন, ‘আমার কাছে দ্ব্যর্থহীন উত্তর আছে। কিন্তু আমাকে সেতুবন্ধ হিসেবে থাকার এই জায়গাটুকু দিন, যাতে অন্য পক্ষকেও প্রভাবিত করতে পারি।’

    তিনি আরও বলেন, ‘আমরা একটি সেতুবন্ধ। আসুন, সেই সেতুটি ধ্বংস না করি। আমাদের সন্ত্রাসবাদের সমর্থক কিংবা বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবেন না।’ নিজের ও পরিবারের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে আব্বাস বলেন, ‘নিজেকে ও আমার পরিবারকে সুরক্ষিত রাখার জন্যও আমাকে কিছুটা জায়গা দিন।’ তিনি বিষয়টিকে ‘জীবন-মৃত্যুর প্রশ্ন’ বলে বর্ণনা করেন।

    গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নেসেট নির্বাচনে আব্বাসের দল রা’আম আটটি আসন পেয়েছে। একই নির্বাচনে আরব সংখ্যাগরিষ্ঠতাভিত্তিক আরেক দল জয়েন্ট লিস্ট পেয়েছে ১১টি আসন। আরব ভোটারদের নজিরবিহীন অংশগ্রহণের পর দল দুটি সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে এসেছে।

    জয়েন্ট লিস্টও আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেয়ার সুপারিশ করার কথা জানিয়েছে। রা’আমের তুলনায় দলটি বেশি ধর্মনিরপেক্ষ ও জাতীয়তাবাদী। সরকারে যোগ দেয়ার আগ্রহ না থাকলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারে- এমন যেকোনো সরকারকে শর্তসাপেক্ষে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

    অন্যদিকে, রা’আম আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে চায়। ঐতিহাসিকভাবে ইসলামপন্থি দলটি ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত নেতানিয়াহুকে সাময়িকভাবে ক্ষমতাচ্যুত করা ‘পরিবর্তন সরকার’-এরও অংশ ছিল।

    নেতানিয়াহু, তার সমর্থক এবং তার কিছু ইহুদি রাজনৈতিক প্রতিপক্ষ আরব দল দুটিকে সন্ত্রাসবাদের সমর্থক এবং সরকারে অংশ নেয়ার অযোগ্য হিসেবে তুলে ধরেছেন। যদিও এর আগে রা’আম সরকারে ছিল এবং অতীতে নেতানিয়াহু নিজেও দলটির সঙ্গে সরকার গঠনের চেষ্টা করেছিলেন।

    হামাসকে সন্ত্রাসী সংগঠন বলতে নারাজ ইসরায়েলের আরব নেতা আব্বাস
    পূর্ববর্তী খবরজাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর
    পরবর্তী খবর মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    কুয়েতে প্রাণঘাতী হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানে তৈরি: ইতালি

    হাইপারসনিক অস্ত্রসজ্জিত নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন পুতিনের

    ইয়েমেনে ৪ প্রদেশে বিমান হামলা

    নিউইয়র্কে ঝড় : ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক

    ইরানে জয় এখন যুক্তরাষ্ট্রের ‘হাতের নাগালে’: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে বন্যা, ১৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    November 28, 2026

    কুয়েতে প্রাণঘাতী হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানে তৈরি: ইতালি

    November 28, 2026

    শিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

    November 28, 2026

    মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

    November 28, 2026

    হাইপারসনিক অস্ত্রসজ্জিত নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন পুতিনের

    November 28, 2026

    ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি

    November 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.