Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশ কতটুকু পরিশ্রম এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে, সে বিষয়টি জানাতে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এগুলোর স্বীকৃতি দিতে চাইছি। এতে তারা উৎসাহিত এবং অনুপ্রাণিত হবে এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। এমন কিছু আগে হয়েছে কিনা আমি জানি না। আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই। যাতে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে দায়িত্ব পালন করতে পারে। তিনি বলেন, আমাদের তিনটি ঘটনায় যারা দায়িত্ব পালন…

Read More

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করা সদস্যদের ভূমিকার প্রশংসা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি রক্ষায় যে ত্যাগ স্বীকার করেন, তা অনেকেই যথেষ্ট উপলব্ধি করেন না। তিনি বলেন, বাংলাদেশকে ভালোবেসে ও দেশের সম্মান রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। সোমবার (৮ জুলাই) দুপুরে সিরডাপ মিলনায়তনে বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভাটি আয়োজন করে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)। ডিজাব সভাপতি আলমগীর হোসেনের বক্তব্যে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিষয়ক এবং সামিট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) ড. মনিরুল…

Read More

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৭ লাখের বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতো, মোজা এবং স্কুল ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। মূল কার্যক্রম শুরুর আগে আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রজেক্ট) এই সামগ্রী বিতরণ শুরু হবে। সোমবার (৮ জুন) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এক সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। ববি হাজ্জাজ জানান, পাইলট প্রজেক্টের আওতায় মোট সাড়ে তিন লক্ষাধিক শিক্ষার্থীকে এই…

Read More

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তিই করুক না কেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তা মেনে নিতে হবে। কারণ, সব সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্টই (ট্রাম্প) নেন। ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘তার (নেতানিয়াহু) সামনে অন্য কোনও বিকল্প থাকবে না। চূড়ান্ত সিদ্ধান্ত আমিই নিই। সব সিদ্ধান্ত আমি নিই। তিনি (নেতানিয়াহু) সিদ্ধান্ত নেয়ার কেউ নন।’ গত এপ্রিলের শুরুর দিকে ইরানের সঙ্গে যে সাময়িক যুদ্ধবিরতিে সম্মত হয়েছিলেন ট্রাম্প, সে যুদ্ধবিরতি এখন আর নেই বললেই চলে। লেবাননে ইসরায়েলের অবিরাম আগ্রাসনে অতিষ্ঠ হয়ে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। প্রেসিডেন্ট ট্রাম্প…

Read More

ইরানের হামলার পর জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এতে দেশটির কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী অংশ নেবেন। সোমবার (০৮ জুন) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, ইরানের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে স্থানীয় সময় বেলা ১১টায় ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন নেতানিয়াহু। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে টাইমস অব ইসরায়েল বলেছে, বৈঠকটি সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে। এতে কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী অংশ নেবেন। এদিকে ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। গতকাল রোববার রাত থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে আবারও সংঘাত শুরু হয়েছে। বিপ্লবী গার্ড সোমবার এক…

Read More

বাংলাদেশের ওষুধ ১৪০টি দেশে রফতানি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৪০ দেশে আমাদের ওষুধ রফতানি হচ্ছে। দেশীয় উৎপাদকরা ভ্যাকসিন তৈরি করতে পারলে এই পরিসর আরও বৃদ্ধি পাবে। মন্ত্রী আরও বলেন, বিগত ১৭ বছর সরকারগুলো কোনো ভেন্টিলেটর, মেশিন, ভ্যাকসিন দিয়ে যায়নি। এমনকি সিরিঞ্জও ছিল না। প্রাইভেট এন্টারপ্রেনারদের সহায়তায় হামের মতো বিপদগুলো মোকাবিলা করেছে সরকার। ‘হামের এন্টিবডি তৈরি হতে ২০ জুন পর্যন্ত সময় লাগবে’, যোগ করেন সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ছাড়া, ডেঙ্গুরোগীর চিকিৎসার সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ অনুদান হিসেবে আজ এক লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি…

Read More

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন হ্যাপি হোমস এলাকার ২২/৫/১, বন্ধু বেকারির গলির আব্দুস সাত্তার মিয়ার বাড়ির একটি ফ্ল্যাট থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷ যৌতুকের ৫ লাখ টাকা দিতে না পারায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে প্রায়শই অত্যাচার করতো বলে জানা যায়৷ গত ৫ জুন শুক্রবার রাত আনুমানিক ৯:০৭ থেকে ৯:৩০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। নিহতের নাম জেসমিন আক্তার বিথী, বয়স- ২৯, তিনি স্বামী আল আমিনের সঙ্গে বন্ধু বেকারির গলির আব্দুস সাত্তার মিয়ার বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন৷ জানা যায়, ৭ বছর আগে আল আমিনের সঙ্গে জেসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আল আমিন জেসমিনকে শারীরিক ও…

Read More

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র বা মিসাইল হামলা চালিয়েছে ইরান। টানা দুই দফায় এই হামলা চালানো হয় বলে জানা গেছে। আজ সোমবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে প্রথম দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। এর কিছুক্ষণ পর, সকাল ১০টা ৩০ মিনিটের মধ্যে দ্বিতীয় দফায় আবারও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের মধ্যাঞ্চল বীরশেবা লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। এর আগে রোববার (৭ জুন) যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরবর্তীতে আজ সোমবার (৮ জুন) সকালে ইসরায়েল…

Read More

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের অদূরে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের কিছু আগে এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ভূমিকম্পের পরপরই এশিয়ার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার  জানিয়েছে, ফিলিপাইনের উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে। পাশাপাশি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু উপকূলীয় অঞ্চলে ১ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের আশঙ্কা রয়েছে। তবে ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এ ভূমিকম্পের ফলে যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলের জন্য কোনো সুনামি ঝুঁকি নেই। এদিকে ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানের কর্তৃপক্ষ উপকূলীয় এলাকার বাসিন্দাদের জন্য জরুরি…

Read More

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। এর প্রভাবে ইসরায়েলের বিস্তৃত অঞ্চলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজছে। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গতকাল লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে মিসাইল ছোড়ে। আর পাল্টা জবাব হিসেবে আজ সোমবার সকালে রাজধানী তেহরানসহ ইরানের তিনটি শহরে হামলা চালায় দখলদার ইসরায়েল। এখন ইরান নতুন করে আবারও ইসরায়েলে মিসাইল ছুড়েছে। বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে ইসরায়েলি সেনাবাহিনীর হোম কমান্ড ফ্রন্ট মিসাইল হামলার ব্যাপারে সতর্কতা দেয়। ওই সময় তারা সাধারণ ইসরায়েলিদের দ্রুত সময়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেয়।

Read More