Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। এরই মধ্যে আসন্ন আসরের সম্ভাব্য শিরোপা প্রত্যাশী দলগুলো নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলের এই মহাতারকা মনে করেন, সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত ছন্দে না থাকলেও ব্রাজিল বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দাবিদার। মেসির মতে, ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি তাদের স্কোয়াড। দলে এমন অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছেন, যারা যেকোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। বিশ্বকাপের মতো বড় মঞ্চে স্কোয়াডের এই গভীরতাই সেলেসাওদের অন্যতম বড় অস্ত্র হয়ে উঠতে পারে। ব্রাজিলের পাশাপাশি ফ্রান্স, স্পেন ও পর্তুগালকেও শিরোপার লড়াইয়ে এগিয়ে রাখছেন মেসি। তার মতে, এই দলগুলো টুর্নামেন্টের আগে নিজেদের ভালোভাবে…

Read More

আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনার তদন্তে পেশাগত অবহেলার প্রমাণ পাওয়ায় একজন নার্স ও একজন পরিচ্ছন্নতাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এ ঘটনায় আজীবন ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে ভুক্তভোগী পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এ তথ্য জানান। শিশির মনির জানান, শিশু মৃত্যুর ঘটনায় যেসব ব্যক্তিদের অবহেলা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, হাসপাতালের লাইসেন্স বাতিলের জন্য সরকারের পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে, তা বেআইনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান…

Read More

কৃষি দেশের উন্নয়ন কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ক্ষমতা গ্রহণের পর সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে। দেশের বৃহৎ ঋণভার ও খেলাপি ঋণের বাস্তবতার মধ্যেও ক্ষুদ্র কৃষকদের সহায়তা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডের এমসিসিআই কনফারেন্স হলে বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জহির উদ্দিন স্বপন বলেন, উপকূলীয় দেশ হওয়ায় বাংলাদেশ একদিকে যেমন সমুদ্রসম্পদের সুযোগ পাচ্ছে, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জও মোকাবিলা করছে। কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্প অর্থনীতির দিকে রূপান্তরের এই সময়ে কৃষিপণ্যকে কৃষি-শিল্প পণ্যে…

Read More

রাজধানী ঢাকার বর্তমান পরিবেশ ও নাগরিক দুরবস্থা নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকাল আমার নিজেরই মনে হয় আর ঢাকা শহরে থাকব না। আমার যে শহর (ঠাকুরগাঁও), সেখানেই গিয়ে থাকব। শনিবার (৬ জুন) দক্ষিণের জানালা উদ্বোধন এবং নাগরিক ভাবনা ও করণীয় শীর্ষক এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। ঢাকা শহরের দূষিত বায়ু ও ভঙ্গুর প্রাতিষ্ঠানিক অবস্থার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এটা (ঢাকা) আর বাসযোগ্য মনে হয় না। ঘর থেকে বেরোলেই নিঃশ্বাস নেওয়া যায় না, চারদিকে দূষিত বাতাস। সরকারি কোনো হাসপাতালে যেতে চাইলে সেখানে ঢোকাই যায় না। প্রতিটি…

Read More

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ অবসানে সরাসরি আলোচনার জন্য মুখোমুখি বৈঠকের অনুরোধ জানালেও এমন বৈঠকের কোনো প্রয়োজন তিনি দেখছেন না। গত ৪ জুন বৃহস্পতিবার জেলেনস্কি একটি খোলা চিঠি পাঠিয়ে পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহবান জানিয়েছিলেন। ওই চিঠিতে তিনি লিখেছিলেন যে, ২০২২ সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধকে আবারও যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রে ফিরে আসার অপেক্ষায় বসে থাকা ‘ভুল’ হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট একটি যুদ্ধবিরতিরও আহবান জানান এবং চিঠিতে কিছু ক্ষেত্রে তিনি দৃঢ় অবস্থান দেখান; আবার কিছু ক্ষেত্রে বক্তব্যের তার বক্তব্যের সুর ছিল বিদ্রূপাত্মক। পুতিন ওই চিঠিকে ‘অমার্জিত’ বলে অভিহিত করে তার সঙ্গে সরাসরি বৈঠকের…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকটি অভিবাসন নীতি বাতিলের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। এর ফলে সেসব নীতির কারণে ক্ষতিগ্রস্ত ৩৯টি দেশের অভিবাসীর রাজনৈতিক আশ্রয়, গ্রিন কার্ড এবং বৈধ অভিবাসনের অন্যান্য সুবিধা পাওয়ার পথ সুগম হলো। খবর রয়টার্সের। শুক্রবার (৫ জুন) যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থার (ইউএসসিআইএস) গৃহীত একগুচ্ছ নীতি বাতিল করেন রোড আইল্যান্ডের মার্কিন ফেডারেল বিচারক জন ম্যাককনেল। তার মতে, এসব নীতির কারণে আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের কয়েক ডজন দেশের মানুষ চরম ‘আইনি অনিশ্চয়তার’ মধ্যে পড়ে গিয়েছিলেন। বিচারক জন ম্যাককনেল বলেন, সংশ্লিষ্ট অভিবাসীরা কংগ্রেস প্রণীত আইন এবং ইউএসসিআইএস-এর বিধিমালা অনুযায়ী সব আইনি প্রক্রিয়া অনুসরণ করেছিলেন।…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরিসংক্রান্ত সভা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুপুর ২টায় রাজধানীর মিন্টো রোডে ৪ নম্বর বাসভবনে সাংবাদিকদের সামনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

Read More

চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়া, যান্ত্রিক ত্রুটি এবং প্রায় ২০ কোটি টাকার বকেয়া গ্যাস বিলের জটিলতায় বন্ধ হয়ে গেছে ভোলার খেয়াঘাট এলাকায় অবস্থিত ৩৪ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি। এর প্রত্যক্ষ প্রভাবে জেলায় বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে। ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিদ্যুৎকেন্দ্রটি ২০০৯ সালের জুলাই মাসে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। শুরুতে এর উৎপাদন ক্ষমতা ছিল ৩৪ দশমিক ৫ মেগাওয়াট, যা পরবর্তীতে ৪০ মেগাওয়াটে উন্নীত করা হয়। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে কেন্দ্রটি ভোলা জেলার বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ…

Read More

গ্যাস লিকেজের পৃথক দুটি ঘটনায় রাজধানীতে ছয়জন দগ্ধ হয়েছেন। মিরপুর ও উত্তরখানে এ দুটি ঘটনায় দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। উত্তরখানের ঘটনায় দগ্ধরা একই পরিবারের সদস্য। তারা হলেন— আলী হোসেন, তার স্ত্রী হাসনাহেনা এবং তাদের মেয়ে আঁখি। আজ (শনিবার) সকাল সাড়ে ৭টার দিকে রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তারা দগ্ধ হন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান তাদের বিষয়ে জানান, আলী হোসেনের শরীরে ১০০ শতাংশ, হাসনাহেনা শরীরের ৬০ শতাংশ এবং আঁখির শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। আলী হোসেন-হাসনাহেনার অপর সন্তান রাতুল হাসান…

Read More

বিদ্যুৎ খাতে নতুন মূল্য সমন্বয়ের পরও মোট গ্রাহকের একটি বড় অংশ প্রায় ৬৫ শতাংশ যারা ‘লাইফ লাইন’ বা নিম্ন-ব্যবহারকারী শ্রেণিভুক্ত, তাদের ওপর কোনো বাড়তি চাপ পড়বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি আরও বলেন, শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী এই গ্রাহক শ্রেণির বিদ্যুতের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার (৬ জুন) তথ্য অধিদপ্তরে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে জরুরী প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিদ্যুৎ খাতের বর্তমান আর্থিক বাস্তবতা এবং ভর্তুকির চাপ বিবেচনায় কিছু পর্যায়ে মূল্য সমন্বয় করা হলেও সাধারণ মানুষের জীবনযাত্রায় অতিরিক্ত চাপ না পড়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে…

Read More