যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডে প্রাণ হারানো ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আনা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) রাতে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহটি ঢাকার উদ্দেশে পাঠানো হয়। পরে দুবাইয়ে ট্রানজিট শেষে একই এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে তা বাংলাদেশে পৌঁছায়। মরদেহ পাঠানোর সময় বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে যুক্তরাষ্ট্রের টাম্পায় স্থানীয় সময় বুধবার (৬ মে) বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ এর আগেই গত ৪ মে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় তিন শিশু, নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তারা কাপাসিয়ায় ভাড়া বাসায় থাকতেন। শনিবার (৯ মে) কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর কদমতলী এলাকায় একটি ফোমের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। বর্তমানে ৫ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া কারখানার ভেতরে কেউ আটকা পড়ে আছেন কিনা বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কারখানাটিতে…
ন্যায়বিচার নিশ্চিতে প্রয়োজন প্রভাবমুক্ত বিচার বিভাগ এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আমরা চাই বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন হোক। প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গেলে দেশে ন্যায়বিচার নিশ্চিত হবে। শুক্রবার (৮ মে) খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অতীতের রাজনৈতিক পরিস্থিতি থেকে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বহু মানুষকে জীবন দিতে হয়েছে, আহত হতে হয়েছে এবং কারাভোগ করতে হয়েছে। বর্তমান সরকার সেই অবস্থা থেকে উত্তরণ চায়। আইনমন্ত্রী বারের উন্নয়ন এবং বিচারক-আইনজীবীদের পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আইনজীবীদের পেশাগত…
বাংলা সাহিত্য ও সংস্কৃতির অনন্য প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুর–এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কবিগুরুর গান ছিল মানুষের প্রেরণার বিশেষ উৎস এবং তার সৃষ্টিকর্ম আজও মানবতা, শান্তি ও অসাম্প্রদায়িক চেতনার দিশারি হয়ে আছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলা সাহিত্যের মহোত্তম কণ্ঠস্বর রবীন্দ্রনাথ ঠাকুরের অমর স্মৃতির প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন এবং কবিগুরুর বিদেহী আত্মার শান্তি কামনা করছেন। তিনি উল্লেখ করেন, বিশ্বশান্তি ও মানবকল্যাণ ছিল রবীন্দ্রনাথের সৃজনশীলতার মূল অন্বেষা। কবিতা, গান, ছোটগল্প, উপন্যাস, নাটক, নৃত্যনাট্য ও চিত্রকলার মাধ্যমে তিনি মানুষ, প্রেম, প্রকৃতি ও মানবতার জয়গান গেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন,…
পুলিশে বিশৃঙ্খলা অনেকাংশে গুছিয়ে আনা হয়েছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ডা। তিনি বলেছেন, পুলিশ বিশৃঙ্খল অবস্থায় ছিল, যা অনেকাংশে গুছিয়ে আনা হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় খিলক্ষেতে পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ দাবি করেন তিনি। আইজিপি বলেন, আগে পুলিশের বিভিন্ন প্রয়োজনে বলা হতো আমলাতান্ত্রিক জটিলতা, ফাইল গেলে ঠিক সময়ে সিদ্ধান্ত আসে না। এখন সেই দিন নাই, এখন দিন বদলেছে। নতুন সরকার নতুন উদ্যমে কাজ করেছে। জনগণের আশানুরুপ আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য সরকার পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা করছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও ছিল সবার আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক…
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি। বিজেপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আজই রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের প্রস্তাব জানাবেন শুভেন্দু। নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনে আজ শুক্রবার কলকাতায় বৈঠকে বসেছেন বিজেপির শীর্ষ নেতারা। এতে উপস্থিত রয়েছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে সূত্র জানিয়েছে। বৈঠকটি এখনও চলছে। বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে নিয়ে বেশি আলোচনা হচ্ছিল গত কয়েক দিন ধরে। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ হওয়ার কথা শনিবার। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন এবং এনডিএ-শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার…
শিক্ষাখাতে সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, অবকাঠামো নয়, শিক্ষা ও জ্ঞানভিত্তিক বিনিময়ই দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও আস্থার সেতুবন্ধন তৈরি করতে পারে। শুক্রবার (৮ মে) রাজধানী ঢাকায় আয়োজিত ‘চীন-বাংলাদেশ শাসন অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বিশ্বব্যবস্থা ক্রমেই অনিশ্চয়তার মুখে পড়ছে। যুদ্ধ, অস্থিরতা ও পারস্পরিক অবিশ্বাসের এই সময়ে বাংলাদেশ ও চীনের মতো বন্ধুপ্রতীম দেশগুলোর মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূয়সী প্রশংসা করে শিক্ষামন্ত্রী…
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে দেশের স্বার্থের বিরোধী কোনো ধারা থাকলে তা সংশোধনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (৮ মে) দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বাইশটিলা ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধিকে অজুহাত হিসেবে দেখিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের নজরদারি অব্যাহত থাকবে। তিনি বলেন, পণ্যের পরিবহন ব্যয় কমাতে দেশের বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি করা জরুরি। অন্যথায় আমদানি-রপ্তানি ব্যয় হ্রাস করা সম্ভব হবে না। বাণিজ্যমন্ত্রী জানান, সরকারের মালিকানাধীন বন্ধ মিল-ফ্যাক্টরিগুলো পুনরায় চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা…
আসন্ন পবিত্র ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই ছুটির বিষয়টি সমন্বয় করতে গিয়ে আগের একটি নিয়মিত সাপ্তাহিক ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি ক্যালেন্ডার অনুযায়ী সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও আগামী ২৩ মে (শনিবার) দেশের সব সরকারি অফিস খোলা থাকবে। অর্থাৎ ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার নিয়মিত অফিস করতে হবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের। মূলত এই এক কার্যদিবসের বিনিময়েই ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের…
