অবশেষে বাগদান সেরেছেন বলিউড প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে অনশুলা কাপুর। দীর্ঘদিনের প্রেমিক ও চিত্রনাট্যকার রোহন ঠক্করের সঙ্গেই নতুন জীবন শুরু করতে চলেছেন তিনি। ভালোবাসায় মাখামাখি এই অনাড়ম্বর বাগদানের ছবি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অনশুলা। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে হাঁটু গেড়ে অনশুলাকে বিয়ের প্রস্তাব দেন রোহন। এরপর থেকেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তাদের বাগদানের ছবি। ইনস্টাগ্রামে অনশুলা জানান, রোহনের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। তিন বছর আগে এক মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিটে তাদের প্রথম কথা শুরু হয়, যা চলেছিল ভোর ৬টা পর্যন্ত। অনশুলা তখনই বুঝেছিলেন, এই সম্পর্কটা বিশেষ কিছু। সেই ঘটনার ঠিক তিন বছর…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
দেশের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াথ রশিদ মিথিলার দীর্ঘ ১১ বছরের দাম্পত্যের ইতি ঘটে ২০১৭ সালের অক্টোবরে। গানের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেই শুরু হয়েছিল তাদের সম্পর্কের যাত্রা; এরপর ২০০৬ সালের ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা; এ জুটির রয়েছে একমাত্র কন্যা সন্তান আইরা তেহরীম খান। সম্প্রতি এক পডকাস্টে বেশ খোলামেলা কথা বলতে দেখা গেল মিথিলাকে। সেখানে উঠে আসে তার বিচ্ছেদ পরবর্তী জীবনের নানা কথা। এদিকে অভিনয়ের পাশাপাশি নানা সামাজিক কাজ নিয়েও ব্যস্ততা তার। কিন্তু ব্যক্তিজীবনের কোনো প্রভাব কর্মক্ষেত্রে যেন ফেলতেই দেননি এই অভিনেত্রী। তবে তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর কঠিন সময়ের মাঝেই কেটেছে মিথিলার। সেই পডকাস্টে মিথিলা বলেন, ‘যেকোনো…
টানা ১২ দিনের তীব্র সংঘাত শেষে এই মূহুর্তে যুদ্ধবিরতি চলছে ইরান-ইসরায়েলের মধ্যে। এই সংঘাতের শেষ দিকে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়ে বসেছিল যুক্তরাষ্ট্রও। অবশ্য, আবার যুক্তরাষ্ট্রের মধ্যস্ততাতেই কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। তবে, ইরানকে নিজেদের পরমাণু কর্মসূচি বন্ধ করতে এখনও চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে ইরানের ওপর আবারও এক আঘাত হেনেছে দেশটির সরকার; তবে এবারের আঘাতটা বাণিজ্যের ওপর। ইরানের তেল নির্ভর বাণিজ্যকে ধাক্কা দিতে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বৃহস্পতিবার (৩ জুলাই) মার্কিন অর্থমন্ত্রণালয়ের নতুন নিষেধাজ্ঞাটি জারি হয়েছে বিশ্ববাজারে ইরানের তেল বিক্রির সঙ্গে জড়িত গোষ্ঠীর ওপর। খবর রয়টার্সের। এ নিষেধাজ্ঞা জারির…
এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ নয়, এই বাংলাদেশ ছাত্র-জনতার বাংলাদেশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে জুলাই পদযাত্রার শুরুতে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেছেন, ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। অবৈধভাবে একের পর এক পুশইন করা হচ্ছে। এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র-জনতার বাংলাদেশ। যেকোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব। জুলাই-আগস্টে ঠাকুরগাঁওয়ে প্রতিরোধ গড়ে উঠেছিল জানিয়ে তিনি আরও বলেন, নতুন দেশ গঠনে সারা দেশে কর্মসূচি চলছে। জুলাই ঘোষণাপত্র, সংস্কার, বিচার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নির্বাচন চেয়েছি। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক…
মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৪ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, পাটগ্রামের সাম্প্রতিক সহিংস ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটেছে। এই ধরনের পরিস্থিতি সারাদেশেই বিরাজ করছে। এমন অবস্থায় কোনো নির্বাচন অংশগ্রহণমূলক বা নিরপেক্ষ হবে না। তিনি আরও বলেন, আমরা চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। এজন্য আমরা রাজনৈতিক সংস্কারের প্রস্তাব দিয়েছি। নির্বাচন আয়োজনের আগে এসব সংস্কার বাস্তবায়ন করতে হবে, যাতে করে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং জনগণ আস্থার সঙ্গে ভোট দিতে পারে। ডা. শফিকুর রহমান বলেন, মৌলিক সংস্কার…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি চাই গাজার মানুষ নিরাপদ থাকুক, এই বিষয়টাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। গাজার বাসিন্দারা নরকের ভেতর দিয়ে গেছেন বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু। ট্রাম্প কি এখনও চান যে, যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিক— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এ বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রথম গাজা নিয়ন্ত্রণে নেয়ার প্রস্তাব দেন, যা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। চলতি সপ্তাহের শুরুতেও ট্রাম্প বলেন, তিনি আশা করছেন ‘আগামী সপ্তাহের মধ্যে’ গাজায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো যাবে এবং তিনি ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে গাজা ও…
অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নিজের অভিনয় দক্ষতা দিয়ে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন। যেখানে নিজের ভালো লাগার বিষয় গুলো ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে থাকেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি শেয়ার করার পরে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তাসনিয়া ফারিণ। শেয়ার করা ছবিতে দেখা যায়, প্রকৃতির মাঝে ধরা দিয়েছেন ফারিণ। চোখের চাহনি, মিষ্টি হাসি ও খোলা চুলে ভক্তদের মাঝে নজর কেড়েছেন ফারিণ। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘এই শহরটা থেকে একটু দূরে কোথাও চলে যাই কিছুক্ষণ।’ এদিকে কমেন্ট বক্সে অভিনেত্রীর রূপের প্রশংসা করে একজন লিখেছেন, ‘ওয়াও কি সুন্দর প্রকৃতি আর তার সাথে আমাদের সুন্দরী ফারিণ…
আগামী ২০২৬ সালের ঈদুল ফিতরের একটি সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সেই সিনেমাটি নির্মাণ করবেন আবু হায়াত মাহমুদ। যদিও সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। জানা গেছে, গত বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে শাকিব খানের সঙ্গে এই সিনেমার চুক্তি স্বাক্ষর হয়। পরে এক ফেসবুক পোস্টে ছবির নির্মাতা আবু হায়াত মাহমুদ খবরটি জানিয়ে দেন। সিনেমাটি প্রযোজনা করছে ‘ক্রিয়েটিভ ল্যান্ড’। প্রযোজক হিসেবে থাকছেন শিরিন সুলতানা, যিনি এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখালেন। এছাড়াও গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন; এতে সঙ্গে ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। তবে সিনেমাটি প্রসঙ্গে তেমন বিস্তারিত কিছু জানাননি নির্মাতা আবু…
২৪ এ ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এবার গান বানাতে চলেছেন দেশের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সংগীতশিল্পী ও সোশ্যাল ইনফ্লুয়েনসার তাশরীফ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি তিনি জানিয়েছেন। পোস্ট দিয়ে তাশরীফ খান লিখেছেন, ‘জুলাই নিয়ে গান বানাচ্ছি যে গানের লিরিক্স লিখবেন আপনারা।’ ‘জুলাই এর স্লোগান কিংবা আপনার মনোভাব, মতামত সেটা এক শব্দে হোক কিংবা এক লাইন বা কয়েক লাইনে যাই হোক কমেন্ট বক্সে লিখে যান।’ তাসরিফের কথায়, ‘আমি আপনাদের লেখা থেকে শব্দ কিংবা লাইন সিলেক্ট করবো এবং যার লেখা থেকে যে জায়গা নিয়েছি তা গানের ভিডিও তে দেখিয়ে দেবো। গানের নাম হবে জুলাই, লিরিক্স এ থাকবে…
নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। মিলগেট-পাইকারি এবং খুচরা সব স্তরেই চড়া দামে চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, বাম্পার ফলনের পরও কারণ ছাড়াই দাম বাড়ছে। শুক্রবার (৪ জুলাই) সরেজমিন দেখা গেছে, রাজধানীতে প্রতিবস্তা মিনিকেটের দাম সাড়ে তিনশ থেকে ৪শ’ টাকা বেড়েছে। বিআর ২৮ ও পাইজাম বেড়েছে ২শ’ টাকা পর্যন্ত। ঈদুল আজহার পর রাজধানীর বাজারে মিনিকেটসহ বিভিন্ন সরু, মাঝারি ও মোটা চালের দাম কেজি প্রতি ৫ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে। প্রতিবস্তা মিনিকেটের জন্য ৪শ’ টাকা বাড়তি গুণতে হচ্ছে। বিআর ২৮ ও পাইজামের জন্যও প্রতিবস্তায় বাড়তি দিতে হবে ২শ’ টাকা পর্যন্ত। মানভেদে এক কেজি মিনিকেটের জন্য গুণতে হবে ৮০-৮৫ টাকা। যেকোন…
