ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটেরর ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ২৫০০ ফিট ওপরে ওঠানোর পর ফ্লাইটটি আবারও বিমানবন্দরে আসার সিদ্ধান্ত নেয়। শুক্রবার (২৭ জুন) সকালে বিমানের বিজি ৫৮৪ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরে এক বিবৃতিতে জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আন্তর্জাতিক ফ্লাইট বিজি ৫৮৪ (বোয়িং ৭৩৭-৮০০) ঢাকা থেকে সিঙ্গাপুরগামী যাত্রা শুরু করে। বিমানটি বাংলাদেশ সময় ৮টা ৩৮ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যায়। ওড়ার পরপরই, প্রায় আড়াই হাজার ফুট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিনসংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায়…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
তারকা দম্পতি নীল ভাট ও ঐশ্বরিয়া শর্মাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিল বিচ্ছেদের গুঞ্জন। এই গুজবে এবার মুখ খুলেছেন ঐশ্বরিয়া শর্মা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। ঐশ্বরিয়া তার ইনস্টা স্টোরিতে স্পষ্ট জানিয়েছেন, তার নীরবতার মানে দুর্বলতা নয় এবং তার ব্যক্তিগত জীবন কারো প্রচারের সামগ্রী নয়। বৃহস্পতিবার তিনি একটি সংবাদ প্রতিবেদন শেয়ার করে লিখেছেন, ‘আমি দীর্ঘ দিন ধরে চুপ করে আছি, এর মানে এই নয় যে আমি দুর্বল, আমি শুধু শান্তি বজায় রাখছি।’ ‘কিন্তু আপনারা কেউ কেউ এমন কিছু লিখছেন যা আমি কখনোই বলিনি, এমন ন্যারেটিভ তৈরি করছেন যা আমি কখনোই সমর্থন করি না। কোনো রকম তথ্য বা আমার…
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন– ইরান সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের কোনো অংশ সরিয়ে নিয়েছে, এমন কোনো গোয়েন্দা তথ্যের কথা তার জানা নেই। বৃহস্পতিবার (২৬ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত শনিবার (২১ জুন) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বোমারু বিমানগুলো ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার ওপর হামলা চালায়। যেখানে এক ডজনের বেশি ‘বাংকার-বাস্টার’ বোমা ব্যবহার করা হয়, যার ওজন ৩০ হাজার পাউন্ড। এই হামলার ফলাফল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে বোঝা যায়– এটি ইরানের পারমাণবিক কর্মসূচিকে কতোটা পিছিয়ে দিতে পেরেছে। গত রোববার (২২ জুন) রয়টার্সকে এক ইরানি সূত্র জানিয়েছিল, মার্কিন বিমান হামলার আগেই ৬০ শতাংশ…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীকে বদলাতে সকল জাতিকে ভূমিকা রাখতে হবে। অংশগ্রহণ করতে হবে সকলকে। ধ্বংসের আগে সঠিক পথ ধরতে হবে আমাদের। আজ শুক্রবার (২৭ জুন) সকালে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী ১৫তম সোশ্যাল বিজনেস ডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ব্যবসা দিবস একটি পারিবারিক পুনর্মিলন। বিগত সরকারের আপত্তি ছিল এই দিবস পালনে। ৫ আগস্টের পর প্রথম এ দিবস পালন করতে পারলো বাংলাদেশ। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসা একমাত্র উপায়। এ বছরের প্রতিপাদ্য—‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা।’ বিশ্বব্যাপী স্বাস্থ্যসহ নানা…
দেশের সাতটি অঞ্চলে দুপুর ১টার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (২৭ জুন) আবহাওয়াবিদ শাহিনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে আজ বলা হয়েছে সন্ধ্যা ৬টা থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছুজায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি…
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ শুক্রবার (২৭ জুন)। সনাতনী রীতি অনুযায়ী, প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। সনাতনদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ দেব জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব ব্রহ্মা-। আর নাথ হচ্ছেন ঈশ্বর। এর আলোকে জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। জগন্নাথের অনুগ্রহ পেলে মানুষের কল্যাণ ও মুক্তিলাভ হয়। চিরাচরিত এই বিশ্বাস থেকে রথের ওপর জগন্নাথ দেব প্রতিমা রেখে তাকে সাজিয়ে রথ টেনে নিয়ে যাত্রা করেন সনাতন ধর্ম অনুসারীরা। বাংলা বর্ষের আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎসব শুরু হয়। রথযাত্রার সবচেয়ে আকর্ষণ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে আজ।…
অনুষ্ঠিত হচ্ছে ‘১৫তম সোশ্যাল বিজনেস ডে ২০২৫’। যার আয়োজন করেছে ইউনুস সেন্টার ও গ্রামীণ গ্রুপ। দুই দিনব্যাপী আয়োজনের প্রথম দিনে এর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (২৭ জুন) সাভারের জিরাবতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে হচ্ছে এই আয়োজন। এ বছরের প্রতিপাদ্য: সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা। বিশ্বব্যাপী স্বাস্থ্যসহ নানা খাতে বৈষম্য ও সীমাবদ্ধতা দূর করে একটি টেকসই, ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধের ব্যবস্থা গড়ে তুলতে এই আয়োজন। এখানে পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন ও আটটি ব্রেকআউট সেশন থাকবে। দুই দিনব্যাপী ‘সোশ্যাল বিজনেস ডে’র এই আয়োজনে প্রায় ২৫টি দেশের ১৮০ জনের বেশি বিদেশিসহ সহস্রাধিক অতিথি অংশ…
উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইরানে বসবাসরত প্রত্যাবাসনে ইচ্ছুক বাংলাদেশিদের প্রথম দলটি (২৮ জন) সড়কপথে ইরান থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা করে দেশটির সীমান্তে পৌঁছেছে। পাকিস্তান সরকারের সহযোগিতায় তারা সীমান্ত থেকে শিগগিরই করাচি পৌঁছাবেন। সেখান থেকে বিমানে করে বাংলাদেশ ফিরে আসবেন। বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, ইরানের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রত্যাবাসনে ইচ্ছুক অন্য বাংলাদেশিদের ফেরত আসার বিষয়ে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। দূতাবাস ইরানে অবস্থিত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। উল্লেখ্য, এই যুদ্ধ পরিস্থিতির শুরুতেই দূতাবাসের সঙ্গে বাংলাদেশের নাগরিকদের যোগাযোগের সুবিধার্থে দূতাবাস দুটি হটলাইন নম্বর…
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানি জনগণ তাদের ঐক্য প্রদর্শন করেছে। এই বার্তা দিয়েছে যে, আমাদের জনগণের কণ্ঠস্বর এক। তিনি বলেন, ট্রাম্প ইরানকে ‘আত্মসমর্পণের’ আহ্বান জানিয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখের তুলনায় তা খুব বড় মন্তব্য ছিল। ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর এই প্রথম ভিডিওবার্তা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার (২৬ জুন) তার পূর্ণাঙ্গ বার্তা সম্প্রচারিত হওয়ার আগেই তা সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। বক্তব্যে দেশটির সর্বোচ্চ নেতা বলেন, ইরানের মতো একটি মহান দেশ ও জাতির জন্য আত্মসমর্পণের কথা বলাই অপমানজনক। খামেনি যোগ করেন– ইরান কখনও আত্মসমর্পণ করবে না। ট্রাম্প বলেছেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। ইরান আত্মসমর্পণ…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ। এ নিয়ে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৬ হাজার ২৫০ ছাড়িয়ে গেছে। শুক্রবার (২৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার হাসপাতাল সূত্র। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, গত চার সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত…
