Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ৩৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৬০ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৮৬৭ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৭২৯ জন। মারা গেছেন ৪২ জনের। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক…

Read More

চলতি বছরের জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রোববার (২৯ জুন) বিকেলে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত প্রাইসিং ফর্মুলা বা গাইডলাইনের আলোকে ২০২৫ সালের জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ, আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়ছে না, জুন মাসেরটাই থাকছে। সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই মাসে ডিজেল প্রতি লিটার ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১২২ টাকা এবং পেট্রোল ১১৮ টাকায় বিক্রি হবে, যা কার্যকর হবে ১ জুলাই থেকে। এর আগে, মে মাসে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০৪ টাকা, পেট্রোলের দাম ১২১ টাকা…

Read More

ঢাকায় ৩ বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি কার্যালয় চালু হবে। রোববার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদন হয়। এমনটি জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। জাতিসংঘের মানবাধিকার কার্যক্রম পরিচালিত হয় এর প্রধান সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা থেকে। তবে সরেজমিন মানবাধিকার পর্যবেক্ষণ, সুরক্ষা ও কারিগরি সহায়তার লক্ষ্যে সংস্থাটির মানবাধিকার হাইকমিশনার বিশ্বের ১৮টি দেশে নিজস্ব কার্যালয় পরিচালনা করে। সমঝোতা স্মারক অনুমোদনের ফলে এখন বাংলাদেশেও তাদের একটি আঞ্চলিক কার্যালয় চালু হবে। এর আগে গত বছরের অক্টোবরে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্কের ঢাকা সফরের সময় জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি কার্যালয় চালুর কথা বলা হয়েছিল। এ বিষয়ে সে সময় সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন…

Read More

এবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআরের) আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনতিবিলম্বে এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা কাজে না ফিরলে সরকার আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়। রোববার (২৯ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বাজেট ব্যবস্থাপনায় উন্নয়নমুখী কার্যক্রম পরিচালনার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো দুর্বল রাজস্ব সংগ্রহ ব্যবস্থা। রাষ্ট্রের প্রয়োজনের তুলনায় আমাদের রাজস্ব সংগ্রহ অনেক কম। এর মূল কারণ হলো আমাদের রাজস্ব আহরণ ব্যবস্থাপনার নানা দুর্বলতা, অনিয়ম ও দুর্নীতি। এই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার সকল অংশীজনের পরামর্শ অনুযায়ী এনবিআর পুনর্গঠনের…

Read More

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত হবে। রোববার (২৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে একথা জানান তিনি। আর ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবসের যে ঘোষণা দেয়া হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। পোস্টে উল্লেখ করেন, ১৬ জুলাই, ‘জুলাই শহীদ’ দিবস, ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’ দিবস পালিত হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৮ আগস্ট কোনও দিবস পালিত হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। এর আগে, গত বুধবার ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে…

Read More

রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরে বাংলা থানার মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৯ জুন) এ মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এদিন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইসতিয়াক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর…

Read More

৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস থেকে সরে এলো অন্তর্বর্তী সরকার । ১৬ জুলাই শহিদ দিবস এবং ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার (২৯ জুন) প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম দুপুর ২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত বুধবার (২৫ জুন) ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ’ দিবস ঘোষণা করে পরিপত্র জারি করেছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বলা হয়, সরকার প্রতিবছরের ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ’ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। দিনটিকে ‘নতুন বাংলাদেশ’ দিবস হিসেবে পালনের জন্য গত…

Read More

গাজায় ইসরায়েলি অবরোধ ও হামলার মধ্যে অন্তত ৬৬ শিশু অপুষ্টিতে মারা গেছে। গাজার সরকারি মিডিয়া দপ্তর বলছে, দুধ, পুষ্টিকর খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা আটকে রাখার কারণেই এই বিপর্যয় তৈরি হয়েছে। শনিবার (২৮ জুন) এক বিবৃতিতে দপ্তরটি বলেছে, ‘ইসরায়েলের এই অবরোধ পরিকল্পিত যুদ্ধাপরাধ। শিশুদের ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।’ তারা এ পরিস্থিতির জন্য শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিকেও দায়ী করেছে। গাজা কর্তৃপক্ষ অবিলম্বে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের প্রতি। এদিকে, জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজায় অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা ভয়াবহ হারে বাড়ছে। চলতি বছরের মে মাসেই ৬ মাস থেকে ৫ বছর বয়সী অন্তত…

Read More

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা প্রথমদিন থেকেই চুটিয়ে ব্যবসা করেছে। সিংগেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকরা তাণ্ডব দেখতে পড়েছিল হুমড়ি খেয়ে। এবারের ঈদে সর্বোচ্চ আলোচনায় ছিল সিনেমাটি। বলা বাহুল্য, সিনেমাটির সাফল্যের পেছনে রয়েছে শাকিব খানের বিশেষ অবদান। জানা গেল, অসুস্থ শরীর নিয়েও নাকি তাণ্ডব সিনেমার কাজ করেছেন শাকিব খান- এমনটিই জানালেন সিনেমার পরিচালক রায়হান রাফী। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুটিং সেটের পেছনের গল্প শোনাতে গিয়ে জানান এসব কথা। দর্শকেরা বলছেন, ‘তাণ্ডব’ শাকিব খানের অন্যতম সেরা সিনেমা। সে প্রসঙ্গ টেনে রায়হান রাফী বলেন, ‘শাকিব খানের অন্যতম সিনেমা কেন এটা, কারণ শাকিব এই সিনেমায় অনেকগুলো ক্যারেক্টার প্লে করেছেন।…

Read More

আবু সাঈদের মৃত্যুবার্ষিকীতে জুলাই সনদ স্বাক্ষরের আশা ছিল। এখন বিষয়টি রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে। তবে কোনও কারণে তা না হলেও আগামী মাসের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। রোববার (২৯ জুন) দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক শুরুর আগে এ কথা বলেন তিনি। আলী রীয়াজ বলেন, পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে ঐকমত্য কমিশন আগের জায়গা থেকে সরে এসেছে। রাজনৈতিক দলগুলোর অনেক প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে৷ এখন দলগুলোকেও কিছুটা ছাড় দিয়ে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ নয়। আমরা একটি দায়িত্ব পালন করতে এসেছি। রাজনৈতিক দলগুলোই আগামীতে শাসন ব্যবস্থার পরিবর্তন…

Read More