জাতীয় পরিচয়পত্র তৈরি ও সংশোধনে ঘুষ লেনদেনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে দেশের ১৩ জেলা নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৩ জুন) দুদকের জেলা কার্যালয় থেকে একযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে অনেক নির্বাচন অফিসে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম হাতেনাতে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, আজ সারা দেশের ১৩ নির্বাচন অফিসে একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত বলা হবে। যেসব অফিসে দুদকের অভিযান– দুদকের বিভিন্ন জেলা কার্যালয় থেকে অভিযান পরিচালিত হচ্ছে। যার মধ্যে রয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, রংপুর,…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
দেখতে দেখতে পার হয়ে গেলো এক বছর। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বছর এই দিনেই গাঁটছড়া বেঁধেছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিন্হা ও জাহির ইকবাল। দেখতে দেখতে দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ করলেন তারা। বিবাহবার্ষিকীতে শ্বশুরবাড়ি থেকে কী কী পেয়েছেন, তা এবার নিজেই তুলে ধরলেন সোনাক্ষী। বিয়ের পর থেকেই এই তারকা দম্পতি তাদের সুখী মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত তুলে ধরছেন। একটি বছর পার করলেও তাদের জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি, এমনটাই ইঙ্গিত দিলেন সোনাক্ষী। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহিরের সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী, আমার আট বছরের প্রেমিক এবং এক বছরের স্বামী। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ, দু’টি…
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২৩ জুন) বেলা ১১টায় গাজীপুরের কালিয়াকৈর মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, গতকাল (রোববার) সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি। উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আটক হয়েছেন। এছাড়া কৃষি জমি দখল নিয়ে তিনি বলেন,…
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ অব্যাহত থাকবে। মার্কিন হামলার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে একথা বলেন। পোস্টে খামেনি বলেন, ‘জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে; এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তি পাচ্ছে; তারা এখনও শাস্তি পাচ্ছে।’ গত ১৩ জুন ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলার পাল্টা জবাব দিতে শুরু করে ইরান। এরপর থেকেই দেশের ভেতরে নিরাপত্তা জোরদার করে তেহরান। ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়, হামলার আশঙ্কায় ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনিকে বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি তার…
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে তাদের পক্ষে সরাসরি যুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের ওপর চরম ক্ষুব্ধ ইরান। গত শনিবার (২১ জুন) রাতে দেশটির তিনটি পারমাণবিক স্থাপনায় ভয়াবহ ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এমনকি ঘটনার পরপরই এ হামলাকে ‘অসাধারণ সামরিক সাফল্য’ আখ্যা দিয়ে ভাষণও দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই হামলার জবাব দিতে এই মুহূর্তে রীতিমত ফুঁসছে ইরান। এক্ষেত্রে তাদের প্রধান লক্ষ্যবস্তু হতে পারে মধ্যপ্রাচ্যে বিদ্যমান মার্কিন সামরিক ঘাঁটিগুলো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়াতিও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন এ ব্যাপারে। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে তিনি বলেন, মার্কিন হামলার পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং তার ঘাঁটির উপস্থিতির আর কোনো স্থান…
যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার পাল্টা জবাবে আলোচিত সেই আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। হামলায় তেল আবিবসহ ১০ অঞ্চল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের বিপ্লবী গার্ডের বরাত দিয়ে রোববার (২২ জুন) বিবিসি জানায়, ইসরায়েলের ওপর সাম্প্রতিক হামলায় প্রথমবারের মতো ‘খায়বার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। খায়বার ক্ষেপণাস্ত্রটি ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সবশেষ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটি। আনুষ্ঠানিকভাবে খোররামশহর-৪ নামে পরিচিত। এটি দেশীয়ভাবে উৎপন্ন খোররামশাহর ক্ষেপণাস্ত্র সিরিজের ফোর্থ জেনারেশন। ২ হাজার কিলোমিটার পাল্লার খায়বার ক্ষেপণাস্ত্র দেড় হাজার কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম, যা ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে ভারী ওয়ারহেডগুলির মধ্যে একটি এটি। তরল জ্বালানিচালিত এই ক্ষেপণাস্ত্রটিকে উড়ন্ত অবস্থায়েই নিয়ন্ত্রণ…
বিরল রোগে আক্রান্ত বলিউডের ভাইজান সালমান খান। জানা গেছে, নার্ভ ও মস্তিষ্কের একাধিক রোগে আক্রান্ত হয়েছেন নায়ক; যা তাকে ঠেলে দিতে পারে মৃত্যু পর্যন্ত! সদ্য এক সাক্ষাৎকারে এমন দুঃসংবাদ দিলেন নায়ক নিজেই। সম্প্রতি কপিল শর্মা শো-এ বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সালমান খান। সেখানে নিজের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বলিউডের ষাট বছরের নায়ক। এক পর্যায়ে প্রশ্ন ছোড়া হয় তার বিয়ে নিয়ে। জবাবে সালমান বলেন, বিয়ে এবং বিবাহবিচ্ছেদ দুইয়ের জন্যই একটা বড় মানসিক প্রস্তুতি প্রয়োজন হয়। দুটোই জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আর তাই দুইয়ের পরই নতুন জীবন শুরু করা খুব সহজ নয়। এই আলোচনার মাঝেই সালমান জানান তার বিরল…
মারা গেছেন মার্কিন তারকা অভিনেতা জ্যাক বেটস। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে মারা যান এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। এই দুঃসংবাদে রীতিমতো শোক নেমে এসেছে পশ্চিমের বিনোদন জগতে। চলতি শতাব্দীর শুরুর দিকে শিশু-কিশোরদের কাছে জনপ্রিয় মুখ ছিলেন এই অভিনেতা। কারণ, ২০০২ সালে সাম রাইমি পরিচালিত ছবি ‘স্পাইডার ম্যান’ সিনেমায় ‘পিটার পার্কার’ বা ‘স্পাইডার ম্যান’-এর পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছিল আরও একটি চরিত্র ‘হেনরি বলকান’- সেই চরিত্রে অভিনয় করেছিলেন জ্যাক বেটস। স্যাম রাইমির ‘স্পাইডার ম্যান’ চলচ্চিত্রে প্রয়াত অভিনেতা জ্যাক বেটস জ্যাকের মৃত্যুতে আফসোসও করছেন অনেকে। কারণ আর মাত্র চারটি বছর অতিক্রম করতে পারলেই তিনি ছুঁয়ে ফেলতেন শতবর্ষ। তার মৃত্যুর…
বছর কয়েক আগে ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। এরপর গেল ঈদে মুক্তি পাওয়া তার সিনেমা ‘নীলচক্র’ প্রশংসিত হয় দর্শকমহলে; আর সেই সঙ্গে অনুরাগীদেরও প্রিয়মুখে পরিণত হন এই নায়িকা। এদিকে ক্যারিয়ারের শুরুতে মন্দিরা জানিয়েছিলেন, তার প্রিয় অভিনেতা আরিফিন শুভ। ভাগ্যক্রমে ‘নীলচক্র’ সিনেমাতেই প্রিয় তারকার সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা; সিনেমাটির গল্প ও নির্মাণশৈলীর পাশাপাশি দর্শকের মনে ধরেছে মন্দিরা-শুভর রসায়ন। শুধু তাই নয়, সিনেমাটির প্রচারণার সময়ও এই জুটির খুনসুটি নজর কাড়ে দর্শকের। সে থেকেই নানা জল্পনা! পর্দার এই জুটি বাস্তবেও এক হলে বরং মন্দ নয়! বলে রাখা, বিচ্ছেদের পর সিংগেল লাইফ কাটাচ্ছেন আরিফিন শুভ। ফলে ‘নীলচক্র’ দেখে অনেক…
সময়টা ভালোই যাচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। সাম্প্রতিক সময়ে নানা ব্যস্ততা শেষে রয়েছেন ছুটির আমেজে। বেশ কয়েকদিন হলো ফ্র্যান্সের প্যারিসে অবস্থান করছেন অভিনেত্রী। তার সাম্প্রতিক পোস্টগুলোই বলে দেয়- এই ছুটি কতটা উপভোগ করছেন মেহজাবীন। পরিচালক আদনান আল রাজিবকে নিয়ে এখন সুখের সংসার মেহজাবীনের। গেল কান চলচ্চিত্র উৎসবে দেশের প্রতিনিধিত্বও করেছেন আদনান; সেখানে ছিলেন মেহজাবীনও। এবার খানিকটা ফ্রি হয়ে আদনানকে নিয়ে প্যারিসের রাস্তায় ঘুরঘুর করে কাটাচ্ছেন মেহজাবীন। কোথাও ঘুরতে বের হলেই একসঙ্গে ফ্রেমবন্দী হন তারা, উপভোগ করেন নিজেদের সেরা মুহূর্তগুলো। তবে এবার প্যারিসের রাস্তায় ফ্রেমবন্দী হলেন শুধু অভিনেত্রী নিজেই। পরনে আকাশি রঙের পোশাকে পোজ দিয়েছেন সেখানকার ঐতিহ্যবাহী ‘ক্যাফে ব্রাসেরি’র সামনে থেকে। সেখানে…
