ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ উভয় আসনেই জয়লাভ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনই ধরে রাখতে পারবেন তিনি। সেই ক্ষেত্রে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরই মধ্যে ইসিতে এ-সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আইন অনুযায়ী, কোনো ব্যক্তি দুটি আসনে নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন রেখে বাকি আসন/আসনগুলো লিখিতভাবে ছেড়ে দিতে হয়। আরপিও অনুযায়ী, ধারা ১৯(১)(খ) কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারবেন। ধারা…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টির বাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে মুম্বাই পুলিশ। রোহিতের বাসভবনের সামনে গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে মুম্বাই অপরাধদমন শাখা (ক্রাইম ব্রাঞ্চ)। রাজস্থান থেকে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারের পর এই ছয় অভিযুক্তকে রাজস্থান থেকে মুম্বইয়ে নিয়ে আসা হচ্ছে। সেখানে তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হবে। এর আগে এই একই ঘটনায় আরও ৫ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ফলে সব মিলিয়ে রোহিত শেট্টির বাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি আমন…
পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করবে রাষ্ট্রীয় সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ কার্যক্রমের আওতায় সারাদেশে বাজারমূল্যের চেয়ে কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর পাওয়া যাবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমেও পণ্য বিক্রি চলবে। টিসিবি জানায়, মঙ্গলবার থেকেই বিক্রি কার্যক্রম শুরু হবে এবং এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত ডিলারদের পণ্য সংগ্রহের জন্য আগাম অর্থ জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। এরই মধ্যে স্মার্ট কার্ডধারী পরিবারের জন্য প্রতি মাসে নিয়মিতভাবে পণ্য বিক্রয় কার্যক্রম চালু রয়েছে। কার্ডধারী পরিবারের পাশাপাশি ট্রাকসেলের মাধ্যমেও সারাদেশে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ সাধারণ…
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার (সোমবার) দুপুরে চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতাল ত্যাগ করেন। রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত কারণে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল কর্তৃপক্ষ আজ তাকে ছাড়পত্র দিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। শরীরে জ্বর নেই, শ্বাসকষ্টও অনেকটাই কমে গেছে। উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে গত সপ্তাহে রিজভীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। এর…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি এই বিদায়ী ভাষণ দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ভাষণ শেষে ড. মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে অংশ নেন। আগামীকাল মঙ্গলবার ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদের অবসান হতে যাচ্ছে। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে এই সরকারের মেয়াদ শেষ হবে।
৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের জামিন নিয়ে তৈরি হয়েছে নতুন আইনি জটিলতা। সোমবার দিল্লি হাইকোর্ট অভিনেতাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার ক্ষেত্রে একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, সোমবার দুপুর ৩টার মধ্যে ১.৫ কোটি টাকা জমা দিতে পারলেই কেবল জামিন পাবেন তিনি।আদালত জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে ওই অর্থ জমা দিতে ব্যর্থ হলে জামিন পাবেন না অভিনেতা। বর্তমানে চেক বাউন্স সংক্রান্ত এই মামলায় আত্মসমর্পণের পর দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন রাজপাল। এদিকে গত ২৪ ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ চর্চায় রয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, রাজপাল যাদব জামিন পেয়েছেন এবং…
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠক করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন। গতকাল মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, “জাতিরাষ্ট্রগুলোর পরস্পরের সঙ্গে মিথস্ক্রিয়া করা প্রয়োজন— আমি এমন একজন প্রেসিডেন্টের নেতৃত্বাধীন প্রশাসনে কাজ করছি, যিনি মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে, তাদের সঙ্গে কথা বলতে আগ্রহী। এক্ষেত্রে তার কোনো বাধা নেই।” “আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আগামীকাল যদি আয়াতুল্লাহ বলেন যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চান, তাহলে প্রেসিডেন্ট তার সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আয়াতুল্লাহর সঙ্গে সব বিষয়ে একমত— এমনটা মনে করার…
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ওয়েব ভার্সনে একটি বৈপ্লবিক ফিচার চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা আর আলাদা ডেস্কটপ অ্যাপ ডাউনলোড না করেও কম্পিউটার বা ল্যাপটপের ব্রাউজার থেকে সরাসরি অডিও ও ভিডিও কল করতে পারবে। ওয়েব ব্যবহারকারীদের জন্য এই ‘নেটিভ কলিং’ ফিচারটি বর্তমানে বিটা সংস্করণে উন্মুক্ত করা হয়েছে। আগে ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে কল করা সম্ভব ছিল না; কল করতে হলে আলাদা ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে হতো। নতুন আপডেটে ওয়ান-টু-ওয়ান চ্যাটে কল করার জন্য সরাসরি একটি বাটন দেখা যাবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ফিচারটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড, অর্থাৎ তৃতীয় কোনো পক্ষ বা মেটা নিজেই কল শুনতে পারবে না। এছাড়া ভিডিও কলের সময়…
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের চোখের ছানি দূর করে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে দেশগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, সস্তা ও সহজলভ্য হওয়া সত্ত্বেও অর্ধেকের বেশি আক্রান্ত মানুষ অস্ত্রোপচারের সুযোগ পাচ্ছেন না। সম্প্রতি ‘দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ’-এ প্রকাশিত এক গবেষণা থেকে এই চিত্র উঠে এসেছে। বর্তমানে বিশ্বে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষ ছানিজনিত সমস্যায় ভুগছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ বছরে ছানি অপারেশনের হার ১৫ শতাংশ বাড়লেও বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাহিদাও বেড়েছে। বর্তমান গতিতে চললে ২০৩০ সালের মধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। প্রতিবেদনে দেখানো হয়েছে সবচেয়ে খারাপ অবস্থা আফ্রিকান অঞ্চলে। সেখানে ৪ জনের…
বলিউডের ‘আইটেম কুইন’ তামান্না ভাটিয়া। সম্প্রতি ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর ‘গফুর’ গানে তার পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। এর আগে ‘আজ কি রাত’ কিংবা ‘কাবালা’র মতো গানে তামান্নার নাচ দেখে দর্শক তাকে আইটেম গানের অঘোষিত রানি হিসেবে মেনে নিয়েছেন। তবে শুধু নাচেই নয়, দক্ষিণী ছবি থেকে শুরু করে বলিউডের ‘লাস্ট স্টোরিজ ২’-এও তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। বিশেষ করে ‘লাস্ট স্টোরিজ ২’-এ তামান্নার সাহসী অভিনয় নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল। তবে এক সাক্ষাৎকারে অভিনেত্রী তার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তামান্না দাবি করেন, দীর্ঘ ক্যারিয়ারে তিনি আসলে তেমন কোনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি। অভিনেত্রী বলেন, ‘পুরো ক্যারিয়ারে আমি…
