জাতিসংঘে ভাষণ দিতে গিয়েও বিশ্ববাসীর সামনে ‘সবার আগে বাংলাদেশ’ ভিশন তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪ টার দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেন তিনি। সেখানে দেশ পরিচালনায় নিজের এবং সরকারের ভিশন তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের অবসান ঘটিয়ে ২০২৪ সালে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদী শাসনামলে স্বাভাবিক নিয়মে পরিণত হওয়া গুম-খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট আর টাকা পাচারের অভিশাপ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করছে। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রস্টোরেশন, রিকনস্ট্রাকশন; অর্থাৎ ‘থ্রি আর’ কৌশল অনুসরণ করছে। তারেক…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৮২ জন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৭১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯৪ জন, খুলনা বিভাগে ২৮৬ জন, ময়মনসিংহ বিভাগে ১০৮ জন, রাজশাহী বিভাগে ১৩০ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে…
নিরাপত্তা ইস্যুতে সতর্কবার্তার মুখে নিউইয়র্কে নিজের আসন্ন সফর সংক্ষিপ্ত করে মাত্র কয়েক ঘণ্টায় নামিয়ে এনেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানায়, জাতিসংঘে ভাষণ এবং আনুষঙ্গিক জরুরি কার্যাবলী কয়েক ঘণ্টার মধ্যে শেষ করে নিউইয়র্ক ত্যাগ করবেন তিনি। ইসরায়েলের চ্যানেল ১৩ জানিয়েছে, নিরাপত্তা কর্মকর্তারা নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে অবস্থান দীর্ঘায়িত না করার পরামর্শ দিয়েছেন। আলোচনার সময় উপস্থাপিত ‘গোয়েন্দা তথ্যে’ কিছু নির্দিষ্ট সতর্কবার্তা ছিল, যার ভিত্তিতে সফর সংক্ষিপ্ত করার সুপারিশ করা হয়। তবে এসব সতর্কবার্তার ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে বুধবার স্থানীয় সময় গভীর রাতে ইসরায়েল ত্যাগ করে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রে…
সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে চিকিৎসক নেতাদের সুনির্দিষ্ট ও সুস্পষ্ট পরিকল্পনা এবং প্রস্তাবসহ এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের নেতৃত্বে সংগঠনটির ২০ সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার জন্য স্বাস্থ্যখাতের যে কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্য ছিল, সে পর্যায়ে আমরা পৌঁছাতে পারিনি। আমাদের কতজন ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট ও মেডিকেল যন্ত্রপাতি লাগবে, কী কাঠামো লাগবে তার সঠিক ও সার্বিক কোনো পরিকল্পনা ছিল না।…
সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দিতে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সহকারী সার্জন পদে চার হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনের শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন নেওয়ার শেষ তারিখ আগামী ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর শুধু ইউজার আই প্রাপ্তরাই পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন। প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৩২ বছর (১ সেপ্টেম্বর, ২০২৬)।
শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় নিয়ে আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসে কোনো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, পরীক্ষা শেষ হলে আগামী বছরের জানুয়ারিতে সম্ভব্য নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি জানান, স্থানীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের সঙ্গে সরাসরি কোনো চিঠি চালাচালি করার নিয়ম বা নজির নেই। তবে কমিশন প্রস্তুত রয়েছে এবং বর্তমানে সরকারের কাছে কোন কোন ক্ষেত্র নির্বাচন উপযোগী তার একটি স্পষ্ট তালিকা চাওয়া হয়েছে। নির্বাচন পেছানোর পেছনের কারণ ব্যাখ্যা করতে…
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে ইউরোপের চার দেশ-পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রথমবারের মতো অনুষ্ঠিত ভারত-ভিশেগ্রাদ গ্রুপের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সমর্থন জানানো হয়। স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুরাজ ব্লানার বৈঠকের পর বলেন, ভিশেগ্রাদ গ্রুপের চার দেশই মনে করে, গ্লোবাল সাউথের অংশ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উদীয়মান শক্তি হিসেবে ভারতকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে থাকতে হবে। ভিশেগ্রাদ গ্রুপ বা ভি-৪ হলো মধ্য ইউরোপের চার দেশের একটি আঞ্চলিক জোট। এর সদস্য পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র। ১৯৯১ সালে গঠিত এই জোট রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার…
দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে হামলা ও মায়ফাদুন শহরের সৌর প্যানেলে বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী বলে জানিয়েছে, লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ)। খবর আল-জাজিরার। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এনএনএ এ তথ্য জানায়। এনএনএ জানায়, মায়ফাদুন, জাওতার আল-শারকিয়াহ ও ওয়াদি আল-সালুকি শহরের মধ্যবর্তী এলাকায় এসব হামলা চালানো হয়। বারাচিত ও বেইত ইয়াহুন শহরেও কামান হামলা হয়েছে। এনএনএ আরও জানায়, গতকাল রাতের সৌর প্যানেলে বোমাবর্ষণের ঘটনায় সৌর প্যানেলগুলোতে আগুন ধরে যায়। একই সময়ে দক্ষিণ লেবাননের বারাচিত শহরের আবদ আল-নাবি এলাকায় ব্যাপক বোমাবর্ষণও চালানো হয়। এছাড়া, টায়ার জেলার আল-মানসুরি শহরেও দ্বিতীয়বারের মতো বোমাবর্ষণ করা হয়েছে। এর আগে ভোরে ওই এলাকায় কামান হামলার খবর পাওয়া যায়।
উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে গিয়ে অনেক শিক্ষার্থী আর দেশে ফিরে আসেন না। বাংলাদেশকে এডুকেশন হাব বানাতে হলে এই মেধাবীদের দরকার জানিয়ে তাদেরকে ফিরে আসার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তৃতীয় ঢাকা-চায়না ডে ২০২৬ উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। আ ন ম এহছানুল হক মিলন জানান, কারিগরি শিক্ষায় চীনের উৎকর্ষতা বিশ্বের জন্য মডেল। এ বিষয়ে সহযোগিতা করছে দেশটি। শিক্ষাখাতে বাংলাদেশ ও চীনের জ্ঞান আদান-প্রদান আরও সমৃদ্ধ হচ্ছে। শিক্ষামন্ত্রীর প্রত্যাশা, বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত ও সুদৃঢ় হবে। চীনের জাতীয় দিবস উপলক্ষ্যে দেশটির সরকার ও জনগণকে…
টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতে জোর দিয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্ক’-এর বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে এ বিষয়গুলো তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ফিলিপাইন, ইতালি ও ইউএন উইমেনের যৌথ উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক রেজুলেশন ১৩২৫ গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এর বাস্তবায়ন ও জবাবদিহিতা জোরদারের ওপর আলোচনা হয়। শামা ওবায়েদ বলেন,…
