Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ। এ নিয়ে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৬ হাজার ২৫০ ছাড়িয়ে গেছে। শুক্রবার (২৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার হাসপাতাল সূত্র। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, গত চার সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত…

Read More

বাংলাদেশের আকাশে গতকাল বৃহস্পতিবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর পরিপ্রেক্ষিতে আজ (শুক্রবার) থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হয়েছে। সেই হিসাবে, আগামী ৬ জুলাই রোববার সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে। গতকাল বৃহস্পতিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ। আর আশুরা মানে দশম। আর মহররম অর্থ সম্মানিত। হিজরি ৬১ সনের ১০ মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তার পরিবারের সদস্যরা কারবালার…

Read More

ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ১৩ দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবার মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার (২৬ জুন) সিএনএন জানায়, যুদ্ধবিরতির পর প্রথম মন্তব্যে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের আঘাতে জায়নিস্ট শাসন ব্যবস্থা তাদের সব দাবি ও অহংকারের সাথে প্রায় চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য আমি অভিনন্দন জানাই। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তিনি লিখেছে, ইরানি জাতির ঐক্যের জন্য অভিনন্দন। এই জাতি সশস্ত্র বাহিনীর সমর্থনে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল। আলী খামেনি আরও লিখেন, ইরানি জাতি তার স্বতন্ত্র চরিত্র প্রদর্শন করেছে এবং দেখিয়েছে যে, প্রয়োজনে এই জাতির পক্ষ…

Read More

বর্তমান সময়ের অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। ক্যারিয়ারের শুরুতেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সংগীতশিল্পী তাহসান খান তার ‘ক্রাশ’। ছোটবেলা থেকেই যার গান শুনেন, পছন্দ করেন। তবে চলতি বছরের শুরুতেই তাহসান বিয়ে করে ফেলায় যেন খানিকটা কষ্টই পেয়েছেন মন্দিরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে মজার সুরেই বলতে দেখা গেল, তাহসান কেন বিয়ে করল, দরকার তো ছিল না! রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন সিঙ্গেল ছিলেন তাহসান। তবে চলতি বছরের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজাকে বিয়ে করেন তিনি। এরপরে বর্তমানে স্ত্রীর সঙ্গে চুটিয়ে সংসার করছেন এই সংগীত তারকা। এদিকে ঈদে মুক্তি পেয়েছে মন্দিরার ‘নীলচক্র’ সিনেমা। সেই সিনেমা ও বর্তমান কাজ প্রসঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন…

Read More

চলতি বছরের হজ ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন আরও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করার নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা বলেন, এ বছর ছোটখাটো যেসব ত্রুটি ধরা পড়েছে, সেগুলো চিহ্নিত করে আগাম ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে এমন না ঘটে। তিনি আগামী বছরের হজ রোডম্যাপ আগেভাগেই প্রকাশ করায় সন্তোষ প্রকাশ…

Read More

বিয়ে-ডিভোর্স তথা ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন একটু ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে। তিনবার ভেঙেছে এই নায়িকার সংসার। কিন্তু ভালোবাসায় ভরসা রাখেন অভিনেত্রী। সম্পর্কের প্রতি তার বিশ্বাস এখনও অটুট। শুধু তাই নয়, বিয়েতে এখনও বিশ্বাস রাখেন নায়িকা! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই বললেন শ্রাবন্তী। নায়িকা বলেন, ‘আমি এখনও বিয়েতে বিশ্বাস করি। কারণ আমি আমার বাবা-মাকেও দেখেছি। আমি মনে করি যারা বিয়ে করছেন, তারা ভালো থাকুন। তাদের যেন একে অপরের প্রতি স্বচ্ছ্বতাটা বজায় থাকে। কেন বিয়ে করবে না? এটা তো আমরা বহু বছর ধরে দেখে আসছি।’ কিন্তু নায়িকার কোনো দাম্পত্য সম্পর্কই স্থায়িত্ব লাভ করেনি। কোথায় ভুলটা ছিল- এমন প্রশ্নে শ্রাবন্তীর জবাব,…

Read More

‘সবুজে ঢাকা, সুস্থ নগর’—এই স্লোগানকে সামনে রেখে তিন মাসের বনায়ন কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (২৬ জুন) পূর্বাচল নতুন শহরের হারারবাড়ি চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা বলেন, শহরের ইকো সিস্টেম একবার নষ্ট হলে তা পুনর্গঠন কঠিন হয়ে পড়ে। তাই আমাদের শহরের প্রতিবেশ রক্ষায় আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, গাছ শুধু রোপণ করলেই হবে না, তাদের যত্ন ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে। সবুজ পরিসর বাড়িয়ে একটি বাসযোগ্য ঢাকা গড়তে…

Read More

টানা ১০ দিন সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ইরান এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে গেলেও তারা ‘সত্যিকার অর্থে’ বিরতিতে যায়নি বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘শিগগিরই কোনো দিন’ তারা ফের সংঘাতে মেতে উঠতে পারে বলে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। ন্যাটোর সম্মেলন উপলক্ষে বুধবার নেদারল্যান্ডসের হেগ শহরে ছিলেন ট্রাম্প। সেখানে সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ইরান-ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “আমরা অনেকেই ভাবছি এটা শেষ হয়ে গেছে; কিন্তু আমার মনে হয় না ইরান এবং ইসরায়েল সত্যিকার অর্থেই বিরতি মেনে নিয়েছে। আমার ধারণা, একটানা কঠিন এবং ভয়াবহ সংঘাতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই বিশ্রাম নিচ্ছে।” “আবার কি সংঘাত…

Read More

ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় স্বামী মো. ইফতেখার গহিন এর সঙ্গে তার বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান। কনার এমন দুঃসংবাদে হতাশা প্রকাশ করেছেন তার ভক্তরা। এদিকে কনার বিচ্ছেদ ঘোষণার পর পরই মুখ খোলেন গায়িকার স্বামী। পরে তা আবার সরিয়েও ফেলেন। সেই পোস্টে ইফতেখার গহিন লিখেছিলেন, ‘আমাদের বিচ্ছেদ হয়নি’। এরপরই বিষয়টি নিয়ে বিভ্রান্তি শুরু হয় অনুরাগীদের মাঝে। তবে সকালে সে পোস্ট খুঁজে পাওয়া যায়নি কনার স্বামীর প্রোফাইলে। অর্থাৎ পোস্টটি মুছে ফেলেছেন তিনি। তবে কনাকে মেনশন করে গহিন লিখেছিলেন, ‘কনাকে নিয়ে যা লিখছেন, তার নিতান্তই কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ…

Read More

বিচ্ছেদের পথে হেঁটেছেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডে ও নৃত্যশিল্পী নাতাশা স্তানকোভিচ। বছরখানেক হলো তারা আলাদা। মানুষ হিসেবে হার্দিক বেশি আত্মকেন্দ্রিক, সে কারণেই সম্পর্ক ভাঙে তাদের- এমনটাই জানা যায়। এদিকে শোনা যায়, নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর হার্দিকের ঘনিষ্ঠতা বেড়েছে বলিউড অভিনেত্রী এষা গুপ্তার সঙ্গে। অবশেষে এই প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এষা। জানালেন, এক সময় হার্দিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার, কিন্তু তা কখনও প্রেমের সম্পর্কে পৌঁছায়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এষা বলেন, “বেশ কয়েক মাস আমাদের মধ্যে কথা হয়েছিল। তবে আমি কখনও একে ডেটিং বলব না। হ্যাঁ, আমরা কথা বলতাম, হয়তো সম্ভাবনা ছিল, কিন্তু সেটা আর বাস্তব হয়নি।” এষা জানান, সময়…

Read More