Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 19 July 2026, 07:47: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ » পূর্বাচলে বনায়ন কর্মসূচি শুরু করল ডিএনসিসি
    জাতীয়

    পূর্বাচলে বনায়ন কর্মসূচি শুরু করল ডিএনসিসি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 26, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ‘সবুজে ঢাকা, সুস্থ নগর’—এই স্লোগানকে সামনে রেখে তিন মাসের বনায়ন কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

    বৃহস্পতিবার (২৬ জুন) পূর্বাচল নতুন শহরের হারারবাড়ি চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

    প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা বলেন, শহরের ইকো সিস্টেম একবার নষ্ট হলে তা পুনর্গঠন কঠিন হয়ে পড়ে। তাই আমাদের শহরের প্রতিবেশ রক্ষায় আন্তরিকভাবে কাজ করতে হবে।

    তিনি আরও বলেন, গাছ শুধু রোপণ করলেই হবে না, তাদের যত্ন ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে। সবুজ পরিসর বাড়িয়ে একটি বাসযোগ্য ঢাকা গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

    এসময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ঢাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস ও জনস্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে ডিএনসিসি ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করছে। এই বর্ষা মৌসুমে ৩ থেকে ৫ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

    প্রশাসক আরো বলেন, ঢাকাকে একটি ন্যায্য শহর হিসেবে গড়ে তুলতে হলে জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করতে হবে। জনস্বাস্থ্য সংকট দূর করতে হলে দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, আর সে উদ্দেশ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

    ডিএনসিসির সবুজায়ন কার্যক্রমের আওতায় চলতি অর্থবছরে নগরের সড়ক বিভাজক, পার্ক, খেলার মাঠ, কবরস্থান, খালপাড় ও নিম্ন আয়ের বসবাসকারী এলাকায় প্রায় ৭৭ হাজার গাছ রোপণ করা হয়েছে। এসব বৃক্ষের মধ্যে রয়েছে বনজ, ফলদ, ঔষধি ও শোভাবর্ধনকারী প্রজাতি।

    ভবিষ্যতের নগর উন্নয়নে ডিএনসিসির পরিকল্পনায় রয়েছে ১২০ কিলোমিটার মিডিয়ান ও ১০৮ কিলোমিটার খালপাড়ে দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণ।বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্পৃক্ত করে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বন অধিদপ্তর ও রাজউকের সঙ্গে যৌথভাবে মাস্টারপ্ল্যানভিত্তিক নগর বনায়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।বিশেষ করে পূর্বাচল নতুন শহরের ৪৩ কিলোমিটার দীর্ঘ লেকপাড় ও গ্রিন বেল্ট এলাকায় ব্যাপক সবুজায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

    বনায়ন কার্যক্রমে নাগরিকদের সম্পৃক্ত করতে ডিএনসিসি চালু করেছে ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’। নগরবাসী এই সেবার জন্য www.thegreensavers.org/treehospital ওয়েবসাইটে ভিজিট করে অথবা ০১৯০৯১১০৬০০ নম্বরে কল করে তথ্য ও সহায়তা নিতে পারবেন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম, প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী সহ ডিএনসিসি, বন অধিদপ্তর এবং রাজউকের কর্মকর্তারা।

    পূর্বাচলে বনায়ন কর্মসূচি শুরু করল ডিএনসিসি
    পূর্ববর্তী খবরইরান-ইসরায়েল ‘ক্লান্ত’, ফের শুরু হতে পারে সংঘাত: ট্রাম্প
    পরবর্তী খবর তিনবার সংসার ভাঙার পরও বিয়েতেই আস্থা শ্রাবন্তীর!

    আরো সংবাদ পড়ুন

    ৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন

    বাণিজ্যযুদ্ধে বাংলাদেশকে সঙ্গে রাখতে চায় চীন: মির্জা ফখরুল

    পানির উচ্চতা বৃদ্ধি, আজ খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

    হাজারীবাগে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

    চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

    দুপুরের মধ্যে ৮ জেলায় ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন

    July 18, 2026

    ট্রাম্পের মাথার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা

    July 18, 2026

    ট্রল করে লাভ নেই, আমাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করে যাব: শিক্ষামন্ত্রী

    July 18, 2026

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশ দূষণবিষয়ক সভা অনুষ্ঠিত

    July 18, 2026

    বাণিজ্যযুদ্ধে বাংলাদেশকে সঙ্গে রাখতে চায় চীন: মির্জা ফখরুল

    July 18, 2026

    মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ

    July 18, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.