যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, বুধবার নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই চুক্তির বিষয়ে কথা বলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সেখানে জানান, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়েছে। আর এটা এখন শুধু দুই দেশের রাষ্ট্রপ্রধানদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র মোট ৫৫ শতাংশ এবং চীন ১০ শতাংশ শুল্ক সুবিধা পাবে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্প লিখেছেন, দুই দেশের সম্পর্ক দারুণ! চীন আগাম ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে পূর্ণমাত্রায় ম্যাগনেট এবং প্রয়োজনীয় বিরল খনিজ সরবরাহ…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
রোহিঙ্গা সংকট, পাচার হওয়া বাংলাদেশি সম্পদ উদ্ধার, সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ জুন) যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল লন্ডনের একটি হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। সেখানে এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে প্রেস উইংয়ের এক বার্তায় তা জানানো হয়। বৈঠকে দুদেশের মধ্যে দ্বি-পাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট মোকাবিলায় আসন্ন জাতিসংঘ সম্মেলনে যুক্তরাজ্যের সক্রিয় সমর্থন কামনা করেন এবং দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনে যুক্তরাজ্যের…
ভোটের জন্য দেশের জনগণ প্রস্তুত, ১৭ বছর পর ইতিহাসের সুন্দর নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ জুন) লন্ডনে চ্যাথাম হাউজের সংলাপ অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, ঘোষিত সময়টি নির্বাচনের সঠিক সময়। এ সময় তিনি বলেন, আগামী জুলাই মাসে ‘জুলাই সনদ’ জাতির সামনে উপস্থাপন করা হবে। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে পাসপোর্ট প্রাপ্তি সুবিধাসহ তার সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন, আগে পাসপোর্টসহ বিভিন্ন সরকারি সেবা পেতে ‘মাধ্যম’ প্রয়োজন হতো। যার মাধ্যমে দুর্নীতির সুযোগ তৈরি হতো। এখন সরকারি বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে, যাতে…
কখনো কাজের সূত্রে, আবার কখনো ব্যক্তিগত কারণে- প্রায়ই দেশের বাইরে ছুটে যান অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম। এবার স্বামী সনি পোদ্দারের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গেলেন এই তারকা। সেখান থেকেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নজরকাড়া কিছু মুহূর্ত। মঙ্গলবার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন মিম। তাতে দেখা গেছে, সমুদ্রের ধারে হাঁটছেন, বিভিন্ন স্টাইলে পোজ দিয়েছেন। সেখানকার রেস্টুরেন্টে পিৎজা খেতেও দেখা গেছে তাকে। যা মুগ্ধতা ছড়িয়েছে তার ভক্তদের মাঝে। সেই ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে মিম লেখেন, ‘সুখ আসে ঢেউয়ের সঙ্গে সঙ্গে।’ জানালেন, শ্রীলঙ্কার হিক্কাডুয়া এলাকায় অবস্থান করছেন তারা। এছাড়াও তার স্টোরিতেও আরও কিছু ছবিতে দেখা যায়, স্বামী সনি পোদ্দারের সঙ্গে একটি সেলফিও…
দীর্ঘ ১৪ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর অবশেষে ক্যামেরার সামনে এলেন ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে একটি ভ্লগে এসে নিজের বর্তমান স্বাস্থ্যের খুঁটিনাটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। এই প্রথম প্রকাশ্যে নিজের অসুস্থতা নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েন এই অভিনেত্রী। ভ্লগে দীপিকা বলেন, ‘এই সময়টায় এটুকুই বলব আপনারা প্রত্যেকে আমার জন্য অনেক প্রার্থনা করেছেন তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।’ তার কথায়, ‘হাসপাতালেও সকলে ভীষণভাবে আমার আরোগ্য কামনা করে প্রার্থনা করেছেন। এমনকি অন্যান্য রোগীরাও আমার জন্য প্রার্থনা করেছেন। আমি এখন অনেকটাই ভালো আছি। একটু একটু করে সেরে উঠছি।’ গত…
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে আবারও নেটিজেনদের মাঝে আলোচনায় এসেছেন। ভিডিওতে দেখা যায়, পরীমণি তার শৈশবের স্মৃতি বিজড়িত একটি পুকুরে জলকেলিতে মেতেছেন। এই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এখানেই আমার সমস্ত শৈশব! এখানে আসলেই আমি ছোটবেলায় ফিরে যাই। এই একটা ছোট্ট পুকুরে আমরা এত জন মিলে পুকুরের পানি সব ঘোলা করে ফেলেছি হিহি।’ ভিডিওটি প্রকাশের পর থেকেই পরীমণির ভক্ত এবং অনুরাগীরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। অনেকেই তার শৈশবের স্মৃতি রোমন্থন এবং প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘পরীমনিকে অনেক সুন্দর লাগছে, ভিডিওটি অনেক সুন্দর হয়েছে।’ তবে পরীমণির পোস্টের শেষ অংশটিই…
এখনও দর্শকদের মাঝে আলোচনায় চলে আসে বলিউড সিনেমা ‘জাব উই মেট’। সেই সিনেমায় শাহিদ কাপুর ও কারিনা কাপুরের জুটি দেখে প্রেমে পড়েছিলেন তাদের অনুরাগীরা। তাই তো বাস্তব জীবনে তাদের বিচ্ছেদের খবরে ভেঙে পড়ে দর্শক। ‘জাব উই মেট’- পরিচালনা করেছিলেন ইমতিয়াজ আলি। আর এই ছবির জন্য নাকি আইনি জটে পড়েছিলেন তিনি, জেল খাটার উপক্রম হয়ে ওঠে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ইমতিয়াজ। মূলত রতলাম শহরে ছবির একটি দৃশ্যের শুটিং হয়। কিন্তু সেখানকার স্থানীয়রা মোটেই পছন্দ করেননি ছবিতে এই অঞ্চলকে পতিতালয় হিসেবে দেখানোটা। এমনকী ইমতিয়াজের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন তারা। এ প্রসঙ্গে কথা বলতেই ইমতিয়াজ বলেন, ‘রতলামে এমন দৃশ্য…
ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি বরাবর চেয়েছেন একজন ভালো মা হতে। সন্তান জন্মানোর পর তার বেড়ে ওঠা, প্রথম স্কুল যাওয়া সবটাই উপভোগ করছেন তিনি। কাজ, সংসার ও সন্তান সবটাই সুন্দরভাবে ব্যালেন্স করেন শুভশ্রী। কাজ ও মাতৃত্ব প্রসঙ্গে এবার বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পাশে দাঁড়ালেন শুভশ্রী। সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে সময় বেঁধে কাজের শর্ত নিয়ে টানাপোড়েনের মাঝেই ছবি থেকে সরে দাঁড়ান দীপিকা। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা হয়েছে। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমিও কিন্তু মা হওয়ার পর সময় বেঁধেই কাজ করেছি। এটা মানুষের উপর নির্ভর করে যে তুমি কীভাবে এক একটা…
ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার বলা হয় চিত্রনায়ক শাকিব খানকে। অনবদ্য অভিনয়গুণে দর্শকমহলে ব্যাপক আলোচিত হলেও ব্যক্তিজীবন নিয়ে নানা চর্চা রয়েছে। ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস এবং চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়ানোর পর বিচ্ছেদ হতেই মূলত সব বিতর্ক সৃষ্টি। যদিও ব্যক্তিজীবন নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটে থাকেন নায়ক। মাঝে মধ্যে অবশ্য কথা বলেন শাকিব খান। এদিকে শাকিব খান নীরব থাকলেও তাকে ঘিরে অপু বিশ্বাস ও বুবলীর ইঙ্গিতমূলক ভার্চ্যুয়াল দ্বন্দ্বের শেষ নেই। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ইঙ্গিত করে নানা মন্তব্য করে থাকেন। এবারও ব্যতিক্রম হলো না তার। সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে অপু বিশ্বাসের সঙ্গে দেখা গেছে নায়ক শাকিব…
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে এটি হবে ঐতিহাসিক বৈঠক এবং এ বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে বলে বিশ্বাস করি। তিনি বলেন, এরইমধ্যে ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি। যৌক্তিক সময়েই নির্বাচন হবে বলে জাতি প্রত্যাশা করে। আলোচনার মধ্য দিয়ে নির্বাচনসহ সব সমস্যা সমাধান সম্ভব। বুধবার (১১ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন। প্রতিবেশী রাষ্ট্রের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রতি ভয়ঙ্কর বিদ্বেষপরায়ণ হয়ে উঠছে। বিশেষ করে শেখ হাসিনার…
