Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 27 June 2026, 03:55: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » শাকিব-অপুর ভিডিও ভাইরাল হতেই মুখ খুললেন চিত্রনায়িকা বুবলী
    বিনোদন

    শাকিব-অপুর ভিডিও ভাইরাল হতেই মুখ খুললেন চিত্রনায়িকা বুবলী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 11, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার বলা হয় চিত্রনায়ক শাকিব খানকে। অনবদ্য অভিনয়গুণে দর্শকমহলে ব্যাপক আলোচিত হলেও ব্যক্তিজীবন নিয়ে নানা চর্চা রয়েছে। ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস এবং চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়ানোর পর বিচ্ছেদ হতেই মূলত সব বিতর্ক সৃষ্টি। যদিও ব্যক্তিজীবন নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটে থাকেন নায়ক। মাঝে মধ্যে অবশ্য কথা বলেন শাকিব খান।

    এদিকে শাকিব খান নীরব থাকলেও তাকে ঘিরে অপু বিশ্বাস ও বুবলীর ইঙ্গিতমূলক ভার্চ্যুয়াল দ্বন্দ্বের শেষ নেই। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ইঙ্গিত করে নানা মন্তব্য করে থাকেন। এবারও ব্যতিক্রম হলো না তার।

    সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে অপু বিশ্বাসের সঙ্গে দেখা গেছে নায়ক শাকিব খানকে। সন্তান আব্রাম খান জয়কে নিয়ে ঈদের ছুটিতে বের হয়েছিলেন তারা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নানা গুঞ্জন শুরু হয়েছে। তারই মধ্যে কথা বললেন নায়কের আরেক সাবেক স্ত্রী বুবলী।

    মঙ্গলবার (১০ জুন) বিকেল ৫টা ২৫ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে ছেলে শেহজাদ খান বীর ও শাকিবের সঙ্গে নিজের কয়েকটি ছবি পোস্ট করেন বুবলী। আর ক্যাপশনে লেখেন, ‘কিছু কিছু ভাইয়া-আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি বা প্ররোচনায় পড়ে আজেবাজে, ভুয়া, নোংরা ভিডিও বানানো, কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন। বিশেষ করে সন্তানদের নিয়ে। বাবা শাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন, সময় দেন, শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না।’

    তিনি লিখেছেন, ‘সব বাবা-মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই। কারণ, পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী। সন্তানরা বড় হচ্ছে, তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ।’

    সবশেষ ব্র্যাকেটবন্দি করে এ অভিনেত্রী লিখেছেন, ‘কিছুদিন আগের জন্মদিনের এই সুন্দর মুহূর্তের মতোই ঈদও শেহজাদ তার বাবা-মাসহ পুরো পরিবারের সঙ্গেই আনন্দ করে কাটিয়েছে। এই ভালোবাসা প্রতিদিনের, ঠিক স্পেশাল দিন গুলোর মতোই।’

    প্রসঙ্গত, ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে অপু বিশ্বাস জানান―২০০৮ সালে শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে তার। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় একমাত্র ছেলের জন্ম হয়। বিয়ের খবর এভাবে প্রকাশ্যে আনায় পরবর্তীতে বিপাকে পড়েন তিনি। পরে ২০১৭ সালের ২২ নভেম্বর অপু বিশ্বাসকে তালাকের জন্য আবেদন করেন নায়ক। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তালাক হয় এই তারকা দম্পতির।

    অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের বছরই ঢাকাই সিনেমার আরেক অভিনেত্রী শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে হয় শাকিব-বুবলীর। অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের চার মাস ২৮ দিন পর অর্থাৎ ১৪৮ দিন পরে বুবলীকে বিয়ে করেন ঢালিউড সুপারস্টার।

    বুবলী নিজেই শাকিবের সঙ্গে বিয়ের তারিখ জানালেন। ২০২২ সালের ৩ অক্টোবর অফিশিয়াল ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিয়ের তারিখ প্রকাশ করেন নায়িকা। স্ট্যাটাসে লেখেন, “এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০।” এর মধ্যে ‘২০ জুলাই ২০১৮ সাল’ হচ্ছে শাকিব-বুবলীর বিয়ের তারিখ এবং ‘২১ মার্চ ২০২০ সাল’ হচ্ছে ছেলে শেহজাদ খান বীরের জন্ম।

    শাকিব-অপুর ভিডিও ভাইরাল হতেই মুখ খুললেন চিত্রনায়িকা বুবলী
    পূর্ববর্তী খবরড. ইউনূস-তারেক বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে: রিজভী
    পরবর্তী খবর ৫ দিনেই সালমানকে টপকে গেল অক্ষয়রা

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

    June 27, 2026

    ভারতে নিজের নামে সড়কের নামকরণ, প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প

    June 27, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচালেন মা

    June 27, 2026

    পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যে আলোচনা হলো

    June 27, 2026

    ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী

    June 27, 2026

    প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে: সংসদে অর্থমন্ত্রী

    June 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.