Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে কোনো আইনগত বাধা নেই বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের ১০১ জন আইনজীবী। তাদের পক্ষে অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলী ও অ্যাডভোকেট লাবাবুল বাসার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে আইনজীবীরা উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধানের ৪(৩) অনুচ্ছেদ, The Bangladesh National Anthem, Flag and Emblem Order, 1972-এর ধারা ৪, এবং Bangladesh National Emblem Rules, 1972-এর বিধি ৩ অনুযায়ী শাপলা প্রতীক বরাদ্দে কোনো আইনগত বাধা নেই। তারা বলেন, জাতীয় প্রতীক হিসেবে যে শাপলার নকশা নির্ধারিত, সেটি ১৯৭২ সালের অর্ডার ও বিধিমালায় বর্ণিত। সেই প্রতীকে শাপলা ফুল ছাড়াও ধানের শীষ, পাটপাতা এবং তারকা রয়েছে। ফলে…

Read More

ওপার বাংলার অভিনেতা দেবের সিনেমা ‘প্রজাপতি’র সাফল্যের পর এবার আসছে ‘প্রজাপতি টু’। মঙ্গলবার (২৪ জুন) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করে এই সুখবরটি নিজেই জানিয়েছেন প্রযোজক-অভিনেতা দেব। ছবিতে তার সঙ্গে রয়েছেন পরিচালক অভিজিৎ সেন এবং প্রযোজক অতনু রায়চৌধুরী। ক্যাপশনে তিনি শুধু লিখেছেন, ‘প্রজাপতি টু’। এই ত্রয়ীর সম্মিলিত প্রয়াসে আবারও নতুন ম্যাজিক দেখতে পাবে দর্শক, এমনটাই আশা করা হচ্ছে। জানা গেছে, আগামী জুলাই মাস থেকেই শুরু হতে পারে ‘প্রজাপতি টু’ ছবির শুটিং। ‘প্রজাপতি’ ছবিতে দেব ছোটপর্দার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের ওপর আস্থা রেখেছিলেন এবং তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এবার ‘প্রজাপতি টু’-তে কি দেব আবারও ছোটপর্দাকেই বেছে নেবেন? এই প্রশ্ন দীর্ঘদিন…

Read More

বলিউডের বিতর্কিত পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী এষা গুপ্ত। তার দাবি, প্রকাশ্যেই সাজিদ খান তার সঙ্গে খারাপ আচরণ ও বাজে ভাষায় গালাগালি করেছেন। যার জেরে তিনি ছবির কাজ মাঝপথেই ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এষা গুপ্ত জানান, সাজিদের সঙ্গে তার এতটাই তুমুল ঝগড়া হয় যে তা গালিগালাজ পর্যন্ত গড়ায়। তার কথায়, ‘অনেক ঝগড়া হয়েছিল। সাজিদ খানের সঙ্গে আমার মোটেও সুসম্পর্ক নয়।’ ‘তারপরে আর কখনও আমাদের মধ্যে সম্পর্ক ঠিক হয়নি। লোকে আমাকে গালাগালি দেবে সেটা আমার মোটেই পছন্দ নয়। ভালো ব্যবহার করা তো খুব সাধারণ একটা বিষয়।’ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে সাজিদ খান…

Read More

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার (২২ জুন) রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে ডিবি। ২০২৪ সালের ৭ জানুয়ারিতে বিএনপি ও সমমনাদের বর্জনে দ্বাদশ জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক দেখাতে শরিক ও বিরোধীদল জাতীয় পার্টির জন্য আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় ক্ষমতাসীন দলের প্রার্থীদের সঙ্গে দলের বিদ্রোহীদের। এ নির্বাচনের নাম হয় ‘আমি আর ডামি’ নির্বাচন। কাজী হাবিবুল…

Read More

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ ও বৃক্ষমেলার উদ্বোধন ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, অন্তর্বতীকালীন সরকার পরিবেশ রক্ষায় কিছু উদ্যোগ নিয়েছে। যা বাস্তবায়ন করলে বন্যপ্রাণী ফিরে আসবে। বুধবার (২৫ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপন অভিযান-২০২৫ এবং পরিবেশ মেলা ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র ধ্বংসের মুখে পড়েছে। প্লাস্টিক এমন জিনিস হয়ে গেছে যা হুংকার দিচ্ছে হয় আমরা থাকবো, না হয় তোমরা থাকবে। দুটো একসাথে থাকা যাবে না। তাই প্লাস্টিকের দূষণ রোধে জেগে…

Read More

পঞ্চগড়ে সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে ১৮ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ (২৫ জুন) ভোরে শুকানী, টোকাপাড়া ও জয়ধরভাঙ্গা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। তারা জানায়, শুকানী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৫ জনকে পুশ ইন করা হয়। একই সময়ে টোকাপাড়া সীমান্তে ৬ জন এবং জয়ধরভাঙ্গা সীমান্ত দিয়ে ৭ জনকে ঠেলে দেয় বিএসএফ। পরে তাদের আটক করা হয়। আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Read More

মধ্যপ্রাচ্যে গত ২৩ জুন রাতের ঘটনার কয়েক ঘণ্টা পরেই এমিরেটস তাদের নিয়মিত ফ্লাইট কার্যক্রম শুরু করেছে। এর ফলে, এমিরেটস যাত্রীদের তেমন কোনো উল্লেখযোগ্য ভোগান্তির শিকার হতে হয়নি। তাৎক্ষণিকভাবে এয়ারলাইন্সটি তার কন্টিনজেন্সি প্ল্যান চালু করে এবং কিছু সংখ্যক ফ্লাইট বাতিল করা হয় এবং আকাশপথে ফ্লাইট জ্যামের কারণে কিছু সংখ্যক ফ্লাইটকে রুট পরিবর্তন করে দীর্ঘপথ অবলম্বন করতে হয়। তবে কোনো ফ্লাইট ডাইভারশনের ঘটনা ঘটেনি। এক বিজ্ঞপ্তিতে এমিরেটস বাংলাদেশ জানিয়েছে, গত দুই সপ্তাহ ধরে চলমান পরিস্থিতির মধ্যে এমিরেটস তাদের ফ্লাইট শিডিউল অক্ষুণ্ন রেখেছে, তবে সংঘাতপূর্ণ অঞ্চলকে এড়িয়ে কিছু ফ্লাইটকে বিকল্প পথে চলাচল করতে হয়েছে। এই সময়ে এমিরেটস তাদের বৈশ্বিক নেটওয়ার্কে ৫ হাজার ৮০০টির…

Read More

কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫’পেয়েছে রিমার্ক এইচবি লিমিটেড। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেয়া এই অ্যাওয়ার্ড শিল্প খাতের জন্য বিশেষ স্বীকৃতি। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া ও পরিচালক আলমগীর আলম সরকারের হাতে এই পুরষ্কার তুলে দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান। দেশের অন্যতম প্রধান কসমেটিকস, স্কিনকেয়ার ও হোমকেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্কের অত্যাধুনিক প্রযুক্তিগত সুবিধা সম্পন্ন ফ্যাক্টরি বাংলাদেশের কসমেটিকস খাতের প্রথম এবং…

Read More

ফিফা ক্লাব বিশ্বকাপে তিউনিসিয়ার ক্লাব ইএস তিউনিসকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি। এই জয়ে ‘ডি’ গ্রুপের রানার্স আপ হয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে ব্লুরা। বাংলাদেশ সময় বুধবার (২৫ জুন) সকালে ফিলাডেলফিয়ায় হওয়া ম্যাচটিতে প্রথম গোলের জন্য চেলসিকে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের অতিরিক্ত সময় পর্যন্ত। এঞ্জো ফার্নান্দেজের ফ্রি কিক থেকে হেডে গোল করে চেলসিকে লিড এনে দেন আদারাবিওয়ো। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় গোল পেয়ে যায় ব্লুরা। ফার্নান্দেজের পাস থেকে গোল করেন লিয়াম ডেলাপ। চেলসির জার্সিতে এটি তার প্রথম গোল। দ্বিতীয়ার্ধেও আধিপত্য দেখিয়েই খেলেছে চেলসি। ইনজুরি টাইমের সাত মিনিটে চেলসির হয়ে তৃতীয় গোলটি করেন টাইরিক জর্জ। ৩-০ গোলের জয় নিয়ে…

Read More

আমরা যারা পৃথিবীতে বসবাস করি, প্রকৃতির সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলার কথা। কিন্তু তাল মিলিয়ে না চলে আমরা মানুষরা উল্টো পথে চলি। বুধবার (২৫ জুন) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমাদের পুরোনো কবিরা বলে গেছেন, সাগরের সব পানি যদি কালি হত, বনের সব গাছ যদি কলম হতো, তাহলে এই অপরাধের বর্ণনা শেষ করা যেত না। একই অপরাধ আমরা করে যাচ্ছি প্রতিদিন। প্রধান উপদেষ্টা আরও বলেন, আজকের পৃথিবী বিভিন্ন ধরনের সংকটে জড়িত। যুদ্ধবিগ্রহ, প্রযুক্তির অপব্যবহার আমাদের সামনে বিভিন্ন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।…

Read More