পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন অর্ধলাখের বেশি হাজি। মোট ১২৯টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা। অন্যদিকে চলতি বছর হজে গিয়ে ৩৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। হজ পালনকালে বিভিন্ন সময়ে তারা মক্কা, মদিনা, জেদ্দা ও আরাফায় মারা যান। বুধবার (২৫ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাত ৩টা নাগাদ দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৫০ হাজার ৩৬ জন। এরমধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৫ হাজার ৬ জন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় আরও ৪৫ হাজার…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবারও পরীক্ষা সুষ্ঠু, নিরাপদ ও নকলমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুজব থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা দিতে দেশের সব কোচিং সেন্টার আগামী ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। এ সংক্রান্ত নির্দেশনা মঙ্গলবার (২৪ জুন) জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এ বছর পরীক্ষার্থীদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। এর মধ্যে রয়েছে– পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে…
গত ১৩ জুন আকস্মিক এক হামলার জেরে ইসরায়েলের সঙ্গে ভয়াবহ এক সংঘাতে জড়াতে বাধ্য হয় ইরান, যেখানে একটা পর্যায়ে ইসরায়েলের পক্ষ নিয়ে সরাসরি জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রও। টানা ১২ দিন সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে গতকাল (২৪ জুন)। এই ১২ দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইরান। দুই ডজনেরও বেশি শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তার পাশাপাশি বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হারাতে হয়েছে দেশটিকে। তেল আবিবের দাবি অনুযায়ী, গত ১৩ জুন থেকে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা অভিযানে ১৪ জন বিজ্ঞানীকে হারিয়েছে ইরান। বুধবার (২৫ জুন) বার্তাসংস্থা এপির বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জোশুয়া জারকার উদ্ধৃতি দিয়ে এপির প্রতিবেদনে বলা…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ইরানে আর কোনো বিমান হামলা না চালানোর জন্য কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ‘তীব্র পাল্টা আঘাত’ হানার ঘোষণা দেওয়ার পরপরই, ট্রাম্পের এই হুঁশিয়ারি এলো। মঙ্গলবার (২৪ জুন) নিজস্ব সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইসরায়েলকে এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে দেশটির পক্ষ থেকে হামলা চালানো উচিত নয়। ট্রাম্প লিখেছেন, ইসরায়েল। বোমা ফেলো না। যদি তুমি এটা করো তাহলে এটি একটি বড় লঙ্ঘন। তোমার পাইলটদের বাড়িতে নিয়ে এসো, এখনই! তার এই মন্তব্যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, ওয়াশিংটন এখন আর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দিতে চায় না। যুদ্ধবিরতির পরও উত্তেজনা যখন…
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে নিজেদের ‘স্পষ্ট অবস্থানের’ কথা জানিয়েছে রাশিয়া। মস্কো স্পষ্ট করে দিয়ে বলেছে, ইরানকে সমর্থন জানানোর পাশাপাশি দেশটির সঙ্গে নিজেদের সম্পর্ককে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। রাশিয়া ইরানকে যথেষ্ট সমর্থন করছে না বলে সমালোচনা করেছিলেন কয়েকজন বিশ্লেষক। তার জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘‘অনেকে আগুনে পেট্রল ঢেলে মস্কো ও তেহরানের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে।’’ তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের সময় মস্কোর ভূমিকাকে ‘‘অত্যন্ত মূল্যবান’’ বলে অভিহিত করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের ওপর চালানো মার্কিন হামলার নিন্দা জানানোয় ভ্লাদিমির পুতিনকেও ধন্যবাদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘‘রাশিয়া সঠিক পক্ষের…
জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১ জুলাই দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। এর আগে গত ১৭ জুন জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিজ্ঞপ্তি জারি করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। পত্রিকায় এই বিজ্ঞপ্তি…
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৭টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় ৯ হাজার কোটি টাকা। মঙ্গলবার (২৪ জুন) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা একনেক সভার কার্যক্রমে অংশগ্রহণ…
বলিউড অভিনেত্রী সোনম কাপুর তার ১২ ইঞ্চি চুল কেটে দান করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি। চুল কাটার একটি ভিডিও পোস্ট করে সোনম কাপুর লিখেছেন, ‘আমি আমার ১২ ইঞ্চি চুল কেটে, তা দান করার সিদ্ধান্ত নিয়েছি। এত সুন্দর জিনের জন্য আমার বাবা অনিল কাপুরকে ধন্যবাদ।’ তার এই উদ্যোগে প্রশংসা করেছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘তোমার নতুন হেয়ারকাটে, তোমাকে তোমার মতোই সুন্দর লাগছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘তুমি মানুষের জন্য হেয়ার গোলস হয়ে উঠেছ।’ সোনমের এই পোস্টে লাইক দিয়েছেন তার বাবা অভিনেতা অনিল কাপুরও। প্রসঙ্গত, সন্তান জন্মের পর থেকে বলিউডের লাইমলাইট থেকে কিছুটা দূরেই ছিলেন সোনম কাপুর। ২০১৮ সালে দীর্ঘদিনের…
যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি লক্ষ্যবস্তুতে ‘তীব্র হামলা’ চালিয়ে কঠোর জবাব দেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। আশ্রয়কেন্দ্র থেকে ইসরায়েলিদের বেরিয়ে আসা নিরাপদ বলে জানানোর কিছুক্ষণ পরেই এই নির্দেশ দেওয়া হলো। এর আগে, ইরান থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে অভিযোগ করেন ইসরায়েল কাটজ। এরপরই তিনি যুদ্ধবিরতির শর্ত ভাঙায় তেহরানকে কঠোর জবাব দেওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দেন। এদিকে, টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং দুটিই প্রতিহত করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘ইসরায়েল যদি হামলা…
সাদা বাথরোব, মাথায় মোড়ানো তোয়ালে, চোখে রোদচশমা—আর হাতে ধরা এক কাপ কফি। এমন এক অলস, অথচ সাহসী ভঙ্গিমায় বারান্দায় বসে রয়েছেন ওপার বাংলার অভিনেত্রী রুকমা রায়। ছবিটি দেখে অনেকেই হয়তো ভাবছেন, কলকাতার বারান্দা কি এমন সাহসী ভঙ্গিমার জন্য উপযুক্ত? বাস্তব বলছে, না। কারণ ছবিটি কলকাতার নয়, জর্জিয়ার। সম্প্রতি জর্জিয়ায় ঘুরতে গিয়েছিলেন রুকমা। সেখানেই তোলা হয়েছে এই ছবি। ছুটিতে বেরিয়ে পড়ার সুযোগ পেলে নিজেকে আটকে রাখতে পারেন না তিনি। সঙ্গে থাকেন তার বান্ধবীদের ‘গার্লস গ্যাং’। এবারেও তাদের সঙ্গেই জর্জিয়া সফর সেরে ফিরেছেন অভিনেত্রী। ভ্রমণের আমেজ এখনও কাটেনি তার গলায়। তবে কি অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছেন বলেই এই ঘোরাঘুরি? এমন প্রশ্নে…
