বেশকিছু দিন ধরেই গোমড়া মুখ করে ছিল শান্তর ব্যাট। সেজন্য সমালোচনাও শুনতে হচ্ছিল তাকে। অবশেষে নাজমুল শান্ত ফিরে আসলেন আপন মহিমায়, অনন্য উচ্চতা নিয়ে। গলের উইকেটে হাসলো তার ব্যাট। শাসন করলেন লঙ্কান বোলারদের। নতুন এক রেকর্ড গড়ে জায়গা করে নিলেন গাভাস্কার-পন্টিং-হেইডেন-জ্যাক ক্যালিসদের সঙ্গে। আজ শনিবার (২১ জুন) গলে দ্বিতীয় ইনিংসে নিজের ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। প্রথম বাংলাদেশি হিসেবে দ্বিতীয়বারের মতো একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন তিনি। যদিও একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা বাংলাদেশের একমাত্র খেলোয়াড় তিনি একাই নন। এর আগে চট্টগ্রামে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫১তম অধিবেশনের ফাঁকে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠকে বসেন। ইরানের ওপর ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। দ্রুত সামরিক উত্তেজনা বন্ধ ও যুদ্ধবিরতির জন্য আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছে সংস্থাটি। খবর আনাদুলু এজেন্সির। ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য (২১-২২ জুন) ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫১তম অধিবেশনের ফাঁকে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠকে বসেন। এই বৈঠকে ১৩ জুন থেকে ইরানের ওপর ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জারি করা চূড়ান্ত বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলা ‘জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন ও আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি।’…
চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। করোনায় মারা যাওয়া ফজিলাতুন্নেছা নামের ওই নারীর বয়স ৭১ বছর। তিনি গত তিন দিন ধরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন ৬টি ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে। এর মধ্যে নগরীতে শনাক্ত…
ইরানের ওপর সপ্তাহব্যাপী হামলার পর শনিবার (২১ জুন) ইসরায়েল দাবি করেছে, তারা ইতোমধ্যে তেহরানের ‘পরমাণু কর্মসূচি’ অন্তত ২-৩ বছর পিছিয়ে দিতে সক্ষম হয়েছে। একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরানের হাতে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় আছে”-এর মধ্যে সমঝোতায় না এলে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারে। শনিবার নতুন করে ইরানের কেন্দ্রীয় অংশে ক্ষেপণাস্ত্র মজুদ ও উৎক্ষেপণ কেন্দ্রগুলোর ওপর বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটি বলছে, তাদের এসব হামলার লক্ষ্য—ইরান যেন পারমাণবিক বোমা তৈরি করতে না পারে। যদিও ইরান বারবার দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা কোনো বোমা বানাতে চায় না। ইসরায়েলের…
নতুন করে বাংলাদেশের জন্য ৫০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এই ঋণের মূল উদ্দেশ্য হলো- বাংলাদেশের স্বচ্ছতা, সরকারি খাতের জবাবদিহিতা এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বৃদ্ধি করা। প্রতি ডলার সমান ১২২ টাকা ৩৭ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ ৬ হাজার ১১৮ কোটি টাকা। শনিবার (২১ জুন) বিশ্বব্যাংকের ঢাকা অফিস এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, সরকারের শাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা উন্নয়নে এই ঋণ সহায়তা করবে। সরকারি ও আর্থিক খাতের সংস্কারকে সমর্থন করবে এই ঋণ, যা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। এই সংস্কারগুলো ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য উন্নত পরিষেবার ভিত্তিও স্থাপন করবে। বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন…
অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা। শোবিজের বাইরেও তার একাডেমিক ক্যারিয়ার নিয়ে রয়েছে বেশ সুপরিচিতি। এছাড়াও লেখালেখিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় তিনি। সাম্প্রতিক সময়ে অনেকটাই লাইমলাইটের বাইরে এই অভিনেত্রী। তবে গত রোজার ঈদে মুক্তি পাওয়া ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের দ্বিতীয় মৌসুমেও দেখা যায় তাকে; সে ওয়েব কনটেন্টটিতে তার অভিনয় দর্শকের মন কেড়েছিল; এসেছিলেন আলোচনায়। এরপর অনেকদিন আলোচনার বাইরে ছিলেন এই অভিনেত্রী। যদিওবা তার ব্যক্তিজীবন তথা প্রেম-বিয়ে নিয়ে অনুরাগীদের কৌতূহল-চর্চা কম না। এরই মধ্যে সামাজিক মাধ্যমে কিছু ছবি ভাইরাল হয়েছে; যা মিথিলার ছবি বলে চালিয়ে দিচ্ছেন নেটিজেনরা। ছবিতে দেখা যায়, হালকা ব্রাউন রঙের শাড়ি ও সাদা ব্লাউজ পরে সেলফিসহ বিভিন্ন ভঙ্গিতে…
হলিউড সিনেমায় কাজ করবেন ঢাকাই মেগাস্টার শাকিব খান, এমনটা শোনা গিয়েছিল আগেই। সামাজিক মাধ্যমেও ভেসে বেরিয়েছে এমন খবর। এবার সেই গুঞ্জনকে বাস্তবে রূপ দিতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর। হলিউডে বেশ কয়েকটি সিনেমা নির্মাণ হয়েছে আসিফের হাতে। সেই নির্মাতাই এবার মুখ খুললেন তার আসন্ন সিনেমা ও শাকিব খান প্রসঙ্গে। সম্প্রতি বাংলাদেশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই নির্মাতা জানান, এই মুহূর্তে চলছে তার নতুন সিনেমার পাণ্ডুলিপির কাজ। আর সেখানেই অভিনয়শিল্পী হিসেবে বেছে নিয়েছেন শাকিব খানকে। শুধু তাই নয়, শাকিব খানের সঙ্গে আসন্ন সেই সিনেমায় দেখা মিলবে দুই নায়িকাকেও-এমনটাই জানিয়েছেন এই নির্মাতা। তাদের মধ্যে একজন থাকবেন বাংলাদেশী ও আরেকজন হলিউডের। এছাড়াও…
ঢালিউডের অন্যতম সুন্দরী নায়িকাদের একজন প্রার্থনা ফারদিন দীঘি। শুরুটা শিশুশিল্পী হিসেবে হলেও সময়ের সঙ্গে তার ক্যারিয়ারের যুক্ত হয়েছে নতুন নতুন চলচ্চিত্র; সঙ্গে নিজেকে গড়ে তুলছেন নায়িকা হিসেবেই। গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত এম রহিম পরিচালিত ‘জংলি’ চলচ্চিত্রে চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে দীঘিকে দেখা যায়। এরপর তাকে আর কোনো নতুন কাজে দেখা যায়নি। তবে প্রেক্ষাগৃহে অন্যান্য নায়িকাদের পাশাপাশি দীঘি রয়েছেন বেশ দাপুটে অবস্থানে। এদিকে পর্দার বাইরে সামাজিক মাধ্যমে সরব থাকেন দীঘি। বিভিন্ন সাজে নিজেকে উপস্থাপন করেন এবং ভক্তদের সামনে নিয়মিতই ধরা দেন এই অভিনেত্রী। তারই ধারায় শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একাধিক ছবি প্রকাশ করলেন। তাতে দেখা যায়, একটি নীল-সোনালী গাউন পরেছেন দীঘি।…
দেশের নন্দিত অভিনেত্রী জয়া আহসান। অভিনয়, সৌন্দর্য কিংবা ফ্যাশন সেন্স নিয়ে যে তিনি অনন্য, তা বারবার প্রমাণ করেছেন। গেল ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করে আলোচনায় রয়েছেন অভিনেত্রী। মেগাস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা এই সিনেমায় ‘সায়রা আলি’ নামের এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন জয়া; যা নিয়ে দর্শকদের মাঝে চলছে বেশ আলোচনা। এবার সামাজিক মাধ্যমে ‘সায়রা আলি’ লুকে ফটোশুটের কিছু ছবি ভাগ করে নিয়েছেন জয়া আহসান। শুক্রবার দুপুরে একগুচ্ছ ছবি ভাগ করে নেন অভিনেত্রী। তাতে দেখা যায়, কখনো স্লিভলেস টপ আবার কখনো ওপেন জ্যাকেট- সঙ্গে আইডি কার্ড ঝোলানো অবস্থায় সেই পর্দার সায়রা আলি। বলা বাহুল্য,…
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ইসি যতই স্বাধীন হোক না কেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। সরকারের সঙ্গে ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে বলে জানান তিনি। নির্বাচন ইস্যুতে সময় এলেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হবে। তখনই ভোটের দিনক্ষণ জানানো হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়। শনিবার (২১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক আলোচনা সভায় তিনি এই কথা জানান। এদিন তিনি নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। নির্বাচনের তারিখ নিয়ে সরকারের সঙ্গে দেখা করবেন কি না, জানতে চাইলে সিইসি বলেন, ঘটা করে দেখা করার বিষয় না। এখানে আমরা…
